আমতলি
আমতলীর শীর্ষ সন্তাসী নয়া বরিশালে গ্রেফতার
বরগুনার আমতলী উপজেলার শীর্ষ সসন্ত্রাসী মো: আবুল কালাম আজাদ ওরফে নয়াকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
রবিবার রাতে র্যাবের সহযোগিতা নিয়ে বরিশাল শহরের কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নয়ার বিরুদ্ধে আমতলী থানায় খুন, ধর্ষন, মাদকসহ ৮ টি মামলা রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : ইয়াকুব হোসাইন জানান, এলাকা শীর্ষ সন্ত্রাসী নয়া মিয়া দীর্ঘ দিন পলাতক ছিল। তার ভয়ে এলাকার মানুষ সব সময় আতংকিত থাকত। আমি আমতলী থামায় যোগদানের পর পর ই এই সসন্ত্রাসী কে গ্রেফতার এর পদক্ষেন নেই। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।



