২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    উজিরপুর

    বরিশালের উজিরপুর

    ভবন সওজের জমিতে, হবে বিএনপি কার্যালয়

    নিজেস্ব প্রতিবেদক | ৯:২৬ মিনিট, সেপ্টেম্বর ০৪ ২০২৫

    বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ওই স্থানে গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতারা ছাপরা তুলে কার্যালয় হিসেবে ব্যবহার করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

    প্রায় দুই মাস ধরে শ্রমিক দিয়ে বিএনপির নেতা-কর্মীরা দুই কক্ষের ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দুই মাস ধরে সড়কের জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি।

    সরেজমিনে দেখা গেছে, বরিশাল-বানারীপাড়ার সড়কে সবচেয়ে ব্যস্ততম গুঠিয়া সেতু। এটি ওই এলাকার বাণিজ্যিক বন্দর এবং গুঠিয়ার সন্দেশ প্রসিদ্ধ হওয়ায় সব সময় জমজমাট থাকে। বরিশাল থেকে বানারীপাড়া যেতে সেতু পার হওয়ার পর ঢালের শুরুতে দক্ষিণ পাশে বিএনপির নেতা-কর্মীরা ভবন নির্মাণ করেছেন।

    গতকাল বুধবার সড়ক ও জনপথ বিভাগের উজিরপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে আজ (বুধবার) নির্মাণাধীন ওই ভবন দেখে এসেছি। ভবনে ওঠার জন্য একটি সিঁড়িও করা হয়েছে। ওই ভবন এবং সিঁড়ি সড়ক ও জনপথ বিভাগের জমির ওপর করা হয়েছে কি না, তা সার্ভেয়ার এনে মেপে দেখতে হবে।’

    অপর দিকে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, সরকারের প্রয়োজন হলে তাঁরা জমি ছেড়ে দেবেন।

    জানা গেছে, একই স্থানে ২০২৩ সালের দিকে অবৈধভাবে টিনের ছাপরা তুলে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছিল। গত বছর ৫ আগস্ট সরকার পতনের দিন অফিসটিতে লুটপাট করে আগুন দেওয়া হয়।

    গুঠিয়ার একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সেতুর ঢাল যেখানে শুরু হয়েছে, সেখান থেকে আনুমানিক ৫ ফুট দূরত্বে ভবন নির্মাণ করা হয়েছে। দুটি লম্বা কক্ষ করা যাবে, এমন আকারের ভবনটি করা হয়। নিচু জায়গায় এরই মধ্যে পিলারের ওপর দাঁড় করানো ভবনে গাঁথুনি ও ছাদের ঢালাই শেষ হয়েছে। প্রকাশ্যে সড়কের জমি দখল করে ভবন করা হলো, কিন্তু সরকারি সংস্থাটির কারও নজরে পড়েনি, এটি বিশ্বাসযোগ্য নয়।’

    গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উজিরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার বলেন, ‘খালি জমি পড়ে আছে, ভবন করেছি। সরকারের যদি কোনো দিন প্রয়োজন হয় ছেড়ে দেব। তবে সেখানে আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল না।’

    সেতুর ঢাল ঝুঁকিপূর্ণ স্থান এবং সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ ঠিক কি না, এ প্রসঙ্গে শাহিন বলেন, ‘ঢাকায় সরকারি জমিতে অনেক দলের অফিস হয়েছে, তাতে হয়েছে কী?’

    উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান বলেন, ‘পোলাপানে কার্যালয় করতে

    পারে। তারা অবশ্য বিষয়টি থানা বিএনপিকে জানায়নি। এ জন্য সঠিক বলতে পারব না।’

    এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ‘গুঠিয়া ব্রিজসংলগ্ন সড়ক ও জনপথের জমিতে ভবন করা হচ্ছে কি না, তা আমার জানা নেই। আমাকে কেউ জানাননি। সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ত্রিমুখী সংঘর্ষে রিকশা চালক নিহত, আহত-১০
    • বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মসজিদের ইমাম
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরিশালে কিশোরী ভাতিজিকে ধর্ষণ, চাচার মৃত্যুদণ্ড
    • উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    • উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    • উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে