১২ই নভেম্বর, ২০২৬ | ২৭শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বাবুগঞ্জ

    বরিশালে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত যুবদল নেতা গ্রেপ্তার

    এ.এ.এম হৃদয় | ৮:১৭ মিনিট, এপ্রিল ১১ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে জনৈক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের একটি টিম বৃহস্পতিবার রাতে উপজেলা যুবদলের সদস্যসচিব (বহিস্কৃত) এবায়দুল হাসানকে স্থানীয় ক্যাডেট কলেজসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারে সফলতা পায়। পরে তাকে ঘটনাস্থলসংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এলিট ফোর্স।

    পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পাঁচদিনের মাথায় গত ১১ আগস্ট বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামের এক ব্যবসায়ীকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেন যুবদল নেতা এবায়দুলসহ তার সহযোগীরা। এই নৃশংস ঘটনায় নিহতের ছেলে মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী সাদিয়া আফরিন নুপুর বাদী হয়ে বিমানবন্দর থানায় হত্যাসহ বিভিন্ন ধারা উল্লেখ করে একটি মামলা করেন। ওই মোকাদ্দমায় এবায়েদুল হাসান, তার সহযোগী সোহেল এবং মিঠুসহ চারজনকে নামধারীসহ মোট ৬জনকে অভিযুক্ত করেছেন। এই খুনের ঘটনায় যুবদল নেতাকে ১১ দিনের মাথায় অর্থাৎ ২২ আাগস্ট সাংগঠনিক পদ থেকে অপসারণ করলে গ্রেপ্তার আতঙ্কে তিনি এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন।

    তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, যুবদল নেতা গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকলেও তাকে প্রায়শই প্রকাশ্যে দিব্যি ঘোরাফেরা করতে দেখা যায়, যে বিষয়টি গত সাত মাস ধরে পুলিশকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থাগ্রহণ করা হয়নি। কদিন ধরে তিনি অধিকাংশ সময় এলাকায় অবস্থান নিয়ে ছিলেন এবং পুনরায় সন্ত্রাসী বাহিনী একট্টা করতে কাজও শুরু করেন, যা নিয়ে স্বয়ং বাদী ক্ষোভপ্রকাশ করেছিলেন। এবং পুলিশকে তুলধুনো করতে ভুল করেননি তরুণী বাদী।

    সূত্র জানিয়েছে, থানা পুলিশের কাছ থেকে কোনো রূপ সহযোগিতা না পেয়ে সর্বশেষ মামলার বাদী এলিট ফোর্সের স্মরণাপণ্ন হন। এরপরেই র‌্যাব এবায়দুলসহ সকল হত্যাকারীকে ধরতে উদ্যোগ নেয় এবং স্বল্পসময়ের মধ্যেই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে, যা বাদীকে স্বস্তি দিয়েছে।

    তরুণী বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পরে সাঙ্গপাঙ্গসহ যুবদল নেতা এবায়দুলসহ ব্যবসায়ী মনিরুজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই অর্থ না পেয়ে ১১ আগস্ট এবায়দুলের নেতৃত্বে সহযোগীরা ব্যবসায়ীর বাসায় যান এবং সিসি ক্যামেরা ভাঙচুরসহ ব্যাপক ত্রাস চালিয়েছেন। এই সন্ত্রাস প্রতিরোধ করতে সামনে অগ্রসর হলে বাকবিতন্ডার একপর্যায়ে বৃদ্ধ ব্যবসায়ী সুলতান হাওলাদারকে শাবল দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

    বিয়োগান্তের এই ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে অনাগ্রহ করলেও পত্র-পত্রিকায় মোটা দাগে সংবাদপ্রকাশ হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। চাপের মুখে পুলিশ মামলাটি নিতে বাধ্য হলেও অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো কার্যক্রম লক্ষ্যণীয় ছিল না। এতে বাদী হতাশ হয়ে র‌্যাবের কাছে যান এবং প্রতিকারও পান।

    বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের নয়া ওসি জাকির সিকদার কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানিয়েছেন, এই আলোচিত মামলার প্রধান আসামি এবায়দুলকে র‌্যাব বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে তাদের কাছে সোপর্দ করেছে। এখন বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে র‌্যাবের পাশাপাশি পুলিশও কাজ শুরু করছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
    • এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও
    • বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বাবুগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে দুই জেলের কারাদণ্ড
    • বাবুগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
    • সড়ক দুর্ঘটনায় চরমোনাই পীরের বোন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ঝালকাঠিতে ট্রাকের ধা’ক্কায় কৃষকের মৃত্যু, পালিয়ে গেল চালক
    • বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল
    • হামলা-মামলা পেরিয়ে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
    • শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের
    • তজুমদ্দিনে পুলিশের অভিযানে ছাত্রলীগের তিন নেতা আটক
    • আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার
    • বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ শিক্ষার্থী-বাসিন্দারা, হিজলায় প্লাস্টিক কারখানাকে জরিমানা
    • বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
    • ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল
    • মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ঝালকাঠিতে ট্রাকের ধা’ক্কায় কৃষকের মৃত্যু, পালিয়ে গেল চালক
    •  বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল
    •  হামলা-মামলা পেরিয়ে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
    •  শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের
    •  তজুমদ্দিনে পুলিশের অভিযানে ছাত্রলীগের তিন নেতা আটক
    •  ঝালকাঠিতে ট্রাকের ধা’ক্কায় কৃষকের মৃত্যু, পালিয়ে গেল চালক
    •  বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল
    •  হামলা-মামলা পেরিয়ে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
    •  শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের
    •  তজুমদ্দিনে পুলিশের অভিযানে ছাত্রলীগের তিন নেতা আটক