২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    সারাদেশ

    মামলার আসামি মৃত ব্যক্তি, খুঁজে বেড়ায় পুলিশ!

    দেশ জনপদ ডেস্ক | ১০:৫১ মিনিট, জুলাই ০৮ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক  : এক বছর আগে ১৬ জনকে অভিযুক্ত করে চট্টগ্রাম আদালতে একটি নালিশি মামলা করেন এক আমেরিকা প্রবাসী। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ।

    বাকি দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় । কিন্তু যেই ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছিল, তাদের মধ্যে একজন মারা গেছেন আরো প্রায় সাড়ে তিন বছর আগেই। তার নাম মোহাম্মদ শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা ছিলেন ।

    মৃত্যুর প্রায় আড়াই বছর পর অন্য সবার সঙ্গে তাকেও অভিযুক্ত করে মামলাটি করেছিলেন সেই আমেরিকা প্রবাসী। একইভাবে তদন্ত প্রতিবেদনেও তাকে জীবিত হিসেবে অভিযুক্ত করে পিবিআই। এর পরিপ্রেক্ষিতে শাহজাহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তাকে ধরতে তৎপরতাও শুরু করে পুলিশ । কিন্তু কোথায় পাবে তাকে? তিনি তো মারা গেছেন আরো আগেই।

    ঘটনাটি জানাজানি হলে শাহজাহানকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবীর। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ মে মৃত শাহজাহানসহ ১৬ জনকে অভিযুক্ত করে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি করেন আমেরিকা প্রবাসী বাবুল মিয়া। গত ৩০ বছর ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বাবুল মিয়ার সই জাল ও বিভিন্ন ডকুমেন্টসে তার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনা হয়।

    মামলার নথি থেকে জানা যায়, বাবুল মিয়ার নাম ব্যবহার ও সই জাল করে ‘সিটি স্ক্যাপ প্ল্যানার্স’ নামে একটি ভুয়া কোম্পানি এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন অভিযুক্তরা। এরপর কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা ঋণ নেন।

    তারা দেশের বিভিন্ন স্থানে জমি-ফ্ল্যাট বেচাকেনার নামে লোভনীয় বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে আকৃষ্ট করেন এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।এ ধরনের ঘটনায় ফ্ল্যাট ক্রয়কারী এবং ঋণ দাতারা বাবুল মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করেন। এসব মামলা থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হয়ে জাল-জালিয়াতির মামলা করেন বাবুল মিয়া।

    মামলাটি আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এছাড়া দুজনকে মামলার দায় থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়।

    জানা যায়, তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শাহজাহান ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার প্রায় সাড়ে তিন বছর পর তাকে জীবিত হিসেবে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে গত ২০ মার্চ শাহজাহানকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

    সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, মামলায় উল্লিখিত ঘটনা চূড়ান্তভাবে যাচাই-বাছাইয়ের জন্য পিবিআইয়ের কাছে পাঠায় আদালত। সেই ঘটনা তদন্তে বিশেষায়িত সংস্থা হিসেবে পিবিআইয়ের সততা, দক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব থাকা জরুরি। এসবের তোয়াক্কা না করে তদন্ত পরিচালনা করলে সেটি দুঃখজনক বিষয়। তবে এখানে নালিশি মামলার বাদীও দায় এড়াতে পারেন না।

    মৃত শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহীন বলেন, প্রায় সাড়ে তিন বছর হলো আব্বা মারা গেছেন। মামলার আরজিতে এবং তদন্ত প্রতিবেদনে আব্বার নাম দেখে আমরা হতবাক হয়েছি। এ নিয়ে সামাজিকভাবেও অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা।

    মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবীর বলেন, তদন্ত প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদানে গ্যাপ থাকার কারণে প্রতিবেদনে মৃত ব্যক্তির নাম এসেছে। আদালতে নালিশি মামলা করার সময় বাদীর নজরেও বিষয়টি আসেনি। তবে পরবর্তীতে আমরা আইন অনুযায়ী পুনরায় সম্পূরক প্রতিবেদন আদালতে দাখিল করেছি।

    তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত অন্যরা হলেন- সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মোহাম্মদ আরাফাত, একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে মোহাম্মদ মোমেন, মাস্টার শফিক উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন, মোহাম্মদ ইসার ছেলে মোহাম্মদ নাজমুস সাকিব, ইয়াছিনের ছেলে মাহবুবুর রহমান, এএসএম সুফিয়ানের ছেলে এএসএম রফিকুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, ইকরামুল কবিরের ছেলে মোহাররামুল কবির, গোপাল চন্দ্র রায়ের ছেলে পীযূষ চন্দ্র রায়, জাহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া বেগম, আবুল খায়েরের মেয়ে জেসমিন মান্নান, মোহাম্মদ শামসুল আলমের ছেলে শাহরিয়ার মাহমুদ ও রবিউল আলমের ছেলে রাশেদ হোছাইন। যে দুজনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয় তারা হলেন- মুছাপুর গ্রামের ইকবাল হোছাইন ও খন্দকার শামীম আহমেদ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৪
    • নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলেকে আটক
    • মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি
    • টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
    • মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
    • ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, ভাঙচুরে আহত ১০
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের