১১ই নভেম্বর, ২০২৬ | ২৬শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ

    নিজেস্ব প্রতিবেদক | ৭:১৫ মিনিট, ফেব্রুয়ারি ১৭ ২০২৬

    বরগুনার বেতাগী উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। এসময় কার্যালয়ে নতুন সাইনবোর্ড লাগানো ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাও ঘটে।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম কাগজে মোড়ানো ছবি নিয়ে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছেন।

    পরে তারা কার্যালয়ের ভেতরে দেওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দেন। এরপর কার্যালয়ের প্রধান ফটকের ওপরে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, বেতাগী উপজেলা’ লেখা একটি স্টিকার দেওয়ালে লাগিয়ে দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এসময় কার্যালয়ের সামনে জাতীয় পতাকাও উত্তোলন করতে দেখা যায়।

    আর একটি ভিডিও বার্তায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারকে বলতে শোনা যায়, ‘আসলে পার্টি অফিস খোলার মতো এখানে কিছু নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৮ মাস পরে আজ দুপুর ১টার দিকে নির্দেশনা দিয়েছেন, আমাদের দেশের সকল পার্টি অফিসগুলো খোলার জন্য।

    নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমার চাচা সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম বেতাগী পার্টি অফিসে প্রবেশ করি। এবং আমাদের নেত্রী ও জাতীর পিতার ছবি টাঙিয়েছি।

    এছাড়াও পার্টি অফিসের নতুন ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করেছি। আসলে আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের একটি দল। এখানে কে কী করলো, কী নিষিদ্ধ করলো তা দেখার আমাদের টাইম নাই।’

    আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশের বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, শুনেছি গোপনে কেউ এমন কাজ করেছে। রাষ্ট্রীয় আইনে যেহেতু সংগঠনটি নিষিদ্ধ, সেক্ষেত্রে এ ধরনের চেষ্টা রীতিমতো অবাক করার বিষয়। এমন ঘটনা ঘটলে তা আমি মনে করি পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে তাদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় দরজা-জানালাহীন কলেজ ভবন, রাতে রাখা হয় গরু-ছাগল
    • আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
    • বরগুনা সুপেয় পানির অভাব, রাতেও ৬ কিলোমিটার হাঁটেন নারীরা
    • তালতলীতে দেড় মাসেই কোটি টাকার বেড়িবাঁধে ধস, ১৫ গ্রাম ঝুঁকিতে
    • বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
    • বরগুনায় সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বি’দ্যুৎস্পৃ’ষ্টে প্রাণ গেল জেলের
    • আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
    • ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল
    • মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
    • বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ
    • ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ডিডাব্লিউএফ নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
    • বরিশালে নবজাতকের পিতৃত্ব নিয়ে দুই ব্যক্তির দাবি, হাসপাতালে উত্তেজনা
    • বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
    • বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
    • পুলিশ লাইন্সের সামনে নিষিদ্ধ সংগঠনের মিছিল, চাপে কোতয়ালি পুলিশ
    • নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
    •  ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল
    •  মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
    •  বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ
    •  ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ডিডাব্লিউএফ নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
    •  বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
    •  ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল
    •  মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
    •  বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ
    •  ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ডিডাব্লিউএফ নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন