৮ই অক্টোবর, ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান

    দেশ জনপদ ডেস্ক | ৫:৫৪ মিনিট, আগস্ট ৩১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ১০নং নৈকাঠি এস হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। স্কুলটির ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চালাতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

    স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, ১৯৯৯ সালে চার কক্ষবিশিষ্ট স্কুল ভবনটি নির্মাণ করা হয়। একটি কক্ষে অফিস আর তিনটি কক্ষে দুই শিফটে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয় শ্রেণির পাঠদান চলে। বর্তমানে বিদ্যালয়ে মোট ৯৭ জন শিক্ষার্থী রয়েছে। নির্মাণের পর থেকে এই ভবনটি একাধিকবার সংস্কার করা হয়েছে।

    গত কয়েক মাস আগে সংস্কার করায় বাইরে থেকে দেখে ফিটফাট মনে হলেও আদতে ভবনটির অবস্থা বেশ নাজুক। ভবনের পলেস্তারা খসে খসে পড়ছে। পিলার ও সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে গেছে। বর্ষাকালে ছাদ থেকে পানি পড়ে। এছাড়া বিদ্যালয়ে অন্য কোনো ভবন না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

     

    এখন যে কোনো সময় ভবনটি ধ্বসে পড়তে পারে। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা সব সময় আতঙ্কে থাকেন। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পান। এ কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও দিনদিন কমছে।

    বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন হোসেন, সোয়াইব হাসান, আবির আহম্মেদ, রাবেয়া বসরী জানায়, ক্লাসরুমে মাঝে মাঝে ছাদের পলেস্তারা খসে তাদের শরীরে পড়ে। ভয়ে তাদের অনেক সহপাঠী এখন স্কুলে আসে না।

    বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক মোজাম্মেল তালুকদার, মরিয়ম বেগম, সুলতান মাঝী, সেলিম জমাদ্দার জানান, স্কুলের ভবনটি জরাজীর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয়।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিউল আলম বলেন, ভবনটি নির্মাণের সময়ই অনিয়ম হয়েছে। ভবনটির বর্তমান যে অবস্থা তাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা শিরিণ বলেন, ভবনের এ অবস্থা দেখে ভয়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। দিনদিন স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। অভিভাবকদের মধ্যেও ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে অনীহা দেখা দিয়েছে। তাই এই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি একটি নতুন ভবন জরুরি হয়ে পড়েছে।

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের কথা ওপর মহলে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    • ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪
    • বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    • ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে বাদিনীর হট্টগোল বিচারককে হুমকি
    • কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    • ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    • ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    • ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    • এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
    • ২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার
    • মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, মৌসুমের শেষ মুহূর্তেও ইলিশের সংকট কাটেনি
    • ইলিশ রক্ষায় জনবল-বোট সংকট, অসহায় মৎস্য বিভাগ
    • লঘুচাপের প্রভাবে ৫ দিন বাড়তে পারে বৃষ্টি, ভারি বৃষ্টির আভাস
    • বরিশাল-চট্টগ্রাম উপকূলে ৪৮ কোটি টাকায় ম্যানগ্রোভ বনায়ন
    • প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ববির ১৩ শিক্ষার্থী
    • মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    •  ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    •  এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
    •  ২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার
    •  মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, মৌসুমের শেষ মুহূর্তেও ইলিশের সংকট কাটেনি
    •  মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    •  ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    •  এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
    •  ২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার
    •  মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, মৌসুমের শেষ মুহূর্তেও ইলিশের সংকট কাটেনি