১৫ই নভেম্বর, ২০২৬ | ৩০শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৩৬ মিনিট, নভেম্বর ১৫ ২০২৬

    “সরকার বোলে হগোলডিরে কার্ড দিবো। স্যার মোরা কার্ড চাইনা, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিলো একটা ধানক্ষ্যাত। হেইডাও ভাঙতাছে। মোর বাঁচার আর কোনো উপায় নাই।” বিলাপ করে ঠিক এই কথাগুলোই বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামে ষাটোর্ধ কৃষক আইয়ুব আলী। শুধু আইয়ুব আলী একা নন, অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক তাঁর শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, হাফেজ এরশাদ হোসাইন মসজিদ রক্ষা, যুবদল থেকে মাইনুল ইসলাম শিহাব মোল্লা ইউনিয়ন পরিষদ রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের অভিন্ন আকুতি জানিয়েছেন।

    শনিবার (১৪ নভেম্বর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয় ৩ গ্রামের ভুক্তভোগী মানুষের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন উপজেলার উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী এবং বাহেরচর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ। এসময় তারা সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধসহ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

    আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্নার সভাপতিত্বে নদীতীরে প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আবদুল মতিন, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ।

    গত ১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার চরসাধুকাঠী গ্রামের ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, ‘১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার হয়ে তিনি এখন মহাসড়কের পাশে টিনের ছাপড়া দিয়ে থাকেন। তিনি এখন নিজের গ্রামে নিজেই ভিটামাটিহীন এক উদ্বাস্তু হয়েছেন। অথচ একসময় তাদের জমিতে একশো মণের উপরে ধান হতো। আখের ক্ষেত থেকে মণকে মণ আখের গুড় উৎপাদন হতো। সেই জমির পুরোটাই নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানান তিনি।

    বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা বলেন, ‘বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাকুদিয়া বায়তুল আমান জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠান হারিয়ে যাবে।’

    চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক বলেন, ‘দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া এলাকার সরকারি আবুল কালাম কলেজ থেকে বাহেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একটা বেড়িবাঁধে অভাবে ৩ গ্রামের হাজার হাজার মানুষ আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।’

    আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্না বলেন, ‘একটি বেড়িবাঁধের অভাবে উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের হাজার হাজার পরিবার যেমন ইতোমধ্যে নিঃস্ব হয়েছে তেমনি বেড়িবাঁধ না থাকায় বন্যায় প্লাবিত হয়ে এলাকার কৃষকরাও প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। এদিকে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই শুকনো মৌসুমেও ভাঙছে সুগন্ধা নদী। তাই নিরুপায় হয়ে আজ ৩ গ্রামের হাজার হাজার মানুষ সরকারের কাছে তাদের অন্ন, বাসস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার ন্যায্য মৌলিক অধিকারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে।’

    ভাঙনের বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘বাবুগঞ্জ উপজেলার প্রধান একটি সমস্যা হলো নদী ভাঙন। আমার উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপদকালীন জরুরি কিছু ত্রাণ দেওয়া ছাড়া নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডকে আমি নিয়মিত অবহিত করছি। আমাদের এই আসনের সংসদ সদস্য মহোদয়ও নদী ভাঙনের বিষয়ে অবগত রয়েছেন। তিনি ভাঙন প্রতিরোধে বৃহৎ প্রকল্প বরাদ্দের জন্য কাজ করছেন।’

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, ‘নদীভাঙনের স্থায়ী সমাধান বা বেড়িবাঁধ নির্মাণের জন্য দরকার মেগাপ্রকল্প। আমরা জরুরি ভাঙন প্রতিরোধে যে আপদকালীন বরাদ্দ পাই তা দিয়ে কিছু জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করি। তবে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীশাসন, ড্রেজিং ও ব্লক পাইলিংসহ প্রায় হাজার কোটি টাকার প্রস্তাবিত একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আশাকরি এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    • কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    • ২৪ কোটি টাকার হাসপাতাল পড়ে আছে, চিকিৎসার অপেক্ষায় বরিশালের শিশুরা!
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা; বরিশাল উপকূলে সতর্কতা
    • সিডরের ১৯ বছর: বরিশাল উপকূলে আজও ক্ষত বয়ে বেড়ায় হাজারও পরিবার
    • বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
    • ৭৩০ কোটি টাকার উন্নয়ন, খাল উদ্ধারে পারবে কি শিরিনের প্রশাসন?
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    • কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    • হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    • ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
    • ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর
    • আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
    • ২৪ কোটি টাকার হাসপাতাল পড়ে আছে, চিকিৎসার অপেক্ষায় বরিশালের শিশুরা!
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা; বরিশাল উপকূলে সতর্কতা
    • সিডরের ১৯ বছর: বরিশাল উপকূলে আজও ক্ষত বয়ে বেড়ায় হাজারও পরিবার
    • বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    •  কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    •  হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    •  ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
    •  ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর
    •  গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    •  কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    •  হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    •  ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
    •  ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর