১৫ই আগস্ট, ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ধরা-ছোঁয়ার বাইরে আসামিরা

    কাউখালীতে মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলা

    দেশ জনপদ ডেস্ক | ১:০২ মিনিট, আগস্ট ০৭ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রভাবশালীরা। হামলার বিষয় উল্লেখ করে কাউখালি থানায় অভিযোগ দেয়া হলেও আসামীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

    জানা গেছে, গত মাসের ২৭ তারিখ গত বুধবার পিরোজপুর জেলার কাউখালি থানার পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুদি ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন ভাড়াটে লোক নিয়ে এ হামলা চালানো হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে মীর জিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসীরা।

    এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মুক্তিযোদ্ধাকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে নেয়া হয়। পরে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের ১০ দিন পার হয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি কাউখালী থানা পুলিশ।

    এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনী আমিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

    বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী’র ছেলে মীর জিয়া বলেন, চলতি বছরের জুলাই মাসের ২৭ তারিখ বুধবার বেলা ১১টার দিকে চিরাপাড়া বাজারে দুই অটোরিকশা চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি আমার নজরে এলে ভিডিও ধারণ শুরু করি। হঠাৎ করে চিরাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র রফিক ইচ্ছাকৃভাবে এগিয়ে গিয়ে ভিডিও করা দেখে ক্যামেরার সামনে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে। তার এ ধরনের অশ্লীল কথা-বার্তার বিষয়ে জানতে চাইলে আমার উপর চড়াও হয়।

    পরে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী বিষয়টি নিয়ে মুদি ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামের কাছে জিজ্ঞাসা করতে গেলে সে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে রফিক তার বাবা সোহরাব, ভাই রবিউল ও সোহাগসহ ৫/৬ জন মিলে আমাদের ওপর হামলা চালায়। এ সময় রফিক আমার বাবা বীর মুক্তিযোদ্ধাকে বলে, ‘তোর মতো মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিলে আমাদের কিছুই হবে না।’

    এদিকে হামলার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী বলেন, আমার ছেলেকে অশ্লীল কথা বলার কারণ জানতে চাইলে মুদি ব্যবসায়ী রফিক ও তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে আমার উপর হামলা চালিয়েছে। আমার মুখের দাঁড়ি টেনে ছিড়ে ফেলেছে। কান্নাজরিত কন্ঠে তিনি বলেন, জীবনবাজি রেখে দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়। আর এখন সন্ত্রাসীদের হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানের মার খেতে হচ্ছে। এ লজ্জা কোথায় রাখি? প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন বিচার পাইনি।

    এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মিন্টু তালুকদার বলেন, ঘটনার সময় আমি সরেজমিনে ছিলাম না। এক পক্ষ বলছে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীকে মারধর করা হয়েছে, অপরপক্ষ বলছে শুধু ধাক্কাধাক্কি হয়েছে কেবলমাত্র। তবে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য উভয়পক্ষকে আমি ডেকেছি। কেউ এখনো আসেনি। তাছাড়া বিষয়টি কাউখালী থানায় তদন্তাধীন রয়েছে। কার দোষ পুলিশ ভালো বলতে পারবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখা বলেন, হামলার খবর শুনে আমি বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীকে কাউখালী হাসপাতালে দেখতে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল। দু’পক্ষের উত্তেজনায় অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।

    শরীরে কোন গুরুতর আঘাতের চিহ্ন ছিল কিনা জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, তেমন কোন আঘাত ছিল না বলে জানিয়েছেন হাসাপাতাল কর্তৃপক্ষ। তবে বিষয়টি আমি গুরুত্বের সাথেই দেখছি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    • বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    • বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    • বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক
    • বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব!
    • বরিশালে পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১৮
    • অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    • পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    • বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক
    • বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক
    • বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব!
    • প্রবাসীর বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট, একজন গুলিবিদ্ধসহ আহত ৩
    • বরিশালে পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১৮
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    •  বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    •  বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    •  পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    •  বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    •  লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    •  বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    •  বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    •  পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    •  বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম