২৭শে সেপ্টেম্বর, ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম: তোফায়েল

    দেশ জনপদ ডেস্ক | ৬:৪৫ মিনিট, সেপ্টেম্বর ২৯ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তখন কে হিন্দু, কে মুসলিম সেই ভেদাভেদ ছিল না। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম। আজও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। বিশেষ করে ভোলায় আমরা সব ধর্মের মানুষ এক এবং অভিন্ন হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অত্যন্ত শান্তিতে বসবাস করছি।’

    তিনি বলেন, ‘ধর্মের দিক থেকে আমরা কেউ মুসলিম, কেউ হিন্দু। কিন্তু মনের দিক থেকে সবাই এক। আমাদের ঈদে হিন্দু ভাইরা আসেন। তাদের পূজায় আমরা যাই। আমাদের মাঝে কোনও ভেদাভেদ নেই।’

    বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের সভাপতিত্বে তোফায়েল আহমদের ভোলার গাজীপুর রোডের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের গ্রামগুলো আজ শহরে পরিণত হয়েছে। প্রতিটি গ্রাম আজ আলোকিত। ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা পদ্মা সেতু তৈরি করেছি। কর্ণফুলী টানেলের কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। আরও অনেক দূর এগিয়ে যাবো। আওয়ামী লীগ সরকারের এসব উন্নয়ন বিএনপি দেখে না।’

    তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। এক বাংলাদেশ স্বাধীন করা। দুই ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। প্রথমটি জাতির জনক করে গেছেন। দ্বিতীয়টি করার জন্য তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত হবে।’

    মতবিনিময় সভা শেষে তোফায়েল আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৪০ হাজার টাকা করে ১২ লাখ টাকা উপহার স্বরূপ দিয়েছেন।

    সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি মানস ঘোষ শান্ত প্রমুখ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলা থেকে অপহৃত স্কুলছাত্রী বরিশালে উদ্ধার, গ্রেপ্তার ৩
    • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভোলার প্রবাসী বাবুলের
    • ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার
    • ভোলায় নকল রুখতে গিয়ে কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
    • ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক
    • ভোলায় মাদকসহ ইউনিয়ন ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত
    • ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    • বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • জব্দ করা অস্ত্র-গুলি নথিবদ্ধ না করেই বরিশাল র‍্যাবের কাছে পাঠিয়েছিলেন জিয়াউল আহসান
    • বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ
    • বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • ট্রলারডুবি: নিখোঁজের দুদিন পর একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
    • চুরির অপবাদে আটক, ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান
    • মুলাদীতে স্বেচ্ছাশ্রমে চলাচল উপযোগী হলো জয়ন্তী নদী
    • ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    •  বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    •  জব্দ করা অস্ত্র-গুলি নথিবদ্ধ না করেই বরিশাল র‍্যাবের কাছে পাঠিয়েছিলেন জিয়াউল আহসান
    •  বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ
    •  বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
    •  ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    •  বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    •  জব্দ করা অস্ত্র-গুলি নথিবদ্ধ না করেই বরিশাল র‍্যাবের কাছে পাঠিয়েছিলেন জিয়াউল আহসান
    •  বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ
    •  বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২