৪ঠা নভেম্বর, ২০২৬ | ১৯শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ভোলায় গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৫৮ মিনিট, মে ০৯ ২০২৬

    আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারিরা। তবে গত বছরের তুলনায় এ বছর গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে পড়েছেন তারা। একই সঙ্গে কোরবানির হাটে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় খামারিরা। সরেজমিনে সদর উপজেলার বিভিন্ন খামারে ঘুরে দেখা গেছে, খামার মালিক ও শ্রমিকরা গরু পরিচর্যায় দিনরাত পার করছেন।

    তাদের লক্ষ্য কোরবানির হাটে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও আগেভাগেই গরু বিক্রি নিশ্চিত করা। অধিকাংশ খামারে দেশীয় ও প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে। তবে গো-খাদ্যের চড়া মূল্যের কারণে মুনাফা নিয়ে সংশয় দেখা দিয়েছে খামারিদের মাঝে। সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের তুলাতলী এলাকার খামারি মো. মনিরুল ইসলাম ও শ্রমিক মো. মাহবুব জানান, কোরবানির হাটে বিক্রির জন্য প্রায় ৬ মাস ধরে তারা গরু পালন করছেন।

    দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা এসব গরুর ভালো চাহিদা থাকবে বলে আশা করছেন। তবে কাক্সিক্ষত দাম না পেলে বড় ধরনের লোকসানে পড়তে হবে। মিজি বাজার সংলগ্ন মালেগো বাড়ির খামারি মো. আলী ও মো. জিহাদ হোসেন জানান, তাদের খামারে ৬টি দেশীয় গরু কোরবানির জন্য মোটাতাজা করেছেন। এতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। কিন্তু গত বছরের চেয়ে এ বছর গো-খাদ্য গম, ভূট্ট ভাঙা, খৈল ও ভূষিসহ সুষম দানাদার খাবার মণপ্রতি ২০০-৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

    এতে এ বছর গরু মোটাতাজা করতে খরচও বেশি হয়েছে। তারা বলেন, ‘হাটে গরুর ন্যায্য মূল্য না পেলে উৎপাদন খরচও উঠবে না, ফলে ঋণের কিস্তি পরিশোধ করা অসম্ভব হয়ে পড়বে। আমাদের নিজস্ব পুঁজি নেই যে গরুগুলো পুনরায় পালন করবো, তাই লোকসান দিয়ে হলেও বিক্রি করতে হবে।’ একই ইউনিয়নের ব্যাপারী বাড়ির খামারি মো. দুলাল ব্যাপারী জানান, ‘আমরা দেশীয় গরুগুলো প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছি। যদি ভারতীয় গরু হাটে ওঠে, তবে আমরা ন্যায্য দাম পাব না।

    আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন এ বছর ভারতীয় গরু আসা পুরোপুরি বন্ধ রাখা হয়।’ ভোলার সচেতন নাগরিক মো. সুমন ও মো. লিটন অভিযোগ করেন, কিছু অসাধু খামারি অধিক লাভের আশায় ক্ষতিকর ওষুধ ব্যবহার করে গরু মোটাতাজা করার চেষ্টা করে। এসব খামারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি হাটে অসুস্থ বা রোগাক্রান্ত গরু বিক্রি বন্ধে কঠোর নজরদারির দাবি জানান।

    ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন জানান, এ বছর জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। ভোলার সাত উপজেলায় ১ লাখ ৩ হাজার ১৭টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা রয়েছে ৮১ হাজার ১৮০টি পশুর। এর মধ্যে গরুর সংখ্যা ৬৫ হাজার ২৭১টি। গো-খাদ্যের দাম নিয়ে তিনি বলেন, গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করতে খরচ বেড়েছে বলে খামারিরা বলছেন।

    আমরা খামারিদের পরামর্শ দিয়েছি, কাঁচা ঘাঁস ও খড় বেশি পরিমাণ খাওয়ানোর জন্য। এতে কিছু খরচ কমবে। তিনি আরও বলেন, কেউ ক্ষতিকর পদ্ধতিতে পশু মোটাতাজা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ও প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম থাকবে যেন কোনো অসুস্থ পশু বিক্রি হতে না পারে।

     

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সরকারি চাল ইউএনও অফিসে নেওয়ার পথে উধাও
    • মনপুরায় সরকারি জমিতে নতুন বাজার নির্মাণের উদ্যোগ, ব্যবসায়ীদের ধর্মঘট
    • ইলিশ শিকারে টাকা লেনদেনের অভিযোগ, কর্মকর্তা-ব্যবসায়ীর অডিও ভাইরাল
    • সরকারি ৪ শতাধিক গাছ কাটার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম
    • ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ
    • ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, বেরিয়ে এলো থলের বিড়াল
    • ফ্যামিলি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ : বিভাগীয় কমিশনার
    • আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৫০ পুলিশ সদস্য আহত
    • বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
    • বরিশালের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ছয় রুটে বাস চলাচল শুরু
    • রাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
    • বরিশাল নগরীতে ৫০ কোটি টাকায় হচ্ছে ১৬ ফুটসাল মাঠ
    • ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম
    •  ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ
    •  ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, বেরিয়ে এলো থলের বিড়াল
    •  ফ্যামিলি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ : বিভাগীয় কমিশনার
    •  আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৫০ পুলিশ সদস্য আহত
    •  পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম
    •  ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ
    •  ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, বেরিয়ে এলো থলের বিড়াল
    •  ফ্যামিলি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ : বিভাগীয় কমিশনার
    •  আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৫০ পুলিশ সদস্য আহত