১৩ই আগস্ট, ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ভোলার পাসপোর্ট অফিসে টাকা দিলেই সব মুশকিল আসান

    দেশ জনপদ ডেস্ক | ৬:৫০ মিনিট, অক্টোবর ০৩ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ পরিবহণ ব্যবসায়ী সফিকুল ইসলাম পল্টু ভারতে চিকিৎসক দেখাতে যাবেন। গত মাসে তিনি পাসপোর্টের আবেদন করেন। পুলিশ ক্লিয়ারেন্স হলেও তার পাসপোর্ট হয়নি।

    ভোলা পাসপোর্ট অফিস থেকে তাকে ডেকে নানা সমস্যা তুলে ধরা হয়। বিয়ের কাবিননামা দেখাতে বলা হয়। ১৩ বছর আগের কাবিননামা হন্যে হয়ে খুঁজছেন পল্টু।

    একই কারণে ৬৬ বছর বয়সি এক নারীকেও ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ-নানা অজুহাতে শ শ আবেদনকারীকে মাসখানেক ঘুরিয়ে এবং ঘুস নিয়ে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করেন স্টাফরা।

    সংশ্লিষ্টরা বলছেন, ভোলার পাসপোর্ট অফিসে ‘টাকা দিলেই সব মুশকিল আসান’ হয়। সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সোলায়মানের অভিযোগ-তিনি পবিত্র হজে যাবেন।

    ৩০ বছর আগের কাবিননামা তাকে নিয়ে আসতে বলা হয়েছে। কাবিননামা দেখাতে না পারায় তাকে হয়রানি করতে শুরু করেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকসহ স্টাফরা।

    ৫-৬ দিন ঘোরাঘুরির পর এক দালালকে তিন হাজার টাকা দিলে তার সমস্যার সমাধান হয়ে যায়। শনিবার ভোলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান জানান, পাসপোর্ট দপ্তরের অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিন ১০-১৫ জন প্রেস ক্লাবে আসেন।

    জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ সফিকুল হক জানান, মানুষকে হয়রানি করার এক উদাহরণ হলো-জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে পাসপোর্টের আবেদনকারীদের অযথা নির্বাচন কার্যালয়ে পাঠানো।

    কিন্তু খুব সহজেই পাসপোর্ট কর্মকর্তারা এনআইডি ভেরিফাই করতে পারেন। পুরাতন পাসপোর্টে ভুল তথ্য থাকলে তা সংশোধন না করে বরং আবেদনকারীকে এনআইডি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়।

    এমন একাধিক অভিযোগে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের প্রতিনিধি দল পাসপোর্ট দপ্তরে যায়। দুদক তদন্ত দলের সহকারী পরিচালক জানান, হয়রানির শিকার ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলেছেন।

    কিডনি রোগে আক্রান্ত ৬০ বছর বয়সি অরুনা ভাওয়াল চিকিৎসার জন্য ভারতে যাবেন। তিনি জানান, এ বছরের ২৭ এপ্রিল পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেন। তার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম বেলকা রায়।

    আগের পাসপোর্টে ছিল বেলকা রানী রায়। এ অজুহাতে তার পাসপোর্টের নবায়ন হচ্ছে না। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দিয়ে মায়ের নাম সংশোধন করলেও কোনো কাজ হচ্ছে না।

    জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী পাসপোর্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের কাছে জানতে চান-কাবিননামার প্রয়োজনীয়তা কেন? সভার ৫০ জনের সবাই জানান তাদের কাবিননামা সংরক্ষণে নেই।

    আবেদনকারীরা কেন বঞ্চিত হবেন- এমন প্রশ্নের উত্তরে সহকারী পরিচালক জানান, তাদের বিধিতে স্ত্রী শনাক্তে কাবিননামার কপি জমা দেওয়ার কথা বলা আছে। জেলা প্রশাসক জানান, জাতীয় পরিচয়পত্রে বাবা, মা ও স্ত্রীর নাম থাকায় হয়রানি না করার জন্য বলা হয়।

    এরপরও সমস্যার সমাধান নেই। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এর আগে ওই দপ্তরের সামনে থেকে কয়েকজন দালালকে গ্রেফতার করা হয়।

    ভোলার নাগরিক কমিটির সভাপতি আবু তাহের জানান, পাসপোর্ট অফিসের অনিয়ম ও দুর্নীতি রোধে তদন্ত কমিটি গঠন করা হোক।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার বাস টার্মিনাল
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
    • ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার
    • ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    • ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    • বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    •  বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    •  বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    •  বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    •  বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩