২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বিএম কলেজে অনলাইন প্ল্যাটফর্মে ১ম ও ২য় বর্ষের পাঠদান শুরু

    দেশ জনপদ ডেস্ক | ৯:৫৬ মিনিট, সেপ্টেম্বর ১৫ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষাবর্ষের মাঝামাঝি সময় এসে বরিশাল সরকারি বিএম কলেজে শুরু হয়েছে পাঠদান প্রক্রিয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে কলেজের ১ম ও ২য় বর্ষের ক্লাস শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে।

    সরকারি নির্দেশনা অনুসারে পাঠদান চলছে অনলাইনে। স্বাস্থ্যবিধি পালনে এই পদ্ধতিতে ক্লাস শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।

    যদিও এক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলে এ মাসের শেষদিকে স্বশরীরে শিক্ষার্থীদের ক্লাস নেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

    জানা গেছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সরকারি এই কলেজটির পাঠদান প্রক্রিয়া।

    আর এর ফলে বাধাগ্রস্ত হয় ১ম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ। এদিকে শেষ হয়ে যায় শিক্ষাবর্ষের সময়ও।

    তাই সেশনজট এড়াতে পরীক্ষা গ্রহণ ছাড়াই অটোপ্রমোশনের মাধ্যমে ১ম বর্ষের শিক্ষার্থীদের ২য় বর্ষে উত্তীর্ণের সুযোগ করে দেয় কর্তৃপক্ষ।

    বছর শুরুর দিকে শিক্ষাবর্ষের মেয়াদ শুরু হলেও সাধারণ ছুটির কারণে বন্ধ ছিল সকল বিভাগের পাঠদান। পাশাপাশি স্থগিত ছিল ১ম বর্ষের ভর্তি কার্যক্রমও। তবে গত ১২ সেপ্টেম্বর থেকে সরকারি নির্দেশনা মেনে খুলে দেয়া হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

    এরই ধারাবাহিকতায় আজ ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু হয়েছে সরকারি বিএম কলেজের সকল বিভাগের ১ম ও ২য় বর্ষের ক্লাস।

    যদিও এই প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য কতটা সহায়ক হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়া অনলাইনভিত্তিক শিক্ষাক্রমে শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়েও রয়েছে নানান জটিলতা।

    বিষয়টি স্বীকারও করেছেন কলেজ কর্তৃপক্ষ। আর এ ক্ষেত্রে যতদ্রুত সম্ভব স্বাভাবিক পাঠদান শুরুর বিষয়ে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ।

    ১ম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান জানান, ঐতিহ্যবাহী বিএম কলেজে পড়ার ইচ্ছা ছিল শিক্ষাজীবন শুরুর প্রথম থেকেই।

    ১ম মেধাক্রমে সুযোগ পাওয়ায় সেই স্বপ্ন পূরণও হয়েছে অনেকটাই। তবে কলেজের ১ম দিনের ক্লাসটিতে শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে না পারায় কিছুটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। অপর শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস এ্যানি জানান, তারা মফস্বলের শিক্ষার্থী।

    এখানে ইন্টারনেট ব্যবস্থা অতটা কার্যকর নয়। এছাড়া অনলাইনে ক্লাস করার বিষয়টি অত্যন্ত ব্যয়বহুলও।

    আর এসব কারণে ইচ্ছা থাকলেও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ তাদের জন্য অনেকটাই ভোগান্তির।

    মহামারি পরিস্থিতি স্বাভাবিক হয়ে শীঘ্রই স্বশরীরে ক্লাস শুরু হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এবিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক আক্তার উজ্জামান জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি অনুসরণে স্বশরীরে ক্লাস নেয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে।

    এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই। তাই এসব কারণ বিবেচনায় তারা জুম করফারেন্সের মাধ্যমে পাঠদান শুরু করেছেন।

    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে ক্লাস শুরুর বিষয়টি অনেকটাই জটিল এবং কোন কোন ক্ষেত্রে ব্যয়বহুল। তাই অনেক শিক্ষার্থী হয়ত নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না।

    তবে তাদের জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে কলেজের নিজস্ব ফেসবুক গ্রুপে অনলাইনের ক্লাসগুলো রেকর্ড করে আপলোড করা হবে।

    যাতে পরবর্তীতে শিক্ষার্থীরা সেখান থেকে সেগুলো সহজেই সংগ্রহ করতে পারে। এর ফলে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা তাদের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবে বলে মতামত তার।

    বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম কিবরিয়া জানান, করোনার কারণে সারাদেশের শিক্ষাব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিএম কলেজও এর ব্যতিক্রম নয়। তাই শিক্ষাব্যবস্থা সচল রাখতে তারা অনলাইনে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। তবে করোনার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

    সংক্রমণ আরও নিয়ন্ত্রণে এলে চলতি মাসের শেষেরদিকে অথবা আগামী মাসের প্রথম দিকে শ্রেণিকক্ষে স্বশরীরে ক্লাস শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছেন অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম কিবরিয়া।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের