১৫ই আগস্ট, ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    এই আকালের বাজারে টিকে থাকলে, পরে ফল খাব

    দেশ জনপদ ডেস্ক | ৭:২৮ মিনিট, আগস্ট ১৩ ২০২২

    রিপোর্ট দেশ জনপদ ॥  বর্ষার মৌসুমি ফল ও বারোমাসি, বিদেশি নানান ফলে ভরপুর ঢাকার বাজার। তবে, ক্রেতারা বলছেন বিদেশি ফলের দাম তুলনামূলক বেশি।

    দেশি ফলের দাম অন্য বছরের চেয়ে কিছুটা বেশি। বন্যা পরিস্থিতির কারণে উৎপাদন কম হওয়ায় এবং পরিবহন খরচ বাড়ায় দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা।

    শনিবার (১৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারের ফলের বাজার ঘুরে দেখা গেছে বাহারি ফলের সমাহার। মৌসুমি ফলের মধ্যে আছে আম, বিলাতি গাব, কদবেল, পেঁপে, তাল, জাম্বুরা, কাঁটা জাম্বুরা, আমড়া, আমলকির মতো মুখরোচক ফলগুলো।

    পাশাপাশি বারোমাসি ফলের মধ্যে নারিকেল, কলা, ড্রাগন, কমলা, স্ট্রবেরি, রাম্বুটান, কাঠলিচু দেখা গেছে বাজারে।

    কেমন দাম
    বাজারে কাঁঠালের আকার-আকৃতি অনুসারে প্রতিটি ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি জাম ১২০ থেকে ১৬০ টাকা, লটকন ১২০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি।

    জাম্বুরা আকৃতি ভেদে ১২০-১৫০ টাকা জোড়া, ড্রাগন ২০০-২২০ টাকা, আমড়া প্রতি কেজি ১০০-১২০ টাকা, কমলা ২০০ টাকা, থাইল্যান্ডের রাম্বুটান ৭৫০-৮০০ টাকা, নিউজিল্যান্ডের কিউই ৬০০-৭০০, পিয়ার ফল ৩০০, রাম্বুটান ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এছাড়া, আনারস প্রতি জোড়া ১০০-১২০ টাকা, কেজি প্রতি জামরুল ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি পিস তাল ছোট (তিন কোষ) ১২ থেকে ১৫ টাকা, বড় তাল (তিন কোষ) ২০ টাকা, দুই কোষের তাল প্রতি পিস ১০ থেকে ১৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

    বিক্রেতারা যা বলেন
    কারওয়ান বাজারের পাইকারি ফলের আড়ৎ জাকির এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাকির হোসেন  বলেন, বাজারে ভরপুর ফল আছে। তবে, বিক্রেতা কম সে তুলনায়। বাজারও কিছুটা গরম। দৈনিক গড়ে ১৫-২০ হাজার টাকা বিক্রি হচ্ছে। তবে, সারাদেশে বন্যা হওয়ায় কিছু-কিছু জায়গায় উৎপাদন কমে গেছে। ফলে, দাম খানিকটা বেশি।

    একই বাজারের খুচরা ব্যবসায়ী আলী হোসেন বিক্রি করছিলেন আমড়া, আমলকি এবং বিলেতি গাব।

    তিনি  বলেন, ফলের বাজারে আগের তুলনায় ক্রেতা কম। আগে আষাঢ়-শ্রাবণের এই সময়ে ভালো বেচাবিক্রি হতো। এখন তো নিত্য প্রয়োজনীয় জিনিসেরই দাম বেশি। মানুষ তো আর চাল-ডাল কেনা বন্ধ রেখে ফল কিনবে না।

    ক্রেতাদের প্রতিক্রিয়া
    এক কেজি আমড়া কেনার জন্য অনেকক্ষণ ধরে বিক্রেতার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন হাসান আহমেদ নামের একজন। কথা হয় তার সঙ্গে। বাংলানিউজকে হাসান বলেন, স্ত্রী আমড়া খেতে চেয়েছে। ১ কেজি আমড়া দাম চাচ্ছে ১২০ টাকা। পরে, বিক্রেতা সম্মত হওয়ায় ১১০ টাকায় ১ কেজি আমড়া কিনে চলে গেলেন তিনি।

    জাম্বুরার দোকানে দাঁড়িয়ে দাম করছিলেন হাশিম মোল্লা নামের একজন। কথা হলে  তিনি বলেন, আগে প্রায়ই ফল কিনতাম। বাসায় বাচ্চা-কাচ্চা আছে। এখন তেমন একটা কিনতে পারি না। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় অনেকদিন পর আজ এক জোড়া জাম্বুরা নিচ্ছি।

    তেঁজগাও এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী ইলিয়াস মোল্লা  বলেন, কারওয়ান বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যায় ফল। সেজন্য এলাম। এসে দেখি দাম আগুন ছড়াচ্ছে। ফল কিনিনি। এই আকালের বাজারে টিকে থাকতে পারলে সামনে খেতে পারব।

    একাধিক ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে মূলত সকল প্রকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ফলের বাজারেও। বিক্রেতারা আশা করছেন, সংকট কেটে গেলে ভালো বিক্রি হবে তাদের। ক্রেতারা আশায় আছেন বাজার স্বাভাবিক হওয়ার।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • অতিরিক্ত বিলের অভিযোগকে অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ছোটখাটো বিষয় নিয়ে রাজপথে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
    • স্বরাষ্ট্রমন্ত্রীকেও র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল
    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    • পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    • বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক
    • বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক
    • বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব!
    • প্রবাসীর বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট, একজন গুলিবিদ্ধসহ আহত ৩
    • বরিশালে পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১৮
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    •  বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    •  বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    •  পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    •  বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    •  লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    •  বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    •  বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    •  পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    •  বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম