৩রা জুলাই, ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    দক্ষিণাঞ্চলে নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা

    দেশ জনপদ ডেস্ক | ৩:৪৯ মিনিট, এপ্রিল ২৯ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥  দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের প্রশাসনিক অঞ্চল ভোলার জেলেরা। মৎস্য ঘাটে জাল, নৌকা ও ট্রলারের ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন তারা।

    অভাব অনটনের মধ্যে বেকার সময় কাটানোর পর কোনা বাধা ছাড়াই উৎসবমুখর পরিবেশে তারা নদীতে মাছ ধরতে যাবেন, তাই হাসি ফুটেছে তাদের চোখ-মুখে। জেলে পাড়াতেও যেন উৎসবের আমেজ। মাছ বিক্রির টাকায় মহাজনের দাদন আর ধার-দেনা পরিশোধ করার চিন্তাও করছেন জেলেরা। এতে করে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন বেশিরভাগ জেলে।

    ভোলা সদরের তুলাতলী, ইলিশা ও ভোলার খালসহ কয়েকটি মাছ ঘাটগুলো দেখা গেছে, মেঘনা পাড়ে জেলেদের জাল বুনছেন। অন্যদিকে কেউ ট্রলারে রং দিচ্ছেন। কেউ বা নতুন করে নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত করছেন। মাছ ধরতে যাবেন এমন প্রস্তুতিও নিচ্ছেন তারা।

    এমনি এক জেলে আবু কালাম বলেন, দুই মাস নদীতে মাছ ধরতে যাইনি, বেকার বসে ছিলাম। এ কয়েকদিনে ৩০ হাজার টাকা দেনা হয়েছি। এখন মাছ ধরার শুরু হবে, তাই জাল বুনছি। নদীতে যাবো, ইলিশ বিক্রির টাকা দিয়ে দেনা পরিশোধ করবো।

    একই কথা জানান শিবপুর এলাকার জেলে জাফর মাঝি, জুয়েল মাছি, খোকন মাল ও মহিউদ্দিনসহ অন্যরা।

    তারা জানান, একদিকে করোনা, অন্যদিকে নদীতে মাছ ধরা বন্ধ থাকায় বেকার সময় কাটাতে হচ্ছে তাদের, কোনো কাজ ছিল না। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। তবে দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এখন আবার মাছ ধরায় কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা। সেই সঙ্গে সংকট কাটানোর চেষ্টা করবেন।

    জেলেরা জানান, ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ শিকার বন্ধ ছিল। জেলেরা অপেক্ষায় ছিলেন কখন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হবে আর কখন তারা নদীতে নামবেন। অবশেষ সেই প্রতিক্ষার পালা শেষ করে শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা।

    তাই আগে থেকেই ঘাটে ঘাটে চলছে প্রস্তুতি। কেউ জাল নৌকা তৈরি করছেন, কেউবা পুরোনো নৌকা মেরামত আর ধোয়া-মোছার কাজ নিয়ে ব্যস্ত। নৌকার ইঞ্জিনসহ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম ঠিক করে রাখছেন জেলেরা। এবার নদীতে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পেলেই ধার-দেনা পরিশোধ করবেন এমন আশা তাদের।

    জাফর মাঝি বলেন, দুই মাস নদীতে যেতে পারিনি। এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ৬০ হাজার টাকা ধার নিয়ে পুরাতন নৌকা মেরামত করছি, নদীতে যাবো, মাছ পেলে সেই টাকা দিয়ে দেনা পরিশোধ করবো। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পেলে আবারো সংকটে পড়তে হবে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ইলিশ নিষেধাজ্ঞা সময়ে নিবন্ধিত জেলেরা চাল পেলেও যাদের নিবন্ধন নেই, তারা চাল পায়নি। এ জন্য জেলেদের ধান-দেনা করে দু’মাস কাটাতে হয়েছে। আর তাই কষ্টে দিন কাটাতে হয়েছে তাদের। ৩০ এপ্রিল থেকে মাছ ধরা শুরু এমন খবর আগে থেকেই জানেন জেলেরা। তাই ব্যস্ততায় মধ্যেই আছেন তারা। মাছ ধরাকে কেন্দ্র করে মৎস্যঘাটে জেলে, পাইকার ও আড়ৎদারদের হাক-ডাকে সরগরম হয়ে উঠবে, ইলিশ ধরায় সেই চির চেনা দৃশ্য মিলবে ঘাটগুলোতেও।

    ভোলার খাল মৎস্য ঘাটের আড়ৎদার আ. মান্নান জানান, জেলেরা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। মাছ ধরার শুরু হলে জেলেদের পাশাপাশি মৎস্য আড়ৎদাররাও লাভের মুখ দেখতে পাবেন। জমে উঠবে ঘাট।

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, আমাদের ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে, তাই এবার মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছি।

    এদিকে দুই মাসের ক্ষতি পুষিয়ে ইলিশ উৎসবে ঘুরে দাঁড়াতে পারবেন এমন স্বপ্ন দেখছেন উপকূলের জেলেরা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • যুবককে খুনে করে থানায় গিয়ে ঘাতকের আত্মসমর্পণ
    • ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • ভোলায় যৌতুকের মামলায় স্বামীর জামিন, এজলাসেই বিষপান করে হাসপাতালে স্ত্রী
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • ভোলা শহরের চকবাজারে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড
    • ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউই-মাকে রাতভর ধ’র্ষ’ণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    • বরিশালে খাবার রেস্টুরেন্টে হামলা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল
    • পায়রা সেতুতে ঘুস নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারের অভিযোগে চাকরি হারালেন টোলকর্মী
    • বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
    • বরগুনায় বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারীর কন্যাসন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে রহস্য
    • ঝালকাঠিতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৫ বছর ধরে জঙ্গলে বাস করছেন যুবক
    • Ex-MP Jebunnesa Afroz shown arrested in July attempted murder case
    • পিরোজপুরে গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার
    • বরিশালে কিশোরী ভাতিজিকে ধর্ষণ, চাচার মৃত্যুদণ্ড
    • জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    •  বরিশালে খাবার রেস্টুরেন্টে হামলা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল
    •  পায়রা সেতুতে ঘুস নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারের অভিযোগে চাকরি হারালেন টোলকর্মী
    •  বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
    •  বরগুনায় বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারীর কন্যাসন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে রহস্য
    •  ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    •  বরিশালে খাবার রেস্টুরেন্টে হামলা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল
    •  পায়রা সেতুতে ঘুস নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারের অভিযোগে চাকরি হারালেন টোলকর্মী
    •  বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
    •  বরগুনায় বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারীর কন্যাসন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে রহস্য