৩রা নভেম্বর, ২০২৬ | ১৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ছাত্রদল কর্মী ইপ্সিতার মৃত্যু: অভিযুক্তদের খুঁজছে পুলিশ, তদন্তে অগ্রগতি নেই

    নিজেস্ব প্রতিবেদক | ৭:২৭ মিনিট, অক্টোবর ০৮ ২০২৫

    ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও আজও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।

    এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘কলেজছাত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুটি নদীর মাঝে ঘটেছে। এ ছাড়া তাঁর মরদেহ উদ্ধার করেছে লক্ষ্মীপুর নৌ পুলিশ। সুতরাং, তারাই মামলার তদন্ত করছে। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির বাড়ি ভোলা হওয়ায় আমরা শুধু একটি ছায়া তদন্ত করতে পারি। এ ছাড়া লক্ষ্মীপুর নৌ পুলিশ আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’

    চার মাসেও পুলিশ ইপ্সিতার মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে না পারায় অনেকটা হতাশাগ্রস্ত ইপ্সিতার পরিবার।

    ইপ্সিতার বাবা আজ মঙ্গলবার জানান, তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় প্রথমে লক্ষ্মীপুর নৌ পুলিশ বাদী হয়ে মামলা করলেও বর্তমানে সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ওপর। তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে পিবিআইয়ের একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন, মেয়ের ডিএনএ টেস্ট করতে। ফলে আমরা ডিএনএ টেস্ট করিয়েছি। কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। ডিএনএ টেস্টের রিপোর্ট এবং লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।’

    এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ও মামলার বাদী মো. আজিজুল হক আজ রাতে বলেন, মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তারাই মামলাটি তদন্ত করছে। এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

    পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, ‘মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের উপপরিদর্শক কামাল আব্বাস। এ ঘটনার তথ্য-উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে এ মামলার অগ্রগতি হবে বলে আশা করছি।’

    উল্লেখ্য, গত ১৭ জুন ভোলা-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতা। নিখোঁজের চার দিন পর লক্ষ্মীপুরসংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ।

    চার দিন ধরে পানিতে থাকায় লাশটি অর্ধগলিত হয়ে গেছে। তাই, বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে ইপ্সিতার লাশ ২২ জুন সকালে দাফন করা হয়। ইপ্সিতার বাবা মো. মাসুদ রানা খবর পেয়ে মেয়ের লাশ শনাক্ত করেন।

    নিহত ইপ্সিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৭ জুন সকালের দিকে বাসা থেকে প্রাইভেট পড়ানোর কথা বলে বের হন ইপ্সিতা। পরে আর তিনি বাসায় ফেরেননি। পরদিন ইস্পিতার বাবা মাসুদ রানা ভোলা সদর মডেল থানায় নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় ওই সময়ে ইপ্সিতার সহপাঠীদের ভেতরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা অনেকে এ ঘটনাকে একটি হত্যা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কাছে তদন্ত দাবি করে পোস্ট দেন। সুকর্ণা আক্তার ইপ্সিতা কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল ইপ্সিতা হত্যার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও শাস্তির দাবি জানিয়েছিল।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সরকারি চাল ইউএনও অফিসে নেওয়ার পথে উধাও
    • মনপুরায় সরকারি জমিতে নতুন বাজার নির্মাণের উদ্যোগ, ব্যবসায়ীদের ধর্মঘট
    • ইলিশ শিকারে টাকা লেনদেনের অভিযোগ, কর্মকর্তা-ব্যবসায়ীর অডিও ভাইরাল
    • সরকারি ৪ শতাধিক গাছ কাটার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সরকারি চাল ইউএনও অফিসে নেওয়ার পথে উধাও
    • বরিশালে মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসক
    • বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট
    • বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড়
    • তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি
    • আরএফএলের রিয়েলিটি শোয়ের ফাইনালে বরিশালের তরুণ রায়হান আবির
    • বরিশালে খ্রিস্টান সম্প্রদায়ের কবর আশীর্বাদ পর্ব পালিত
    • বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী
    • সবজিতে স্বস্তি, নাগালের বাইরে দেশি-চাষের সব মাছ
    • বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সরকারি চাল ইউএনও অফিসে নেওয়ার পথে উধাও
    •  বরিশালে মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসক
    •  বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট
    •  বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড়
    •  তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি
    •  সরকারি চাল ইউএনও অফিসে নেওয়ার পথে উধাও
    •  বরিশালে মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসক
    •  বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট
    •  বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড়
    •  তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি