২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে মেহেদী হত্যা

    বড় ভাইয়ের স্ট্যাটাস ভাইরাল তোলপাড়

    দেশ জনপদ ডেস্ক | ৭:২৪ মিনিট, অক্টোবর ২৭ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ র‌্যাব’র ক্রসফায়ারে যুবদল নেতা মাহবুবুল আলম মেহেদী নিহত হন বরিশালে ১৮ বছর আগে র‌্যাব’র ক্রসফায়ারে যুবদল নেতা মাহবুবুল আলম মেহেদী নিহত হন।

    তার হত্যার পেছনে বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার ও মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করে তার বড় ভাই শফিকুল আলম গুলজার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

    মঙ্গলবার মহানগর যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিশনার মেহেদীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে স্ট্যাটাসটি দেওয়া হয়। এটি ভাইরাল হলে বরিশালে তোলপাড় শুরু হয়।

    গুলজারের অভিযোগ অস্বীকার করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সরোয়ার বলেন, সে সময় এরকম অভিযোগ ওঠার পর গুলজারই প্রতিবাদ জানিয়েছিলেন।

    মঙ্গলবার রাতে ফেসবুক পেজে গুলজার লেখেন, ‘আজ আমার ভাইয়ের ১৮তম মৃত্যুবার্ষিকী। কেন আমার ভাইকে জীবন দিতে হলো? প্রিয় বরিশালবাসী আপনাদের আজ জানাতে চাই-কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বরিশালে তখন যারা রাজনীতির গডফাদার ছিলেন তাদের পরোক্ষ যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটে।’ এ হত্যাকাণ্ডের জন্য প্রথমেই তিনি সাবেক সিটি মেয়র সরোয়ারকে দায়ী করেন।

    স্ট্যাটাসে তিনি লেখেন, ‘চুরি-ডাকাতি-খুন-রাহাজানি এহেন কোনো অপরাধ নেই-যা সে (সরোয়ার) করেনি। কালাম খুন থেকে শুরু করে মেহেদীসহ অনেক খুনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। মেহেদীর আকাশচুম্বী জনপ্রিয়তায় তখনকার বিএনপির অনেক নেতার প্রতিহিংসার কারণে এ হত্যাকাণ্ড ঘটে।’ সরোয়ারের পাশাপাশি বিএনপির আরেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তৎকালীন শহর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, বিএনপি নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জুম্মন, কেএম শহিদুল্লাহ ও হাসানকে দায়ী করেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘এ হত্যাকাণ্ডের নেপথ্যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অনেক নেতাও জড়িত ছিলেন। এর মধ্যে অন্যতম সাবেক মেয়র শওকত হোসেন হিরন।’

    ফেসবুকে দেওয়া স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম গুলজার বলেন, সাদা চোখে সবাই দেখেছে আমার ভাই র‌্যাব’র ক্রসফায়ারে মারা গেছেন। কিন্তু কে না জানে যে তাকে হত্যা করা হয়েছে।

    সেদিন গুলি হয়েছিল, গোলাগুলি নয়। মেহেদীর জনপ্রিয়তায় যারা ভিত হয়ে উঠেছিলেন তারাই র‌্যাবকে দিয়ে তাকে হত্যা করিয়েছে। তখন সরোয়ার-আলালরা ছিলেন ক্ষমতায়। তারাসহ যারা আমার ভাইকে হত্যা করিয়েছেন-তাদের সবার বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে লিখব।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেহেদীর মৃত্যুর পর হত্যা মামলা করেছিলাম। সেই মামলা আমাদের অজান্তে খারিজ হয়ে গেছে। আমার ভাইয়ের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমি থামব না।

    গুলজারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল সদর আসনের সাবেক সংসদ-সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, এগুলো আসলে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তখন বিএনপি ক্ষমতায় ছিল। মেহেদী ছিল আমাদের দলের ছেলে। ক্রসফায়ারে তার মৃত্যুর পর আমরা আন্দোলন করেছি।

    বিক্ষোভ সমাবেশ করেছি। তখনও গুলজারের পরিবারের দু-একজন এরকম অভিযোগ ছড়ানোর চেষ্টা করেন। কিন্তু গুলজারই এর প্রতিবাদ জানিয়েছেন। এখন কেন তিনি এসব উলটা-পালটা বলছেন-তা তিনিই ভালো বলতে পারবেন।

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মেহেদীর হত্যাকাণ্ড সত্যিকার অর্থেই একটি রহস্যজনক ঘটনা।

    এটির পেছনে কি কারণ বা কারা জড়িত সেটির বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। আর এ দাবিতে শুরু থেকে তার পরিবারের সোচ্চার থাকা উচিত ছিল।

    আমি বরিশাল শহরে কখনও রাজনীতি করিনি। আমি তখন গ্রামে রাজনীতি করেছি। ১৮ বছর পর গুলজার কেন একথা বলছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন।

    কেন তিনি আমার নাম বললেন-তা বুঝতে পারছি না। তবে আমি যে কারও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আমি তার এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বিএম কলেজে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ, ছাত্রদল আহবায়কের ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট