২৩শে জুন, ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    নগরীর বটতলা পুলিশ ফাঁড়ির পাশে দুর্ধর্ষ চুরি

    দেশ জনপদ ডেস্ক | ১১:৩০ মিনিট, ফেব্রুয়ারি ১৬ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারি) রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত আমিরকুটির এলাকার গলির মুখে “জুবায়ের স্টোর” মুদির দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মুদি দোকানের মালিক কালাম শেখ গতকাল কোতয়ালী মডেল থানায় অজ্ঞাত ৩/৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

    তিনি জানান, চোরেরা তার দোকানের তালা ভেঙ্গে প্রায় ৬০-৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। রবিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। যাবার সময় প্রতিদিনের মতো দোকানের বাইরে দুটি তালা লাগান। সোমবার সাপ্তাহিক বন্ধ থাকায় দোকান খোলেননি। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দোকান এসে দেখেন, সাঁটারে কোনো তালা নেই। বিষয়টি সন্দেহ হলে পার্শ্ববর্তী দোকানীদের নিয়ে দোকানের ভিতর প্রবেশ করেন। এসময় দোকানের বিভিন্ন মালামাল সহ ক্যাশ বাক্সে কোন টাকা দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। এদিকে বটতলা পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে প্রধান সড়কের পাশে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা এলাকাবাসীকে হতবাক করেছে। পুলিশের দায়িত্ব নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা।

    এলাকাবাসী জানান, প্রায় ২ ঘন্টা ধরে অজ্ঞাত ৩ জন ব্যক্তি দোকানের তালা ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পরবর্তীতে চুরির ঘটনাটি দোকানের পাশের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি তে দীর্ঘ সময় ধরে চুরি করতে দেখা গেলেও ওই সময়ে ফাঁড়ির কোন টহল পুলিশের দেখা মেলেনি।

    এর আগে চলতি বছরের ২০ জানুয়ারী আমিরকুটির এলাকা থেকে একটি হলুদ অটোরিক্সা চুরি হয়। অটোর মালিক মোঃ শামিম জানান, রাত ৮টার দিকে আমিরকুটির কলাবাগান এলাকায় একটি চায়ের দোকানের এর সামনে অটোরিক্সাটি রেখে তিনি বাসায় যান। আধা ঘন্টা পরে এসে অটোরিক্সাটি আর দেখতে পাননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে থানায় একটি জিডি করেন। তবে হতদরিদ্র শামিমের অটোর খোঁজ এখনো মেলেনি।গত কয়েক দিন আগে পরেশ সাগর মাঠের মুখে বুলেটের দোকানেও চুরি হয়। গত মাসে আমিরকুটির মাদ্রাসার এক ছাত্রের সাইকেলও চুরি হয়েছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী।

    ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় গত কয়েক মাসে একাধিক চুরি হয়েছে। কিন্তু কোন চোর ধরা পড়ছে না। তাছাড়া প্রশাসনের জোড়ালো নজরদারির অভাবে প্রতিদিন চুরির ঘটনা বেড়েই চলছে। এ বিষয়ে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাবু জানান, চুরি হলে পুলিশ দেখবে। এলাকায় চুরি হলে আমাকে জানালে আমি ব্যবস্থা গ্রহন করবো।

    এ বিষয়ে বটতলা পুলিশ ফাঁড়ির এসআই অলিপ বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই। আসামীদের ধরার জন্য চেষ্টা চালাই। তবে আসামীদের এখনো পাওয়া যাই নাই।

    এ বিষয়ে বটতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুলাল বলেন, চুরির বিষয়ে গতকাল আমাদের কাছে একটা অভিযোগ এসেছে। বাদীর কাছ থেকে সিসি টিভির ফুটেজে চুরির ঘাটনাটি দেখেছি। ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ফাঁড়ির এলাকা বড় কিন্তু সেই তুলনায় পুলিশ সদস্য কম। তাই সবসময় টহল দেয়া সম্ভব হয় না। এছাড়াও ওই এলাকায় আমাদের অনেক উপরস্থ কর্মকর্তারা বসবাস করেন বলে তিনি জানান। এদিকে আমিরকুটির এলাকায় সহকারি পুলিশ কমিশনার, বিএম কলেজের প্রভাষক, পত্রিকার সম্পাদক, শেরে-ই-বাংলার চিকিৎসক, আভাস এর পরিচালক ও বিএমপি’র অনেক কর্মকর্তা সহ সমাজের অনেক গুরুত্বপূর্ন ব্যক্তির বসবাস থাকলেও একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারন মানুষ। এমনকি এলাকায় রয়েছে সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই এর কার্যালয়।

    ওই এলাকায় বসবাসরত দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন বলেন, এলাকার কাছেই পুলিশ ফাঁড়ির অবস্থান এরপরও এ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা খুবই দুঃখজনক। আশঙ্কাজনক ভাবে চুরির ঘটনা বেড়েই চলছে এলাকাটিতে। তবে নিরাপত্তায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। আমিরকুটির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি নিরাপদ ব্যবসার স্বার্থে দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।

    এ বিষয়ে বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঞা বলেন, যে কোন অপরাধ হলে পুলিশ তা তদন্ত করে দোষীদের আটক করবে। বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

     

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বিএম কলেজে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ, ছাত্রদল আহবায়কের ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট