১৭ই নভেম্বর, ২০২৬ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    কনস্টেবল তৃষ্ণার ‘আত্মহত্যা’ নিয়ে সন্দেহ পরিবারের

    এ.এ.এম হৃদয় | ৭:৩৮ মিনিট, জানুয়ারি ২৩ ২০২৫

    পটুয়াখালীর কর্মস্থল থেকে মাকে ফোন করে যখন জানানো হয়, গলায় ফাঁস দিয়ে তৃষ্ণা ‘আত্মহত্যা’ করেছেন, এর আধা ঘণ্টা আগেও ওই নারী কনস্টেবল তার মামার কাছে ফোন দিয়েছিলেন। বলেছিলেন, ‘তাকে যেন অন্যত্র চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, তিনি এখানে আর থাকতে চান না।’ কেন তৃষ্ণা কর্মস্থল পটুয়াখালীর পুলিশ লাইন্স ব্যারাকে থাকতে চাননি, তা নিয়েই এখন সন্দেহ পরিবারের সদস্যদের।

    পটুয়াখালী জেলা পুলিশের কনস্টেবল তৃষ্ণা বিশ্বাস থাকতেন জেলা পুলিশ লাইন্স ব্যারাকে। গত রোববার সকালে ব্যারাক থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ বলে আসছে, মানসিক অসুস্থতায় ‘আত্মহত্যা’ করেছেন ওই নারী কনস্টেবল।

    কিন্তু তৃষ্ণার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছে না তার পরিবার। তৃষ্ণার বাবা কৃষ্ণ বিশ্বাস বলছেন, তার মেয়ে মৃত্যুর খবরের আধা ঘণ্টা আগেও মামার সঙ্গে কথা বলেছে। তাকে অন্যত্র চাকরির ব্যবস্থা করে দিতে বলেছিল সে। কেন এটা বলল, তা নিয়েই তাদের সন্দেহ।

    তিনি জানান, মেধাবী মেয়ে নিজের ইচ্ছাতেই পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়েছিল ২০২৩ সালে। চাকরিতেও মেধার স্বাক্ষর রেখেছে। কিন্তু কয়েক মাস আগে থেকে আর পুলিশে চাকরি করতে চাচ্ছিল না। মানসিকভাবে বিপর্যস্ত থাকত। এজন্য তাকে মানসিক চিকিৎসকও দেখানো হয়; কিন্তু আত্মহত্যা করেছে, এটা তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত দাবি করেন তৃষ্ণার বাবা।

    মা বীণা বিশ্বাস বলছিলেন, তৃষ্ণার মধ্যে একটা ভয় কাজ করত। এজন্য মাসখানেক আগে ওকে ঢাকায় নিয়ে মানসিক চিকিৎসক দেখানো হয়। এরপর সব ঠিকঠাকও ছিল। কিন্তু হঠাৎ করে কেন এমনটা হলো, তা বুঝতে পারছেন না। তিনি বলেন, তৃষ্ণা ছয় মাসের ছুটি চেয়েছিল; কিন্তু তা মেলেনি। এরপর থেকেই সে চাকরি ছাড়তে উদগ্রীব ছিল।

    যদিও তৃষ্ণার ছয় মাসের ছুটির কোনো আবেদন নেই বলে পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে। তবে তৃষ্ণার মামা অনিক রুদ্র জানান, আরও-১ এর কাছে মৌখিকভাবে ছয় মাসের ছুটির কথা বলেছিল তার ভাগ্নি। কিন্তু চাকরির বয়স কম হওয়ায় টানা ছয় মাসের ছুটি সে পাবে না বলে জানানো হয়েছিল। এরপর বিনা বেতনে সে ছুটি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কেন লম্বা ছুটি নিতে চাইছিলেন তৃষ্ণা? সেই প্রশ্নে মামা বলেন, কেন যেন পুলিশের চাকরিটা করতে চাইছিল না। অনেকটা হাঁফিয়ে উঠছিল সে। এজন্য পরিবারের সদস্যরাও চাইছিল ছুটি কাটিয়ে এলে মানসিক অবস্থার উন্নতি হবে। তা ছাড়া মাসখানেক আগে তৃষ্ণা নিজের ইচ্ছায় বিয়েও করেছিল। সামনে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

    অনিক রুদ্র বলেন, তার ভাগ্নি সবার সঙ্গে কথা বলত। আত্মহত্যা করার কোনো কারণ ছিল না। সে যে আত্মহত্যা করেছে, তা তদন্ত শেষ হওয়ার আগে তারা বিশ্বাস করতে চান না।

    তৃষ্ণার আরেক স্বজন বলেন, এক মাস আগে তৃষ্ণা তার এক ব্যাচমেট সহকর্মীকে বিয়ে করেছিলেন। তারা আদালতে গিয়ে বিয়ে করলেও তা দুই পরিবারই মেনে নেয়। বরের বড় ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তৃষ্ণার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। এর আগেই সে চলে গেল না ফেরার দেশে।

    ওই স্বজন জানান, তৃষ্ণার বরের সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। লাশের সঙ্গে ওই বরও গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে এসেছিলেন। আত্মহত্যা করতে পারে, এমন কারণ তৃষ্ণার বরও খুঁজে পাচ্ছে না বলে তাদের জানিয়েছেন।

    পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল বলেন, ‘প্রাথমিক আলামতে তারা মনে করছেন, কনস্টেবল তৃষ্ণা আত্মহত্যা করেছেন। কারণ মাসখানেক আগে তিনি মানসিক চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসকের ব্যবস্থাপত্রেই লেখা ছিল, তৃষ্ণার ভেতর আত্মহত্যার প্রবণতা রয়েছে।’

    তিনি বলেন, যদিও তৃষ্ণা তার এই সমস্যার কথা পুলিশের কাছে লুকিয়েছিলেন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তা তিনি করেননি। তৃষ্ণা ছয় মাসের ছুটি চেয়েছিলেন জানালে পুলিশের এ কর্মকর্তা বলেন, ছুটির আবেদনপত্র নেই। চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ ছুটি চাইলে না দেওয়ার কোনো কারণও নেই।

    জেলা পুলিশের অন্য এক কর্মকর্তা বলেন, প্রাথমিক আলামতে কারণ আত্মহত্যাজনিত হলেও অধিকতর তদন্তের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি কাজ করছে। পাশাপাশি অপমৃত্যুর মামলার তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে সবকিছুই পরিষ্কার হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ফকির পরিচয়ে চিকিৎসা! তদন্তে প্রশাসন
    • ১৫ বছরের ঘাটে একদিনেই কর্তৃত্ব বদল! দুই ট্রলার দখলের অভিযোগ যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
    • হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    • নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    • হাইকোর্টের স্থগিতাদেশের মধ্যেই পবিপ্রবিতে শিক্ষক নিয়োগের তোড়জোড়
    • বাউফলে রাস্তার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, এলাকায় আতঙ্ক
    • বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
    • নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববিতে সাধারণ শিক্ষকদের মানববন্ধন
    • রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    • পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৩
    • বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের
    • তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা
    • বরিশালে ২ হাজার ৫০০ মানুষের বিনা মূল্যে দাফনের ব্যবস্থা, মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত
    • ফকির পরিচয়ে চিকিৎসা! তদন্তে প্রশাসন
    • এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
    • পিরোজপুরে ভয়াবহ অ’গ্নি’কাণ্ডে পু’ড়’ল ১৮ দোকান ও ৫ বসতঘর
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
    •  নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববিতে সাধারণ শিক্ষকদের মানববন্ধন
    •  রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    •  পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৩
    •  বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের
    •  বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
    •  নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববিতে সাধারণ শিক্ষকদের মানববন্ধন
    •  রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    •  পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৩
    •  বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের