১১ই আগস্ট, ২০২৬ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের সংকট, দু:চিন্তায় জেলেরা

    দেশ জনপদ ডেস্ক | ৬:৫৬ মিনিট, নভেম্বর ০৫ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষার অভিযান শেষে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও হঠাৎ করেই আবার ইলিশের সংকট দেখা দিয়েছে। র্দীঘদিন পর ইলিশের দেখা পেয়ে যখন জেলেরা তাদের ধার দেনা শোধ করার স্বপ্ন দেখছিল তখন ইলিশ সংকটে তাদের সেই স্বপ্ন ভাঙার উপক্রম হয়েছে।

    এমন পরিস্থিতিতে ঋণ পরিশোধ করা তো দূরের কথা কীভাবে তাদের সংসার চলবে তা নিয়ে দু:চিন্তায় পড়েছে জেলেরা। গত ১ সপ্তাহ ধরে নদীতে প্রচুর পরিমাণ পাঙ্গাশ মাছ পেয়ে জেলেরা ইলিশের ক্ষতি পুষিয়ে নিয়েছিল। তাও এখন কমতে শুরু করেছে। এতে করে জেলেরা হতাশায় দিন কাটাচ্ছে।

    ভোলা মৎস্য বিভাগ ও জেলেরা জানান, গত ৭ অক্টোবর থেকে ২৮ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা ইলিশ রক্ষায় নদীতে ২২ দিন সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। ওই সময় পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্যে অনেক কষ্টে দিন কাটিয়েছে জেলেরা। মৎস্য বিভাগের হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ ৫৮ হাজার। এর মধ্যে নিষেধাজ্ঞা কালীন সরকারি ভিজিএফ’র ২৫ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয় ১ লাখ ৩২ হাজার জেলেদের।

    নিবন্ধিত জেলের বাইরে আরো অন্তত প্রায় ১ লাখ জেলে রয়েছে। তাই সকল জেলের ভাগ্যে চাল জুটেনি। তারা আশায় ছিলো নিষেধাজ্ঞা শেষে প্রচুর পরিমাণ ইলিশ পাবে। তাদের সেই আশা প্রথম দিকে সত্যও হয়। ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ।

    র্দীঘদিন পর তারা প্রচুর পরিমাণ ইলিশ পেয়ে লাভের আশায় স্বপ্ন দেখতে শুরু করে। তারা ভেবেছিলো প্রচুর পরিমাণ মাছ পেয়ে লোকসান কাটিয়ে ধার দেনা পরিশোধ করবে । কিন্তু অভিযানের ৩ দিন পর থেকে জেলেদের জালে ইলিশ ধরার পরিমাণ কমতে থাকে। এখন কিছু ডিমওয়ালা ইলিশ ও ঝাটকা ইলিশ পাওয়া যাচ্ছে।

    যে পরিমাণ ইলিশ ধরা পরছে তা বিক্রি করে ট্রলারের ইঞ্জিনের তেলসহ অন্যান্য খরচের দামও ওঠছে না বলে জানান ভোলার ইলিশা মাছ ঘাটের জেলে হারেস মাঝি। অন্য জেলেরা বলছে, তারা ধার দেনা করে নদীতে ইলিশ শিকারে নেমেছে। কিন্তু যে পরিমাণ ইলিশ পাচ্ছে তা দিয়ে খরচের টাকাই উঠছে না। কিভাবে তারা ঋণ পরিশোধ করবে তা নিয়ে দু:চিন্তায় রয়েছে।

    শনিবার সকালে ভোলা ইলিশা মৎস্য ঘাটের পাইকারি মাছ ব্যবসায়ী মো: শাহাবুদ্দিন জানান, বর্তমানে জেলেদের জালে ইলিশ কম পাওয়া যাচ্ছে। এক কেজি ওজনের ইলিশের হালি প্রায় ৬ হাজার টাকা। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮ হাজার টাকা। এদিকে মেঘনা নদীতে ইলিশের সংকটের পাশাপাশি পাঙ্গাশের পরিমাণও কমে গেছে।

    ভোলার তুলাতুলি মাছঘাটের ব্যবসায়ী আসলাম জানান, ইলিশ মাছ কমে গেছে। একই সঙ্গে আগের মতো পাঙ্গাশ মাছও পাওয়া যাচ্ছে না। আগে পাঙ্গাশ ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হলেও এখন বড় সাইজের গুলো বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেজি।

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ জানান, মা ইলিশ রক্ষার অভিযান শেষে প্রচুর ইলিশ ধরা পড়ে। কিন্তু এখন কম পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে- ডিম ছেড়ে ইলিশ সাগরে চলে গেছে। সামনে পানি বাড়লে আবার ইলিশ ধরা পড়বে। এ বছর ইলিশের উৎপাদন ছিলো ১ লাখ ৭৭ হাজার মেট্রিট টন। আগামী বছর ইলিশের উৎপাদন লক্ষমাত্র আশা করা হচ্ছে ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন হবে ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
    • ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার
    • ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ
    • ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    • লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    • গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    • মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    • প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    • সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    • ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবার মৃত্যু
    • ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
    • ভারতের ‘র’ চিফ পরাগ জৈন এখন ঢাকায়
    • আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত
    • বাউফলে মাটিসহ ভেকু-পল্টুন-বাল্কহেড জব্দ, ২ শ্রমিক আটক
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    •  গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    •  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    •  প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    •  সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    •  নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    •  গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    •  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    •  প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    •  সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি