২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আগৈলঝাড়া

    র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

    এ.এ.এম হৃদয় | ৯:৩০ মিনিট, এপ্রিল ২২ ২০২৫

    বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাব-৮-এর সদস্যদের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত সিয়াম মোল্লা কলেজছাত্র। সে মাদকসেবী বা মাদক কারবারি নয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিহতের পর তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মানুষজন নেই বললেই চলে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

    মঙ্গলবার বিকেলে র‍্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন।

    মঙ্গলবার সাংবাদিকেরা সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে থাকা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখতে পান। আহত ও নিহতের বাড়িতে কোনো পুরুষ মানুষ পাওয়া যায়নি। তবে কিছু নারী ও শিশুকে দেখা গেলেও তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ লক্ষ করা গেছে। ভয়ে তারা কেউই মুখ খুলছেন না।

    নিহত সিয়াম মোল্লার চাচাতো বোন কলেজছাত্রী মীম আক্তার সাংবাকিদের বলেন, ‘সিয়াম কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করত। সোমবার সিয়াম সারা দিন ঘরেই ছিল। ওই দিন বিকেলে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে নিয়ে বের হওয়ার কিছু সময় পরে আমরা এ দুর্ঘটনায় সংবাদ পাই। সিয়াম মাদকসেবী বা ব্যবসায়ী নয়। র‍্যাব সিয়ামকে মাদকসেবী বললেও তা সঠিক নয়।’

    জানা গেছে, সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ রাকিব মোল্লার সহপাঠী মো. আলী হোসেন বলে, ‘আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। ওই দিন সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে।’

    এদিকে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলির ঘটনায় আজ বিকেলে র‍্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই দুটি মামলায় দুজন পলাতক ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’

    সিয়াম মোল্লা ও রাকিবের বিরুদ্ধে থানায় পূর্বের কোনো মামলা আছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় পূর্বের কোনো মামলা নেই।’

    বরিশাল র‍্যাব-৮-এর সাদাপোশাকধারী একদল সদস্য গতকাল সন্ধ্যা ৬টার দিকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরা ব্রিজের কাছে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে সিয়াম মোল্লা, খালেক মোল্লার ছেলে রাকিব মোল্লার নেতৃত্বে একদল মাদক কারবারি সাদাপোশাকধারী র‍্যাব সদ্যদের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে র‍্যাব সদস্য আপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিবকে আহত করে বলে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। এ সময় র‍্যাব সদস্যদের গুলিতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ সিয়ামকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বরিশালে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা : গ্রেপ্তার আতঙ্কে জনশুন্য ফুলশ্রী গ্রাম
    • আগৈলঝাড়া উপজেলায় কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক, আ’হ’ত ১২
    • আগৈলঝাড়াকাণ্ডে পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার ১৮
    • বরিশালে আটক যুবককে হ’ত্যার গুজবে থানায় হা’ম’লা, ৫ পুলিশ সদস্য আ’হ’ত
    • সড়ক সংস্কারে শুভঙ্করের ফাঁকি
    • আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে খুন, দুই অভিযুক্ত গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে