১৫ই নভেম্বর, ২০২৬ | ৩০শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ২৪ কোটি টাকার হাসপাতাল পড়ে আছে, চিকিৎসার অপেক্ষায় বরিশালের শিশুরা!

    নিজেস্ব প্রতিবেদক | ৯:১৪ মিনিট, নভেম্বর ১৫ ২০২৬

    ভবন নির্মাণ শেষ হয়েছে বহু আগেই। একাধিকবার এসেছে উদ্বোধনের ঘোষণা, দেওয়া হয়েছে দ্রুত চালুর আশ্বাসও। কিন্তু বাস্তবে শুরু হয়নি চিকিৎসাসেবা। কোথাও আটকে আছে জনবল নিয়োগ, কোথাও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, আবার কোথাও প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। ফলে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল এখনও কার্যত চিকিৎসাসেবার বাইরে রয়েছে।

    বরিশালের স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত এই হাসপাতালটি চালু হলে বরিশাল বিভাগের শিশুদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে ছোটার চাপ কমবে। বিশেষ করে জটিল ও বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে এটি দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ার অগাধ সম্ভবনা রয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও হাসপাতালটি চালু না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার অপেক্ষায় রয়েছেন হাজারও পরিবার।

    প্রশ্ন উঠেছে, একটি হাসপাতালের ভবন নির্মাণ শেষ হওয়ার পরও কেন চিকিৎসাসেবা চালু করতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে? পরিকল্পনা, জনবল, যন্ত্রপাতি সংগ্রহ ও প্রশাসনিক অনুমোদন, এসব কাজ কি নির্মাণের সঙ্গে সমন্বয় করে এগোনোর কথা ছিল না? নাকি প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপগুলোতে সমন্বয়হীনতার কারণে আটকে গেছে পুরো উদ্যোগ?

    বিভিন্ন মাধ্যম জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় হাসপাতালটি চালুর সময় ঘোষণা করা হয়। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের মধ্যে বরিশালসহ কয়েকটি হাসপাতাল চালুর কথা জানান। কিন্তু ঘোষিত সময়সীমা পার হলেও হাসপাতালটির কার্যক্রম শুরু হয়নি। এর আগে গত এপ্রিলের শেষ দিকে হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে চালুর নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এমনকি গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বয়ং নিজেই ঘোষণা করেছিলেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালু হবে। পরে ২ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও হাসপাতালটি চালুর আশা প্রকাশ করেন।

    কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন কিছু দেখাচ্ছে। একের পর এক ঘোষণা এলেও বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। ঘোষণার সময়সীমা কেন রক্ষা করা যায়নি, কোন পর্যায়ে সিদ্ধান্ত আটকে আছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি কোথায়, এসব প্রশ্নের স্পষ্ট জবাব এখনো সামনে আসেনি।

    বিভিন্ন সূত্রে জানা গেছে, হাসপাতালটির জন্য ১ হাজার ৪৪০টি পদের জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৭১৫টি ক্যাডার এবং ৭২৫টি নন-ক্যাডার পদ। অথচ প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই তথ্য স্বীকার করে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বরিশাল টাইমসকে জানান, নিয়োগের আগে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয়ের অনুমোদন, সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জনবল নিয়োগ আটকে রয়েছে। এখানেই হাসপাতাল চালুর অন্যতম বড় প্রশাসনিক দুর্বলতা সামনে এসেছে। একটি বিশেষায়িত হাসপাতালের অবকাঠামো নির্মাণের পাশাপাশি চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর নিয়োগপ্রক্রিয়া সমান্তরালে এগিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু ভবন প্রস্তুত হওয়ার পরও যদি জনবল নিয়োগের অনুমোদনই সম্পন্ন না হয়, তাহলে হাসপাতাল চালুর সময়সীমা নির্ধারণের ভিত্তি কতটা বাস্তবসম্মত ছিল, সেই প্রশ্ন থেকেই যায়।

    স্থানীয় আধুনিক ভবন তৈরি হলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এখনো পুরোপুরি সরবরাহ হয়নি। আসবাবপত্র এলেও কিছু যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী আসা বাকি রয়েছে। পাশাপাশি ভবন হস্তান্তর ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

    শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশেষায়িত শিশু হাসপাতাল পরিচালনার জন্য শুধু ভবন ও শয্যা থাকলেই চলে না। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, কারিগরি জনবল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হয়। এসব প্রস্তুতি অসম্পূর্ণ রেখে হাসপাতাল চালুর ঘোষণা দিলে বাস্তবে চিকিৎসাসেবা শুরু করা কঠিন। ফলে প্রকল্পের অবকাঠামোগত অগ্রগতির সঙ্গে সেবাদানের প্রস্তুতির সমন্বয় না থাকাই বিলম্বের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, হাসপাতালের কিছু যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী এখনো আসেনি। তবে আসবাবপত্র এসেছে। চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ চালু হওয়ার সম্ভবনা আছে।

    অনুরূপ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। বরিশালের হাসপাতালের স্থানীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। শিগগিরই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। নিয়োগ শেষ হলে হাসপাতালটি চালু করা হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    • কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    • ২৪ কোটি টাকার হাসপাতাল পড়ে আছে, চিকিৎসার অপেক্ষায় বরিশালের শিশুরা!
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা; বরিশাল উপকূলে সতর্কতা
    • সিডরের ১৯ বছর: বরিশাল উপকূলে আজও ক্ষত বয়ে বেড়ায় হাজারও পরিবার
    • বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
    • ৭৩০ কোটি টাকার উন্নয়ন, খাল উদ্ধারে পারবে কি শিরিনের প্রশাসন?
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    • কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    • হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    • ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
    • ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর
    • আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
    • ২৪ কোটি টাকার হাসপাতাল পড়ে আছে, চিকিৎসার অপেক্ষায় বরিশালের শিশুরা!
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা; বরিশাল উপকূলে সতর্কতা
    • সিডরের ১৯ বছর: বরিশাল উপকূলে আজও ক্ষত বয়ে বেড়ায় হাজারও পরিবার
    • বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    •  কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    •  হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    •  ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
    •  ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর
    •  গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার
    •  কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
    •  হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা
    •  ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
    •  ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর