১৭ই নভেম্বর, ২০২৬ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ২ হাজার ৫০০ মানুষের বিনা মূল্যে দাফনের ব্যবস্থা, মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত

    নিজেস্ব প্রতিবেদক | ৮:৪৪ মিনিট, নভেম্বর ১৭ ২০২৬

    বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মো. আনোয়ার। নগরীর একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যু হয় তাঁর। কিন্তু মৃত্যুর পর স্বজনদের সামনে দেখা দেয় আরেক দুশ্চিন্তা—কোথায় হবে তাঁর দাফন? বরিশাল শহরে নিজের কোনো জমি নেই, পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ স্বজনও তেমন কেউ নেই। এমন পরিস্থিতিতে দাফনের জন্য কবরের জায়গা খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। নগরীর কিছু কবরস্থানে জায়গার সংকট থাকায় নতুন কবরের জায়গা পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কোথাও কোথাও পুরোনো কবরের ওপর নতুন করে দাফনের প্রয়োজনও দেখা দেয়। শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে কবরের জায়গা সংগ্রহ করে সেখানেই তাঁর দাফনের ব্যবস্থা করতে হয় স্বজনদের। মুসলিম পরিবারগুলোর কাছে মৃত্যুর পর দাফনের জায়গা খোঁজার এমন বাস্তবতা খুব একটা অপরিচিত নয়।

    এমন পরিস্থিতিতে বরিশাল নগরীর কাছেই প্রায় ২ হাজার ৫০০ মানুষের দাফনের উপযোগী জায়গা নিয়ে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী কবরস্থান। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি যাঁদের বরিশালে নিজস্ব জমি কিংবা পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেই, তাঁদের জন্যও এখানে বিনা মূল্যে কবরের জায়গা বরাদ্দের সুযোগ রয়েছে। বরিশাল সদর উপজেলার ৯ নম্বর করাপুর ইউনিয়নের শোলনা গ্রামের বালিবাড়িতে অবস্থিত ‘মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ পাবলিক গোরস্থান’। প্রায় চার বিঘা জমিতে গড়ে তোলা এই গোরস্থানে কবরের জায়গা বরাদ্দের জন্য কোনো অর্থ দিতে হয় না। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে এর দূরত্ব মাত্র সাত কিলোমিটার।

    ২০২৩ সালে প্রতিষ্ঠিত কবরস্থানটির জন্য জমি দান করেছেন মাওলানা সিরাজ উদ্দিন আহমেদের সন্তানরা। পারিবারিক জমি দানের পাশাপাশি নিজেদের অর্থ ব্যয় করে তাঁরা গড়ে তুলেছেন এই কবরস্থান। প্রায় ২৪ বছর আগে কবরস্থানের জন্য ৩৩ শতাংশ জমি দান করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৩ সালে কবরস্থানের পরিসর বাড়িয়ে প্রায় চার বিঘায় উন্নীত করা হয়। জমি ভরাট করে দাফনের উপযোগী করে প্রস্তুত করা হয় পুরো এলাকা। গোরস্থান পরিচালনা কমিটির হিসাব অনুযায়ী, এখানে প্রায় ২ হাজার ৫০০ মানুষের দাফনের ব্যবস্থা করা সম্ভব হবে। ফলে নগরীতে বসবাসকারী এমন পরিবার, যাদের নিজস্ব জমি নেই কিংবা স্থানীয়ভাবে দাফনের জায়গা পাওয়া কঠিন, তাদের জন্যও এটি একটি বিকল্প সুযোগ তৈরি করেছে।

    কবরস্থান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এখানে মোট নয়জনকে দাফন করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে একজন, ২০২৫ সালে একজন এবং ২০২৬ সালে সাতজনকে দাফন করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন বরিশাল নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশিদা বেগম ও তাঁর স্বামী মো. ওবায়দুল গনি। রাশিদা বেগম কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ছিলেন। গত ১১ জুলাই তাঁর মৃত্যু হলে তাঁকে এই গোরস্থানে দাফন করা হয়। তাঁর স্বামী মো. ওবায়দুল গনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) পদ থেকে অবসর নিয়েছিলেন।গত ২০ অক্টোবর তাঁর মৃত্যু হলে স্ত্রীকে পাশে রেখে তাঁকেও একই গোরস্থানে দাফন করা হয়। জীবিত অবস্থায় তাঁরা দুজনই এখানে দাফনের ইচ্ছা প্রকাশ করে অসিয়ত করে গিয়েছিলেন। জীবিত অবস্থায় তাঁরা দুজনই এখানে দাফনের ইচ্ছা প্রকাশ করে অসিয়ত করে গিয়েছিলেন। গোরস্থানটিতে কবরের জায়গা বিনা মূল্যে বরাদ্দ দেওয়া হলেও দাফনের আনুষঙ্গিক খরচ পরিবারকেই বহন করতে হয়।

    শুধু দাফনের জায়গা বরাদ্দেই সীমাবদ্ধ নয় গোরস্থানটির কার্যক্রম। এখানে জানাজার নামাজের ব্যবস্থা, ‘শোলনা গোরস্থান জামে মসজিদ’, দাফন সনদ প্রদান এবং মৃত ব্যক্তিদের তথ্য সংরক্ষণের সুবিধাও রয়েছে। দাফনের আগে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পাঠিয়ে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। এতে দাফনের তথ্য সংরক্ষণের পাশাপাশি ব্যবস্থাপনাগত শৃঙ্খলা বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে।

    গোরস্থানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সভাপতি ও মোতাওয়াল্লি মো. সদরুল উলা ইকবাল। তাঁর তত্ত্বাবধানে কবরস্থানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি মাসে সেখানে নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক মসজিদ। মাওলানা সিরাজ উদ্দিন আহমেদের পরিবারের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মিত মসজিদটিতে কোনো দানবাক্স রাখা হয়নি। গ্রামের মানুষের নামাজ আদায়ের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে এ নির্মাণকাজে।

    বরিশাল নগরীর কাছাকাছি চার বিঘা জমিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষের শেষ ঠিকানার ব্যবস্থা করা কেবল একটি কবরস্থান প্রতিষ্ঠা নয়; বরং মৃত্যুর পর অসহায় পরিবারগুলোর দাফনসংক্রান্ত দুশ্চিন্তা কমানোর একটি সামাজিক উদ্যোগ। বিশেষ করে যেসব মানুষের বরিশালে নিজস্ব জমি নেই কিংবা দাফনের জন্য স্থানীয়ভাবে জায়গা পাওয়ার সুযোগ সীমিত, তাঁদের জন্য এমন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজেদের পারিবারিক জমি দান, ব্যক্তিগত অর্থ ব্যয় এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে মাওলানা সিরাজ উদ্দিন আহমেদের সন্তানরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত সম্পদকে জনকল্যাণে ব্যবহারের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

    দাফনসংক্রান্ত সকল তথ্য ও যোগাযোগের জন্য ফোন : ০১৭১১১৭৮৬০২

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের
    • বরিশালে ২ হাজার ৫০০ মানুষের বিনা মূল্যে দাফনের ব্যবস্থা, মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত
    • এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
    • ঝাড়ু মিছিল ঘিরে পুলিশের সামনেই ৫ জনকে কুপিয়ে জখম, ২ ভাই আটক
    • তিন শতাধিক বিয়ের প্রস্তাব, তবু নতুন সংসার নয়—নিজের পায়ে দাঁড়াতে চান হিজলার ইতি
    • পাঁচ দিনেই নষ্ট ৩৬০০ টাকার জুতা, প্রতিকার পেতে ঘুরছেন ক্রেতা!
    • ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের
    • তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা
    • বরিশালে ২ হাজার ৫০০ মানুষের বিনা মূল্যে দাফনের ব্যবস্থা, মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত
    • ফকির পরিচয়ে চিকিৎসা! তদন্তে প্রশাসন
    • এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
    • পিরোজপুরে ভয়াবহ অ’গ্নি’কাণ্ডে পু’ড়’ল ১৮ দোকান ও ৫ বসতঘর
    • ঝাড়ু মিছিল ঘিরে পুলিশের সামনেই ৫ জনকে কুপিয়ে জখম, ২ ভাই আটক
    • তিন শতাধিক বিয়ের প্রস্তাব, তবু নতুন সংসার নয়—নিজের পায়ে দাঁড়াতে চান হিজলার ইতি
    • পাঁচ দিনেই নষ্ট ৩৬০০ টাকার জুতা, প্রতিকার পেতে ঘুরছেন ক্রেতা!
    • ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের
    •  তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা
    •  বরিশালে ২ হাজার ৫০০ মানুষের বিনা মূল্যে দাফনের ব্যবস্থা, মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত
    •  ফকির পরিচয়ে চিকিৎসা! তদন্তে প্রশাসন
    •  এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
    •  বরিশালের বাজারে মাছ-সবজির দামে নাভিশ্বাস, পকেটে টান ক্রেতাদের
    •  তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা
    •  বরিশালে ২ হাজার ৫০০ মানুষের বিনা মূল্যে দাফনের ব্যবস্থা, মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত
    •  ফকির পরিচয়ে চিকিৎসা! তদন্তে প্রশাসন
    •  এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?