৮ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আমতলি

    বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৪৯ মিনিট, সেপ্টেম্বর ০৮ ২০২৬

    বরগুনার আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ওয়াকওয়ের একটি আরসিসি ডেক প্ল্যাটফর্ম ধসে পড়েছে। নির্মাণকাজে স্টিলের পরিবর্তে বাঁশ ও কাঠের সাটারিং এবং ল্যাব পরীক্ষায় অনুমোদিত রডের পরিবর্তে নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

    গত ৩০ আগস্ট ঢালাই চলাকালে পৌর লেকের নির্মাণাধীন ওয়াকওয়ের একটি অংশ ধসে পড়ে। এতে প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

    ঘটনার পর সরেজমিন স্থানটি পরিদর্শন করে নির্মাণকাজে অনিয়মের বিষয়টি প্রাথমিকভাবে দৃশ্যমান বলে জানান বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধনে ওয়াকওয়ে ও আরসিসি ডেক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা।

    ২০২৪ সালের ২৫ অক্টোবর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই বছরের ৩০ জুলাই নির্মাণকাজ শুরুর কথা থাকলেও বাস্তবে কাজ শুরু হয় পরে। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্ধারিত সময় থাকলেও সময়মতো তা শেষ করতে পারেনি ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরে বর্ধিত সময়ে নির্মাণকাজ চলছিল।

    সরেজমিন আমতলী পৌরসভার নির্মাণাধীন ওয়াকওয়ে ঘুরে দেখা যায়, পুরোনো লেকের মাঝে মানুষের চলাচলের জন্য করা হচ্ছে সিমেন্টের ওয়াকওয়ে। কোথাও কাঠ আর গাছের খুঁটি করা হয়েছে সাটারিং। দৃশ্যমান দুটি প্ল্যাটফর্মের একটি প্রধান অংশ দেবে গেছে। ফলে বের হয়ে গেছে রড। তাই দেবে যাওয়া অংশে চটের বস্তা দিয়ে ঢেকে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

    স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই নির্মাণকাজে অনিয়ম করা হচ্ছে। আরসিসি প্ল্যাটফর্মের ঢালাইয়ের জন্য স্টিলের সাটারিং ব্যবহারের কথা থাকলেও ২০২৪ সালেই সেখানে গাছ ও কাঠ ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে রডেও মরিচা ধরেছে। এছাড়া পানির মধ্যে থাকায় সাটারিংয়ের কাজে ব্যবহৃত কাঠ ও গাছ পচে গিয়ে মূল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আমতলীতে নির্মাণাধীন এই ওয়াকওয়ে একটি ‘বিলাসিতা’ বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা মোমেন আকন। তিনি বলেন, ‘আমতলীতে এমনিই আমাদের উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। তার মধ্যে এই প্রকল্প একটি বিলাসিতা ছাড়া আর কিছুই না। এর মধ্যেও প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।’

    তিনি বলেন, ‘প্রায় দুই বছর ধরে কাঠের সাটারিং ফেলে রাখা হয়েছিল। দীর্ঘসময় কাজ বন্ধ থাকায় রডে মরিচা পড়েছে। এখন ঢালাই দেওয়ার সময় নিচ দিয়ে পড়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

    স্থানীয় বাসিন্দা এইচ এম রাসেল বলেন, ‘প্রকল্পের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে এলাকাবাসী বিষয়টি জানালেও কোনো প্রতিকার হয়নি। কয়েকদিন আগে ঢালাই চলাকালে একটি প্ল্যাটফর্ম ধসে পড়ে। মূলত দীর্ঘদিন পড়ে থাকায় কাঠ ও গাছের খুঁটি নষ্ট হয়ে এগুলো দেবে গেছে।’

    তবে নির্মাণকাজে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শেখ নোমান রেজা। তিনি বলেন, ‘এটা পানির ভেতরের কাজ। এ কাজের বিষয়ে আমাদের কোনো গাফিলতি নেই। তবে সাটারিংয়ের একটি কাঠ খুলে যেতে পারে বা একটি বাঁশ বাঁকা হয়ে এ ঘটনা ঘটতে পারে।’

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এসময় তিনি বলেন, নির্মাণ কাজে ঢালাইয়ের জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটি দেখতে হবে। ল্যাব পরীক্ষার জন্য নমুনা সিলগালা করে পাথর বালু এবং অন্য সামগ্রী নেওয়া হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম
    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • আমতলীর শীর্ষ সন্তাসী নয়া বরিশালে গ্রেফতার
    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • আমতলী ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি চিন্ময়ের খুটির জোড় কোথায়?
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    • রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    • গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    • পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    • বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
    • বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম
    • শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, আহত ২৬
    • গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    • বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    • চাঁদা তোলা নিয়ে বিরোধ: মহসিন মার্কেটে মুখোমুখি অবস্থানে ব্যবসায়ীদের দুই পক্ষ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    •  রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    •  গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    •  পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    •  বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
    •  গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    •  রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    •  গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    •  পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    •  বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি