উজিরপুর
উজিরপুরে অসহায় মানুষের পাশে দাড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন মানবিক ইউএনও আলী সুজা
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন উজিরপুর উপজেলা মানবিক নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন এলাকার অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে। তার এই মানবিক উদ্যোগগুলো সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করেছে।
সূত্রে জানা গেছে, চরম আর্থিক সংকটে ভুগছিলেন গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পুর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাস। তাদের দুজনকে ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় ২ টি ভ্যান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, সাধারন সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুব গোমস্তা,সদস্য সচিব কাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, এমদাদুল কাশেম সেন্টুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অর্থের অভাবে তাদের পরিবারের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছিল। এই চরম অসহায়ত্বের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন মানবিক এই ইউএনও আলী সুজা। এছাড়া আকস্মিক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হতদরিদ্র দুই পরিবার। এসময় তারা বলেন,আমরা খুবই অসহায় অবস্থায় দিন পার করছিলাম। কিন্তু কোনোদিন ভাবিনি একজন বড় সরকারি অফিসার আমাদেরকে ভ্যানগাড়ি উপহার দিবেন, স্যারের এই অবদান আমরা কোনোদিন ভুলব না।
নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুর প্রতিবেদককে বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে মানুষের দোরগোড়ায় যথাযথ সেবা ও সরকারের কল্যাণমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনের পাশাপাশি একজন মানুষ হিসেবে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার এই ছোট উদ্যোগে যদি একটি পরিবারের মুখেও হাসি ফোটে,তবেই আমার কাজের প্রকৃত সার্থকতা।
এদিকে এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।



