২৭শে সেপ্টেম্বর, ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আগৈলঝাড়া

    বরিশালে অপহৃতা মিতুর সন্ধান মেলেনি আড়াই মাসেও

    দেশ জনপদ ডেস্ক | ৮:৩৭ মিনিট, সেপ্টেম্বর ২৪ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় অপহরণের আড়াই মাসেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী কিশোরী মিতুর। আর এক্ষেত্রে আগৈলঝাড়া থানা পুলিশ ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন অপহৃতা কিশোরি মিতুর পরিবার। ভুক্তভোগীর পরিবার জানান, অপহরনের পর গত ১৫ জুলাই ২০২২ইং তারিখে মামলা দায়ের করা হলেও পুলিশের ভূমিকা ছিলো প্রশ্নবিদ্ধ।

    কেননা আড়াই মাস পাড় হয়ে গেলেও ডিজিটাল বাংলাদেশে নানান প্রযুক্তির ব্যবহার থাকার পরেও অপহৃতা মিতুর কোন সন্ধান দিতে পারেননি আগৈলঝাড়া থানা পুলিশ। তারা শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছেন অপহৃতা কিশোরীর পরিবারকে। পুলিশের এরূপ কাণ্ডে প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে তাদের কর্মকাণ্ড। আর এ কারণে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, আগৈলঝাড়া থানাধীন ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে স্কুলছাত্রী কিশোরি ইসরাত জাহান মিতু (১৪) কে উজিরপুর থানার দত্তেসর গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে মো. সাব্বির রহমান সরদার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো।

    প্রেমের প্রস্তাবে রাজি না হলে, সাব্বির মিতুকে কু প্রস্তাব দিত এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো। এরই ধারাবাহিকতায় গত ৭ জুলাই ২০২২ইং তারিখ সকাল আনুমানিক পৌনে ৭টার সময় তার নানাবাড়ি যাবার সময় আগৈলঝাড়া থানাধীন ৫নং রত্নপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামের কালিখোলা সংলগ্ন স্থানে পৌছালে বখাটে সাব্বির রহমান তার সহযোগীদের নিয়ে মিতুকে ফুঁসলিয়ে ও প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় অপহৃতা মিতুর বাবা আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন।

    এ বিষয়ে অপহৃতা মিতুর বাবা আব্দুর রাজ্জাক জানান, দায়ের করা ডায়েরির তদন্তভার পড়ে এসআই মিল্টনের ওপরে। এসআই মিল্টন বখাটে সাব্বিরের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে মিতুর বাবাকে সমঝোতার প্রস্তাব দেন এবং বলেন সমঝোতা হলে মিতু কাছাকাছি আছেন অল্প সময়ের মধ্যেই চলে আসবে। তার প্রস্তাবে মিতুর বাবা আব্দুর রাজ্জাক রাজি হলেও পরবর্তীতে আর মিতুকে ফিরিয়ে আনতে পারেননি এসআই মিল্টন।

    অপহৃতা কিশোরি মিতুর বাবা আব্দুর রাজ্জাক আরো বলেন, আমার মেয়েটা বেঁচে আছে না কি বখাটেরা মেরে ফেলেছে তাও জানিনা। সমঝোতার বিষয়ে এসআই মিল্টনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অপহৃতা মিতুর বাবা ডায়েরি করার পরে তদন্ত আসে আমার কাছে।

    তখন মিতুর বাবা জানায়, যেকোন মূল্যে মিতুকে ফেরত চাই। তাই আমি অপহরণকারি সাব্বিরের স্বজনদের সাথে কথা বললে স্বজনরা মিতু কাছাকাছি আছে জানিয়ে সমঝোতার প্রস্তাব দিতে বলেন। আর সাব্বিরের স্বজনদের কথামতোই আমি মিতুর বাবাকে সমঝোতার কথা বলি। এসআই মিল্টন আরো বলেন, পরবর্তীতে মিতুর বাবা মামলা দেয়ার পরে তদন্তের দায়িত্ব পড়ে এসআই নুরে আলমের কাছে। পরবর্তীতে কি হয়েছে তা এসআই নুরে আলম বলতে পারবেন বলেও তিনি জানান। এসআই নুরে আলমের নিকটে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়ে তদন্ত চলছে। এখনো তাদের বিষয়ে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

    আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে থানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অপহৃতা মিতুর মামা মো. জাফর বলেন, আমাদের মাত্র ১৪ বছরের মেয়েটি আজ প্রায় ৩ মাস ধরে নিখোঁজ। আমরা আজো জানতে পারলাম না আমাদের মেয়েটি বেঁচে আছে না মরে গেছে। আমরা এখন কোথায় যাবো? কার কাছে সাহায্য চাবো? থানা পুলিশ এতদিনেও কোন খোঁজ দিতে পারলো না। আমরা কি কখনো আর আমাদের মেয়েকে ফিরে পাবোনা? একটা বখাটে দিনেদুপুরে তার সহযোগিদের নিয়ে মিতুকে অপহরণ করে নিয়ে যায়। অথচ থানা পুলিশের ভূমিকা কি? একটা বখাটেকে এতদিনেও গ্রেফতার করা তো দুরের কথা কোন খোঁজও দিতে পারলো না। এভাবে হলে কিভাবে, কার ওপরে আমরা আস্থা রাখবো।

    এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলার ছরোয়ার বলেন, তিনি দুরে আছেন। মামলার বিষয়ে এখন তিনি কিছুই বলতে পারবেন না। তবে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনায় থানার একজন অফিসার ইনচার্জের এরকম বক্তব্যে ভুক্তভোগী পরিবার কিভাবে পুলিশের ওপরে আস্থা রাখতে পারবে এমনই প্রশ্ন ভুক্তভোগী পরিবারের।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে দুই হাজার দশ পিস ইয়াবাসহ আটক ৪
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২
    • বরিশালে ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা
    • আগৈলঝাড়ায় সোয়া কোটি টাকায় সড়ক সংস্কার, তিন মাসের মধ্যেই ভাঙন
    • ভারতে পালানোর সময় বরিশালের জহিরুল হত্যা মামলার প্রধান আসামি আটক
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
    • বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    • ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    • কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড
    • বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
    • বরিশালে দুই হাজার দশ পিস ইয়াবাসহ আটক ৪
    • বরিশালে খাস জমিতে গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিসিও ইউএনওর
    • বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার জুয়েলের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
    • বরিশালে কর্মজীবী অভিভাবকদের জন্য ডে কেয়ার ও প্রি-স্কুলের যাত্রা শুরু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
    •  বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    •  ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    •  কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    •  ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড
    •  রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
    •  বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    •  ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    •  কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    •  ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড