১৮ই আগস্ট, ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ভোলার ডবল মার্ডার মামলায় ২ জনের ফাঁসি

    দেশ জনপদ ডেস্ক | ৬:৫২ মিনিট, মার্চ ৩০ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চাঞ্চল্যকর ডবল মার্ডার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুন এবং তার সহযোগী মো. ফিরোজকে (পলাতক) ফাঁসির আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি মামুনের ছেলে শরীফকে যাবজ্জীবন এবং মানুনের অপর ছেলে আরিফ ও স্ত্রী রেহানা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক এই রায় ঘোষণা করেছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট স্বাপন কৃষ্ণ দের অফিসসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয় সূত্র এবং মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা স্যারের মৃত্যুর পর পৈত্রিক জমি জমার বিরোধকে কেন্দ্র করে মামুন এবং তার ছোট ভাই মাসুমের সাথে বিরোধ বাধে। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটের ঘর এলাকায় তাদের বসত বাড়ির সামনে মামুন ও তার সহযোগী ফিরোজ ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রথমে তার ছোট ভাই মাসুমকে হত্যা করে। এ সময় সংবাদ পেয়ে মাসুমের শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু জাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় নিহত জাহিদের পিতা এবং অপর নিহত মাসুমের শ্বশুর মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ো ভোলা থানায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যার পরপরই মামলার প্রধান দুই আসামী মামুন এবং ফিরোজ পালিয়ে যায়। অপর তিন আসামি মামুনের স্ত্রী রেহানা বেগম এবং দুই ছেলে শরীফ ও আরিফকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার ১ নম্বর আসামী মামুনকে পাবনা জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু দ্বিতীয় আসামি ফিরোজ এখনো পলাতক রয়েছে।

    দীর্ঘদিন শুনানী এবং ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মহসিনুল হক আজ বুধবার দুপুরে রায় ঘোষণা করেন। এতে মামলার প্রধান আসামী মামুনুর রশিদ মামুন এবং মামুনের বন্ধু মো. ফিরোজকে মৃত্যুদন্ড সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা এবং মামুনের ছেলে শরীফকে যাবজ্জীবন সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে। অপর আসামী মামুনের স্ত্রী রেহানা বেগম এবং অপর ছেলে আরিফকে খালাস দেয়া হয়েছে।

    এই মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি এ্যাডভোকেট সৈয়দ আশ্রাফ হোসেন লাবু এবং এ্যাডভোকেট স্বাপন কৃষ্ণ দে। অপর দিকে আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট অতীন্দ্র নাথ ব্যানার্জি। রায়ের পর আসামী পক্ষের আইনজীবী তার প্রতিক্রিয়ায় জানান, এই রায়ে তারা সন্তুষ্ট হতে পারেন নি। উচ্চ আদালতে আপিল করবেন।

    এদিকে মামলার বাদী নিহত জাহিদের বাবা এবং নিহত মাসুমের শ্বশুর মোস্তাফিজুর রহমান জানান, আসামিরা পরিকল্পিতভাবে তার ছেলে এবং জামাতাকে হত্যা করেছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মেঘনা নদীতে ইলিশের আকাল, অর্ধাহার-অনাহারে জেলে পরিবার
    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার বাস টার্মিনাল
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
    • ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৪ ঠিকাদারের অভিযোগ
    • বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    • পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির
    • বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    • বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন
    • বরিশালের কেডিসিতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা
    • বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
    • পিরোজপুরে দুই ছাগলকে বেঁধে খালে ফেলে হ’ত্যা, বিচারের দাবিতে থানায় কৃষক
    • ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা
    • বরিশাল-পটুয়াখালীসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৪ ঠিকাদারের অভিযোগ
    •  বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    •  পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির
    •  বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    •  বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন
    •  বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৪ ঠিকাদারের অভিযোগ
    •  বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    •  পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির
    •  বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    •  বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন