৩১শে আগস্ট, ২০২৬ | ১৬ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ইলিশ ধরতে সমুদ্রযাত্রা ৬ হাজার ট্রলারের

    দেশ জনপদ ডেস্ক | ৮:২৯ মিনিট, আগস্ট ০৪ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ ॥ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট, আজ বেলা ১১টা। নদীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে কয়েক শ মাছ ধরার ট্রলার। ট্রলারের জেলেরা মহাব্যস্ত। কেউ মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছেন, কেউ আহরিত মাছ সংরক্ষণের জন্য ট্রলারে বরফ বোঝাই করছেন। কেউ মাছ রাখার কক্ষ পরিষ্কার এবং কয়েক দিনের জ্বালানি ও রসদ ট্রলারে বোঝাই করে সমুদ্রযাত্রা শুরু করছেন। উদ্দেশ্য রুপালি ইলিশ ধরা।

    খুশিতে আত্মহারা এফবি আল্লাহর দান ট্রলারের জেলে কলিম উল্লাহ (৪৭)  বলেন, গত ২৩ জুলাই শেষ হয়েছিল ৬৫ দিনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা। অতিমারির এই দুঃসময়ে নিষেধাজ্ঞার ওই ৬৫ দিন কেটেছে খেয়ে না খেয়ে। আশা ছিল, নিষেধাজ্ঞা শেষে মাছ ধরে সেই অভাব দূর করবেন। কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শুরু হলো সাগরে লঘুচাপ, ভারী বর্ষণ। এ কারণে উত্তাল সাগরে মাছ ধরতে যাওয়া হয়নি টানা আরও ১০-১২ দিন। এখন সাগর শান্ত, উপকূলের ৪০-৮০ কিলোমিটার দূরে (গভীর সাগরে) গিয়ে জাল ফেললেই ধরা পড়বে বড় বড় রুপালি ইলিশ। এই ইলিশ বিক্রি করেই দূর করবেন সংসারের অভাব।

     

    বাঁকখালী নদীর নুনিয়াছটা, ছয় নম্বর ঘাট, কস্তুরাঘাট, মাঝেরঘাট এলাকায়ও সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে আরও অন্তত এক হাজার ট্রলার। সন্ধ্যার আগেই এসব ট্রলার নেমে পড়বে সাগরে ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরতে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে আজ বুধবার সকালে ইলিশ ধরতে সাগরে নেমেছে ২৮০টি ট্রলার। ট্রলারগুলো দ্বীপের পশ্চিমে ১০-১৫ কিলোমিটার দূরে গিয়ে জাল ফেলবে জানিয়ে সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ  বলেন, জেলেদের আশা, এবার তাঁদের জালে বড় বড় ইলিশ ধরা পড়বে। দু-এক দিনের মধ্যে দ্বীপের আরও কিছু ট্রলার সাগরে নামবে ইলিশ ধরতে।

    কয়েক দিনের মাথায় সাগর থেকে জেলেরা বিপুল ইলিশ নিয়ে ঘাটে ফিরবেন, তখন হাটবাজার ইলিশে সয়লাব হবে। বিপুল পরিমাণ ইলিশ সরবরাহ হবে চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

    আজ দুপুর ১২টার আগে শাহপরীর দ্বীপ, টেকনাফ থেকেও সাগরে নেমেছে আরও পাঁচ শতাধিক ট্রলার। কিছু ট্রলার আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঘাটে ফিরবে বলে জানিয়েছে কয়েক ট্রলারমালিক।

    জেলার টেকনাফ, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া উপজেলার অন্তত ছয় হাজার ট্রলার সাগরে নামছে ইলিশ ধরতে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা প্রায় ৮০ দিন জেলেরা সাগরে নামতে পারেননি সরকারি নিষেধাজ্ঞা ও দুর্যোগের কারণে। দীর্ঘ সময় মাছ আহরণ বন্ধ থাকায় সাগরে মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক। কয়েক দিনের মাথায় সাগর থেকে জেলেরা বিপুল ইলিশ নিয়ে ঘাটে ফিরবেন, তখন হাটবাজার ইলিশে সয়লাব হবে। স্থানীয় চাহিদা পূরণ করে কক্সবাজারের বিপুল পরিমাণ ইলিশ সরবরাহ হবে চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

     

    শহরের ফিশারিঘাটের পাশে বাঁকখালী নদী। বাঁকখালী নদী থেকে ট্রলার ছেড়ে প্রথমে মহেশখালী চ্যানেল, তারপর সোনাদিয়া দ্বীপ হয়ে ট্রলার ছুটছে গভীর সাগরের দিকে। আজ দুপুর পর্যন্ত বাঁকখালী নদী ও মহেশখালী চ্যানেলে নেমে কয়েক শ ট্রলারের সমুদ্রযাত্রা নজরে পড়েছে। ফিশারিঘাটে কথা হয় স্থানীয় নুনিয়াছটার জেলে সলিম উল্লাহর সঙ্গে। সলিম উল্লাহ (৫৫) বলেন, ২৯ বছর ধরে তিনি সাগরে ইলিশ ধরছেন। এবার তাঁরা ট্রলার নিয়ে ইলিশ ধরতে যাবেন সেন্ট মার্টিন উপকূলের দিকে। সেখানে গিয়ে ইলিশের দেখা না মিললে পশ্চিম দিকে সাগরের ৪০-৫০ কিলোমিটার ভেতরে গিয়ে জাল ফেলবেন। এই দুই জায়গায় অবশ্যই ইলিশের বিচরণ থাকবে জানিয়ে এই অভিজ্ঞ জেলে বলেন, সাগরে পানি দেখলেই তিনি বুঝতে পারেন, ইলিশের বিচরণ আছে কি না। ইলিশ দল বেঁধে চলে। ইলিশের বিচরণ যেখানে, সেখানকার পানি লালচে রং ধারণ করে।

    কক্সবাজার শহরে বাঁকখালী নদীর নুনিয়াছটার একটি বরফ কল থেকে মাছ সংরক্ষণের জন্য বরফ নিচ্ছে একাধিক ট্রলার। বুধবার দুপুরে
    কক্সবাজার শহরে বাঁকখালী নদীর নুনিয়াছটার একটি বরফ কল থেকে মাছ সংরক্ষণের জন্য বরফ নিচ্ছে একাধিক ট্রলার। বুধবার দুপুরে
    তবে কয়েক জেলে জলদস্যু হামলার শঙ্কা প্রকাশ করে বলেন, সাগরে ইলিশ ধরা পড়লে জলদস্যুদের তৎপরতা বেড়ে যায়। জেলেরা যখন ইলিশ আহরণ করে ঘাটে ফিরতে শুরু করেন, তখন অস্ত্রধারী জলদস্যুরা সাগরের মহেশখালী, সোনাদিয়া চ্যানেলে জেলেদের জিম্মি করে আহরিত মাছ, জাল লুট করে। এ সময় হতাহতের ঘটনাও ঘটে।

    জেলার বৃহৎ পাইকারি মাছের বাজার নুনিয়াছটার এই ফিশারিঘাট মৎস্য অবতরণকেন্দ্র। সাগর থেকে আহরিত অধিকাংশ মাছ এ ঘাটে বেচাবিক্রি হয়। টানা আড়াই মাস ধরে অবতরণকেন্দ্রটি মৎস্যশূন্য ফাঁকা পড়ে আছে। দুপুরে এই কেন্দ্রে কথা হয় মৎস্য ব্যবসায়ী মো. জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। সমিতির সদস্যসংখ্যা প্রায় দেড় হাজার।

    জয়নাল আবেদীন বলেন, সন্ধ্যার মধ্যে জেলার ছয় হাজার ছোট–বড় ট্রলার সাগরে নেমে পড়বে ইলিশসহ বিভিন্ন মাছ ধরতে। পাঁচ-ছয় দিন পর এই মাছ বিক্রির জন্য আনা হবে এই কেন্দ্রে। তাই আগেভাগে মাছ সংরক্ষণের প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে। ইলিশ, রুপচাঁদা, কোরাল, লাক্ষা, চাপা, গুইজ্যাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ এখান থেকে ট্রাকে বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হবে।

    জয়নাল আবেদীন আরও বলেন, আগে এই পাইকারি বাজারে ৮০০ গ্রামের বেশি ওজনের ১০০টি ইলিশ ২৮ হাজার টাকায়, ৭০০ গ্রামের বেশি ১০০টি ইলিশ ২৫ হাজার টাকায় এবং ৬০০ গ্রামের কম ওজনের ১০০টি ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি করতেন জেলেরা। এখন ইলিশের দাম শুরুর দিকে প্রতি শয়ে দুই-তিন হাজার টাকা বাড়তে পারে। পরে ইলিশের সয়লাব হলে দাম কমেও যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে ইলিশের দাম নির্ধারণ হয় ঢাকার বাজার পরিস্থিতির ওপর।

    জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, গত বছর জেলায় ইলিশ আহরণ হয়েছিল ১৫ হাজার ২৫৬ মেট্রিক টন। এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেট্রিক টন। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ আহরণ বন্ধ ছিল। এ কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। দুর্যোগকাল কাটিয়ে জেলেরা সাগরে নামছেন ইলিশ ধরতে। তিনি আশা করছেন, এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করবেন জেলেরা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
    • ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    • গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
    • বঙ্গভবনে প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার
    • ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত
    • ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা
    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি