১লা জুলাই, ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    ঝালকাঠিতে ছাত্রীদের বেত্রাঘাত করায় প্রধান শিক্ষককে পিটুনি, পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়

    কামরুন নাহার | ৮:৪৩ মিনিট, জানুয়ারি ১৬ ২০২৫

    ঝালকাঠির নলছিটিতে ছাত্রীদের বেত্রাঘাত করার অভিযোগে প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর আদায় করেছেন উত্তেজিত জনতা। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

    আহত প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ছাত্রীদের পেটানোর ঘটনায় উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করে পদত্যাগে বাধ্য করেন। এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এলাকাবাসী জানায়, সম্প্রতি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসনের বিরোধ চলছিল। কমিটির সাবেক সদস্যরা আওয়ামীপন্থী থাকায় তাঁরা এলাকা ছেড়ে গা ঢাকা দেন। তাই জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস নতুন করে কমিটি করার নির্দেশনা দেয়। প্রধান শিক্ষক আওয়ামীপন্থী হিসেবে পরিচিত মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে সভাপতির নাম প্রস্তাব করে জেলা প্রশাসকের কাছে সম্প্রতি কমিটি দাখিল করে বলে অভিযোগ। এ নিয়ে বিএনপিপন্থী আইনজীবী আল আমিন হাওলাদারের সঙ্গে বিরোধ দেখা দেয়। গতকাল বুধবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছে ছাত্র ও অভিভাবকেরা একটি লিখিত অভিযোগ দেন। এতে প্রধান শিক্ষক কিছুটা ক্ষুব্ধ হন।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ছাত্রীদের অংশগ্রহণে নাচ-গানের মহড়া চলছিল। দুপুরে প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাচের মহড়ায় ভুল করার অজুহাতে আটজন ছাত্রীকে বেত দিয়ে পেটান। এতে আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষার্থীদের চিৎকার শুনে অভিভাবক ও এলাকাবাসী ছুটে আসেন। পরিস্থিতি খারাপ দেখে প্রধান শিক্ষক নিজের কক্ষ বন্ধ করে বসে থাকেন।

    এদিকে ঘটনা জানতে পেরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও থানা থেকে পুলিশ ছুটে আসে। পরে প্রধানশিক্ষক নিজ কক্ষ থেকে বের হতেই উপস্থিত লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম তাঁকে নিজের গাড়িতে তুলে নেন। পরে জনতা তাঁর গাড়ি অবরুদ্ধ করে প্রধান শিক্ষককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।

    আহত সাত শিক্ষার্থী ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা সবাই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী।

    ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা সোনিয়া বলেন, ‘শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। ওদের প্যানিক কেটে গেলে সুস্থ হয়ে যাবে।’

    বিদ্যালয়ের নবম শ্রেণির আহত ছাত্রী জান্নাতী বেগম বলেন, ‘আমাদের নাচের মহড়া চলা অবস্থায় প্রধান শিক্ষক স্যার ভুল হওয়ার অজুহাতে হঠাৎ বেত দিয়ে পেটানো শুরু করেন। এতে অনেক ছাত্রী আহত হয়। অনেকে জ্ঞান হারিয়ে ফেলে।’

    ঝালকাঠি বারের বিএনপিপন্থী আইনজীবী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদপ্রত্যাশী আল আমিন হাওলাদার বলেন, প্রধান শিক্ষক স্বেচ্ছাচারী হয়ে আওয়ামীপন্থী লোক দিয়ে বিদ্যালয়ের কমিটি করতে চায়। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। জনতা তাঁকে পদত্যাগে বাধ্য করেছে।

    সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসনকে আহত অবস্থায় নিজের গাড়িতে করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাঁকে চিকিৎসকেরা সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    এ সময় প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসন বলেন, ‘আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। আমাকে অন্যায়ভাবে লাঞ্ছিত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠির মিলন হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার
    • কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা বিরোধ
    • ঝালকাঠি অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই
    • সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • ঝালকাঠিতে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ
    • ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
    • বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ঢাকায় গ্রেপ্তার
    • বাউফলে বিএনপির করা মামলায় শিবির সভাপতি গ্রেপ্তার
    • রডের বদলে বাঁশের কঞ্চি: আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে ভয়াবহ অনিয়ম প্রমাণিত
    • পটুয়াখালীতে সরকারি বেয়ারাকে দিয়ে ঘরের কাজ, কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
    • বরিশালে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ
    • চরমোনাইতে মাদক কারবারে বাধা দেওয়ায় বসতঘরে আগুন
    • বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ
    • রেলপথসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন
    • আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ৩৮ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
    •  বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ঢাকায় গ্রেপ্তার
    •  বাউফলে বিএনপির করা মামলায় শিবির সভাপতি গ্রেপ্তার
    •  রডের বদলে বাঁশের কঞ্চি: আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে ভয়াবহ অনিয়ম প্রমাণিত
    •  পটুয়াখালীতে সরকারি বেয়ারাকে দিয়ে ঘরের কাজ, কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
    •  আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
    •  বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ঢাকায় গ্রেপ্তার
    •  বাউফলে বিএনপির করা মামলায় শিবির সভাপতি গ্রেপ্তার
    •  রডের বদলে বাঁশের কঞ্চি: আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে ভয়াবহ অনিয়ম প্রমাণিত
    •  পটুয়াখালীতে সরকারি বেয়ারাকে দিয়ে ঘরের কাজ, কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত