২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশাল সদর জাগুয়া ইউনিয়ন

    ত্রান কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

    কামরুন নাহার | ২:০২ মিনিট, মে ০৩ ২০২০

     

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা জাগুয়া ইউনিয়নের ত্রাণ বিতরনের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরীর উপর সসস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। স্থানীয় সুত্র জানায়, শনিবার (২মে) দুপুরে করোনার ত্রান দুস্থদের মাঝে বিতরনের জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করার জন্য সভার আয়োজন করা হয়। সভায় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ৯টি ওয়ার্ডের মেম্বার ও আ’লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন সময়ে ৪ নং ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে উক্ত ওয়ার্ড মেম্বার আলমগীর ও ৫নং ওয়ার্ড সদস্য কামাল ফরাজি মাষ্টারের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে উত্তেজনা শুরু হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান কার হয়। তবে তুচ্ছ বিষয়টিকে আরো ঘোলাটে করে তোলে ৪নং ওয়ার্ডের এক সদস্য সাইদুল সিকদার। তিনি সভাস্থল থেকে বের হয়ে তার পিতা আনছার উদ্দিন, ছোট ভাই ওয়ার্ড ছাত্রদলের নেতা ওয়াবদুল ও ৩নং ওয়ার্ডের বিতর্কিত মেম্বার জামাল সরদারের নেতৃত্বে বিশাল সন্ত্রাসী গ্রুপ নিয়ে ইউনিয়ন পরিষদের সভাস্থল ঘেরাও করে। কিছুক্ষন পরে সন্ত্রাসীরা প্রত্যেকে দেশীয় অস্ত্র রামদা ও দা নিয়ে পরিষদে হামলা চালায়। তবে ভিতরে অবস্থানকালীন ওয়ার্ড সদস্যরা পরিষদের গেইট বন্ধ করে দিয়ে চেয়ারম্যানকে প্রানে রক্ষা করে অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়। পরে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে জাগুয়ার ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী বলেন, গত মাসের ২৪ তারিখ জাগুয়া ইউনিয়নের করোনার ত্রান দুস্থদের মাঝে বিতরনের জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগী নির্বাচন কমিটি গঠন করার জন্য সদর উপজেলা থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। সেই মোতাবেক আজ শনিবার (২মে) সকল ওয়ার্ডের মেম্বার, সদস্য ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের নিয়ে দুপুরে ইউনিয়ন পরিষদে সভার আয়েজন করি। সভাকালীন সময়ে সদস্যদের মাঝে সামান্য বাকবিতন্ডা হলেও তা মিটে যায়। এর কিছুক্ষন পর ৩নং ওয়ার্ডের মেম্বার জামাল সরদারের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাইদুল সিকদার, তার পিতা আনছার উদ্দিন ও তার ছোট ভাই ছাত্রদল নেতা ওবায়দুল সিকদারসহ প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ রামদা নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা চালায়। তবে ভিতরে অবস্থানকারী ওয়ার্ড সদস্যরা পরিষদের গেইট বন্ধ করে দেয়ায় সাইদুল গংদের সন্ত্রাসী গ্রুপ ভিতরে ঢুকতে পারেনি। আমি সাথে সাথে ইউএনওকে ফোন দিয়েছি কিন্তু রিসিভ করেননি। এরপর কোতয়ালি থানায় ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি আরো বলেন, আমার উপর হামলার চেষ্টা কারীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এদিকে কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, জাগুয়া ইউনিয়নের ত্রান বিতরন কমিটি গঠন নিয়ে চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরীর উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। তিনি থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আগামিকাল রবিবার (৩মে) ঘটনাস্থল পরিদর্শন করে সকল ওয়ার্ড মেম্বার ও স্থানীয়দের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। এদিকে ঘটনার বিবরন দিয়ে ৭ নং ওয়ার্ড মেম্বার বাশার জানায়, চেয়ারম্যানের উপর হামলার চেস্টাকারী আনসার উদ্দিন একজন ভুমিদস্যু। ইউনিয়নের সকল অপকর্মের মূলহোতা ওয়ার্ড মেম্বার জামাল সরদারের একান্ত সহযোগী এই আনসার উদ্দিন। মেম্বারের সহযোগীতায় অসহায় মানুষদের অনেক জমি ও বাড়ি দখল করে নিয়েছে আনসার উদ্দিন। এছাড়াও শেরেবাংলা বাজারে অনেকদিন যাবত ইউনিয়ন পরিষদের একটি স্টল জবর দখল করে ভোগ করে আসছে। শুধু তাই নয়, সরকারি রাস্তা দখল করে সাধারন মানুষদের চলতে দেয় না। ওয়ার্ড মেম্বার বাশার আরো জানায়, মামলাবাজ আনসারের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। যার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তার সন্ত্রাসী বাহিনীর প্রধান হচ্ছে তারই দুই পুত্র সাইদুল সিকদার ও ওবায়দুল সিকদার। এদিকে স্থানীয় সুত্র আরো জানায়, গত মাসের শেষের দিকে জাগুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিবার্চিত করা হয় মেম্বার জাকিরকে। আর এতে ক্ষিপ্ত হয় মেম্বার জামাল। যে কারনে আনসার উদ্দিন গংদের দিয়ে সুচতুর মেম্বার জামাল চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী ও জাকিরের উপর হামলার চেস্টা চালায়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন