২৫শে জুন, ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব

    মেনু

    বরিশাল

    দুদক চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নিলে কঠোর কর্মসূচি

    দেশ জনপদ ডেস্ক | ৭:৩৪ মিনিট, সেপ্টেম্বর ০৭ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥  অভিযানে গিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষর সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার দুর্ব্যবহার ও অসদাচরণ করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। আর এ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল।

    স্মারকলিপিতে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করলে বিএমএ বরিশাল শাখা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে।

    বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের হাতে এ স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের নেতারা।

    এ সময় বিএমএ বরিশালের সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান শাহিন, সাগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক ডা. শিরীন সাবিহা তন্বী, সদস্য ডা. এসএম সারওয়ার, ডা. সুদীপ কুমার হালদার, ডা. মো. নুরন্নবী তুহিন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. আশীক দত্ত উপস্থিত ছিলেন।

    এছাড়া বরিশাল শের-ই বাংলা মিডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, মেডিক্যাল কলেজের উপাধক্ষ্য ডা. জি.এম. নাজিমুল হক উপস্থিত ছিলেন।

    স্মারকলিপি গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান চিকিৎসকদের বিষয়টি নিয়ে ধৈর্যের পরিচয় দেওয়ায় ধন্যবাদ জানান। বিষয়টি এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান। এছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার কথাও বলেন তিনি।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ৬ সেপ্টেম্বর সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কক্ষে দুদকের সহকারী পরিচালক ডা. রাজ কুমার সাহা ও তার টিম উপস্থিত হয়। এসময় সেখানে থাকা রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় কমিশনার কর্তৃক সার্বক্ষণিক চিকিৎসা প্রদানের জন্য শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত ডা. মাসুম আহম্মেদ এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং হাজিরার ব্যাপারে অসন্মানজনকভাবে কৈফিয়ত তলব করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালকের অনুমতি না পেয়ে বায়োমেট্রিক হাজিরার তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি। এজন্য তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয় এবং বিভিন্ন পজিশনে তার ছবি তোলা হয়। একইসঙ্গে মামলার ভয় দেখানো হয়। সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ দাখিল না করে এ ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করে এবং সাংবাদিকদের ডেকে এনে চিকিৎসকদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনে প্ররোচিত করা হয়। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা বরিশালের সকল চিকিৎসককে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে এবং চিকিৎসা সেবা প্রদান ও মেডিক্যাল শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে।

    স্মারকলিপিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার মূল হোতা দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহার দুর্ব্যবহার ও অসদাচরণের ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

    বিএমএ বরিশাল শাখার সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এই স্মারকলিপির অনুলিপি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি/মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি/মহাসচিবের নিকটও পাঠানো হয়েছে।

    এদিকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও অসৌজন্যমূলক আচরণ করার বিষয়টি অস্বীকার করেছেন দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

    প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, হাজিরা খাতা চাওয়ার পাশাপাশি অধ্যক্ষসহ দেরিতে আসা চিকিৎসকরা ফিঙ্গার প্রিন্ট দিলে সেই ছবি তুলতে গেলেই বিপত্তি বাধে দুদক টিমের সঙ্গে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
    • উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    • বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
    • উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    • শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
    • বরিশালে জমির বিরোধে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু
    • শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
    • উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    • বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
    • উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    • শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
    • সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
    • পটুয়াখালীতে আগুনে ৩ গরুর মৃত্যু, বাচাতে গিয়ে যুবক দগ্ধ
    • ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • বরিশালে জমির বিরোধে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু
    • ভোলায় যৌতুকের মামলায় স্বামীর জামিন, এজলাসেই বিষপান করে হাসপাতালে স্ত্রী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo