২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    মেয়রকে কোপানোর নির্দেশ দিলেন এমপি, কলরেকর্ড ফাঁস

    দেশ জনপদ ডেস্ক | ১:৪৫ মিনিট, জুলাই ১৯ ২০২২

    যে কোপ খাইছে সে তো খারাপ, নেশাখোর, অ্যাডিকটেড, তাই না! এ নিয়া যেন মাতবরি না করে, বারাবারি না করে। আমি পোলাপানরে রেডি হইতে কইসি। কইসি যে তোরা রেডি হইয়া যা, যা থাকে কপালে। যুদ্ধ হইয়া যাক একটা।’ ফোনে এক প্রান্ত থেকে এমন কথা শুনে অন্য প্রান্ত থেকে বলা হলো, ‘আচ্ছা ঠিক আছে, স্যার।’

    ফাঁস হওয়া ১ মিনিট ৯ সেকেন্ডের এমন একটি ফোনালাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ, এ ফোনালাপ বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ ও মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামানের।

    ৪ জুলাই মেহেন্দীগঞ্জের পৌর শহরের চরহোগলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনার পর পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জানকে ফোন করেন এমপি পঙ্কজ।

    জানতে চাইলে তৌহিদুজ্জামান নিশ্চিত করেন যে এমপি তাঁকে ফোন করেছিলেন। তবে এমপি যা বলেছিলেন তা তাঁদের রাজনৈতিক উল্লেখ করে বলেছেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলার নেই।’

    আর এমপি পঙ্কজ বলছেন, পরিদর্শকের (তদন্ত) সঙ্গে তাঁর এমন কোনো কথা হয়নি। এটা রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র।

    অডিও রেকর্ডের তথ্যানুযায়ী, এমপি পঙ্কজের ফোন পেয়ে পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামানকে বলতে শোনা যায়, ‘স্যার আদাপ, স্যার।’ এমপি পঙ্কজ অপর প্রান্ত থেকে বলেন, ‘আদাপ, আপনি ভালো আছেন? আপনি কোথায়?’

    জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্যার আমি পৌরসভার সামনে আছি।’ এমপি তখন বলেন, ‘ওইখানে মারামারি

    যা হয়েছে তো হইছে, ওই শালায় তো খারাপ। ওরা মারামারি করলে আমাদের লোকজনকে বলে দিয়েছি, রামদা লইয়া ওপেন শুড করতে। ফাইজলামি করলে কিন্তু সামনাসামনি কোপ খাইবে। আপনি কইয়া দেন যে সিদ্ধান্ত হইছে মেয়র (মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খান) সামনে পড়লে মেয়রকেও কোপাইব। যে সামনে পড়বে হ্যারেই কোপাইব, কেমন!’

    জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আচ্ছা স্যার, দেখছি। আমরা আছি বাইরে।’ এমপি জানতে চান, ‘ওসি কই, ওসি কই?’

    পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জামান তখন বলেন, ‘ওসি স্যারে বরিশালে আছেন, স্যার।’

    এমপি পঙ্কজ বলেন, ‘ঠিক আছে, যে কোপ খাইছে সে তো খারাপ, নেশাখোর, অ্যাডিকটেড, তাই না! এ নিয়া যেন মাতবরি না করে, বারাবারি না করে। আমি পোলাপানরে রেডি হইতে কইসি। যে তোরা রেডি হ, যা থাকে কপালে, যুদ্ধ হইয়া যাক একটা।’ জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আচ্ছা ঠিক আছে, স্যার।’

    এ ফোনালাপের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জামান গতকাল সোমবার বলেন, ‘আমি শুনছি একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে। সম্প্রতি রাতুল নামে এক ছেলেকে কোপানোর ঘটনায় দুই গ্রুপ নেমে পড়েছিল। তখন রাতে এমপি ফোন দিয়েছিলেন। এমপি অনেক কিছুই বলছেন, কিন্তু কী তা, রেকর্ড শুনে বলতে পারবেন। তিনি যা বলেছেন সেসব তাঁদের রাজনৈতিক বিষয়, এ বিষয়ে আমার কিছুই বলার নেই।’

    অডিও রেকর্ডটি এমপি পঙ্কজের দাবি করে মেহেন্দীগঞ্জের মেয়র কামাল উদ্দিন বলেন, ‘আমি শুনেছি যে সে আমাকে কোপানের নির্দেশ দিয়েছে। এটি তারই বক্তব্য। বিষয়টি দলের শীর্ষপর্যায়ে অবহিত করেছি। কেন এমপি আমাকে কোপাতে চায়, তা জানা নেই।’

    তবে এমপি পঙ্কজ নাথ বলেন, ‘মেয়র কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসরাই তো গত দেড় বছরে মেহেন্দীগঞ্জে কোপাকুপি করিয়েছে। এটা কামাল খানদের নাটক। কয়েক দিন আগে যে কোপাকুপি হয়েছে, এসবের নাটের গুরু তালুকদার ইউনুস, কামাল খানরা।’

    এ বিষয়ে তালুকদার ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত যে অডিও রেকর্ডের কণ্ঠস্বর এমপি পঙ্কজের। যে নেতার দলের কর্মীদের ওপর দরদ নাই, তাঁরাই এ ধরনের কোপানোর নির্দেশ দিতে পারেন। এমপি পঙ্কজ অভিযোগ অস্বীকার করে আবারও কাপুরুষের পরিচয় দিয়েছেন।’

    সূত্রঃ আজকের পত্রিকা

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বিএম কলেজে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ, ছাত্রদল আহবায়কের ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট