১৪ই নভেম্বর, ২০২৬ | ২৯শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    লিড

    প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা

    নিজেস্ব প্রতিবেদক | ১:৪১ মিনিট, নভেম্বর ১৪ ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করেছেন, এমন অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ হয়। এ সময় স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা মিজানুরের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাঁকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণাও করেন তাঁরা।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিসিবি পরিচালক মিজানের কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা মিজানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

    বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। তাঁর দাবি, মিজান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবিতে আসলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

    নাজমুল হুদা আরও বলেন, আজ রাত ৮টার দিকে স্টেডিয়ামে গিয়ে উত্তেজিত নেতা-কর্মীরা মিজানের ব্যানারে আগুন দেন। তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাঁকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    এ সময় ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে কিছু যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।

    অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

    জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

    এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি জানেন না। কেউ তাঁকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।

    প্রসঙ্গত, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন। আজ তাঁর ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    • সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার
    • পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬
    • বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক
    • হামলা-মামলা পেরিয়ে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
    • আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার
    • বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    • বিয়েবাড়ি সাজাতে গিয়ে কিশোরের মৃত্যু
    • নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    • বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    • লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক
    • সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার
    • জমি নিয়ে বিরোধের জেরে বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
    • চাকরির আশায় চট্টগ্রামে গিয়ে প্রাণ গেল বরিশালের মেহেদীর, যোগদানের পরদিনই মৃত্যু
    • বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও
    • হাইকোর্টের স্থগিতাদেশের মধ্যেই পবিপ্রবিতে শিক্ষক নিয়োগের তোড়জোড়
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    •  বিয়েবাড়ি সাজাতে গিয়ে কিশোরের মৃত্যু
    •  নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    •  বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    •  লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক
    •  প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা
    •  বিয়েবাড়ি সাজাতে গিয়ে কিশোরের মৃত্যু
    •  নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
    •  বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
    •  লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক