৩০শে আগস্ট, ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    উজিরপুর

    বরিশালে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে দুশ্চিন্তায় সাব্বির ও তার বাবা-মা

    আল-আমিন | ৩:২৪ মিনিট, ফেব্রুয়ারি ২০ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক  : অভাবের কারণে ভর্তি পরীক্ষার কোনো বই কিনতে না পেরে অনলাইনে পড়াশুনা করে প্রথমবারেই মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন রমজান খান সাব্বির। তবে ভর্তির ফি ও পরবর্তী ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষকের সন্তান ও তার বাবা-মা।

    তার বাবা ফিরোজ খান কৃষিকাজের সামান্য আয়ে ছেলের স্বপ্নপূরণে সবসময় পাশে থাকলেও এখন হিমশিম খাচ্ছেন মেডিকেলে ভর্তির জন্য প্রয়োজনীয় ২০ হাজার টাকা সংগ্রহ করতে।বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়নে দামোদরকাঠি গ্রামের মেধাবী শিক্ষার্থী সাব্বির বলেন, মেডিকেলে ভর্তির জন্য প্রাইভেট পড়ার মতো কোনো সুযোগ ছিল না। পরীক্ষার কোনো বইও কিনতে পারেননি।

    “বোনের উপহার পাওয়া ডিজিটাল শুমারির ট্যাব দিয়ে অনলাইন ও ইউটিউব থেকে দেখে পড়াশুনা করেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। পরীক্ষায় ৬৭.৭৫ নম্বর পেয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি।” ছোটবেলা থেকে মেধা ও পরিশ্রমকে সঙ্গে নিয়ে অভাবের বিরুদ্ধে যুদ্ধ করা সাব্বির বলেন, “বাবা সব সময় বলছেন যত কষ্ট হোক স্বপ্ন পূরণে সহায়তা করবেন। বাবার এ আশ্বাসে নবম শ্রেণিতে যখন বিজ্ঞান বিভাগ নেই, তখন থেকেই লক্ষ্য ঠিক করি চিকিৎসক হব।”

    তিনি জানান, সেই লক্ষ্য পূরণে উজিরপুরের এইচএম ইনস্টিটিউট থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পরে ভর্তি হন সরকারি গৌরনদী কলেজে। সেখান থেকে এইচএসসি পরীক্ষায়ও পেয়েছেন জিপিএ ৫। সাব্বিরের বাবা ফিরোজ খান বলেন, “আল্লাহর রহমতে সাব্বির পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কীভাবে ছেলেকে ভর্তি করব আর পড়ালেখার খরচ বহন নিয়েও চিন্তায় আছি।”
    ঋণ করে হলেও ছেলেকে ভর্তি করানোর চেষ্টা করছেন বলে জানান তিনি।

    সাব্বিরের মা সাহিদা বেগম বলেন, তার মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী, ক্লাসে প্রথম হওয়ায় উপহার হিসেবে জনশুমারিতে ব্যবহৃত ট্যাব পেয়েছিল। মেধাবী দুই সন্তানের গর্বিত এই মা আরও জানান, তার স্বামী কৃষি কাজ করেন। যখন টাকা থাকে তখন গামছা বিক্রির ব্যবসা করেন। এ দিয়ে চার জনের সংসার চালাতে কষ্ট হয়। তবুও ছেলে-মেয়ের পড়াশোনা চালিয়ে গেছেন।

    এখন সন্তানের মেডিকেলে ভর্তি ও ভবিষ্যৎ ব্যয় নিয়ে চিন্তায় থাকা এই মা ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সাব্বিরের প্রতিবেশী বুলবুল মিয়া নিজের সন্তানকে মেডিকেলে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলেন, প্রতিমাসে মেডিকেল পড়ুয়া সন্তানের জন্য ব্যয় সর্বনিম্ন ১০ হাজার টাকা। মাসে এত টাকা ব্যয়ের সামর্থ্য সাব্বিরের পরিবারের নেই। তাই মেধাবী সাব্বিরের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    তবে আশার কথা, সাব্বিরের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, “তাকে দেখা করার জন্য খবর দিয়েছি। আমি ওকে সব রকমের সহায়তা করবো। পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথেও আমার কথা হয়েছে। তারাও সব রকমের সহায়তা করবেন।” এছাড়া ব্যক্তিগতভাবেও সাব্বিরের পাশে থাকবেন বলে জানান এই ইউএনও।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি!
    • বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    • বরিশালে রাস্তার পাশে পড়েছিল ত্রাণের ৯ বস্তা কম্বল
    • উজিরপুরে শেষ সম্বল অটোভ্যান চুরি, নিঃস্ব হতদরিদ্র ইদ্রিস মোল্লা
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি