২২শে সেপ্টেম্বর, ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    দশমিনা

    করোনায় দীর্ঘ বন্ধের পর জোয়ার-ভাটা দেখে স্কুলের পথে

    দেশ জনপদ ডেস্ক | ৪:৪২ মিনিট, সেপ্টেম্বর ০৪ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥  করোনায় দীর্ঘ বন্ধের পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু পটুয়াখালীর দশমিনা উপজেলার দুর্গম চরবোরহান ইউনিয়নে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের সড়ক নেই। এতে বর্ষা মৌসুমে প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়।

    এসব বিদ্যালয়ে বর্ষা মৌসুমে তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর জোয়ার-ভাটা দেখে ক্লাস শুরু ও ছুটি হয়। সড়ক যোগাযোগ ও বেড়িবাঁধ না থাকায় বর্ষা মৌসুমে তিন-চার ফুট জোয়ারের পানিতে প্লাবনের সৃষ্টি হয় চরবোরহান ইউনিয়নে। জোয়ারের পানিতে ডুবে থাকে বিদ্যালয়গুলো।

    সংশ্নিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর কারণে দশমিনা উপজেলার সঙ্গে চরবোরহান ইউনিয়নের সরাসারি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

    তেঁতুলিয়া নদীর বুক চিরে জেগে ওঠা চরবোরহান ইউনিয়নে মাত্র পাঁচ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এ ছাড়া পুরো ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের জমি ভাগবাটোয়ারার কারণে ছোট ছোট কয়েকটি আইল সড়ক তৈরি হলেও সেগুলো বর্ষা মৌসুমে পানির নিচে ডুবে থাকে।

    বর্ষা মৌসুমে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে নৌকা অথবা কলাগাছের তৈরি ভেলা ব্যবহার করেন। এ কারণে ওই ইউনিয়নে কোনো শিক্ষক শিক্ষকতা করতে যেতে চান না।

    চরবোরহান ইউনিয়নের ১২৫ নম্বর চরশাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে খেলাধুলা ও লেখাপড়ায় সেরা, কিন্তু ছাত্রছাত্রীদের দুর্ভোগের অন্ত নেই এখানে।

    বর্ষা মৌসুমে তেঁতুলিয়া নদীর জোয়ারের পানিতে বিদ্যালয়টি ডুবে থাকে আর ভাটায় জেগে ওঠে। বিদ্যালয়ের সঙ্গে কোনো প্রকার সড়ক যোগাযোগ না থাকায় অধ্যয়নরত ১৫৬ শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

    একই অবস্থা উত্তরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবোরহান ২ নম্বর সীট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যে চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্টার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা ১ হাজার ৫০০ বিদ্যালয়ের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এ ছাড়া সেন্টার বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থাও একই রকম।

    দক্ষিণ চরশাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হয়। ওই বিদ্যালয়ের সভাপতি মোসলেম উদ্দিন বলেন, চরবোরহান ইউনিয়ন থেকে দশমিনা উপজেলা সদরে যেতে নৌকাযোগে ৭-৮ ঘণ্টা ও ট্রলারযোগে ৩-৪ ঘণ্টা সময় লাগে বলে কোনো শিক্ষকই এখানে চাকরি করতে চান না।

    দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও ২২ নম্বর গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, চরবোরহানের বিদ্যালয়গুলোয় যাতায়াতের জন্য সড়ক নির্মাণের জন্য অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছি; কিন্তু কোনো বিদ্যালয়েই যাতায়াতের সড়ক নির্মাণ করা হয়নি।

    উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, বর্ষা মৌসুমে বিদ্যালয়গুলোর যাতায়াত সমস্যার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হবে।

    চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান নজির আহমেদ সরদার বলেন, কিছুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব চরবোরহান ইউনিয়ন সরেজমিন পরিদর্শনে এসেছিলেন। তার কাছে বিদ্যালয়গুলোর যাতায়াত সমস্যা তুলে ধরা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, ইউনিয়ন পরিষদ বা স্থানীয় বরাদ্দ দিয়ে ওই সড়কগুলো নির্মাণ করা সম্ভব নয়। তবে বিশেষ কোনো বরাদ্দ পাওয়া গেলে বিদ্যালয়গুলোর সঙ্গে সড়ক নির্মাণ করা সম্ভব হবে।

    স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, চরবোরহান ইউনিয়নে চরশাহজালাল থেকে চরবোরহান পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করার জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ওই সড়ক নির্মাণ হলে বিদ্যালয়গুলোর সঙ্গে পর্যায়ক্রমে সংযোগ সড়ক স্থাপন করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • দশমিনায় রাতে ঝাড়ফুঁক, সকালে কবিরাজের পুকুরপাড়ে রোগীর মরদেহ উদ্ধার
    • পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
    • হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, স্বামী–শ্বশুরকে পুলিশে সোপর্দ
    • ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্মহত্যা​
    • দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক
    • পটুয়াখালীতে আম কুড়াতে গিয়ে জিওপি নেতার মারধরের শিকার দুই শিশু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
    • ৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
    • বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা
    • বরিশাল আইনজীবী সহকারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মেহেদী হাসান
    • বরিশালে সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
    • জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ তৈরি করবে : সাকিব
    • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
    • প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা
    • উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ
    • বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
    •  ৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
    •  বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা
    •  বরিশাল আইনজীবী সহকারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মেহেদী হাসান
    •  বরিশালে সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
    •  সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
    •  ৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
    •  বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা
    •  বরিশাল আইনজীবী সহকারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মেহেদী হাসান
    •  বরিশালে সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ