২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল সদর

    বরিশাল নগরীর পাসপোর্ট অফিস

    সোজা পথে ভোগান্তি, দালালে প্রশান্তি

    দেশ জনপদ ডেস্ক | ৬:২২ মিনিট, এপ্রিল ০১ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল পাসপোর্ট অফিসে সোজা পথে ভোগান্তি আর দালালে প্রশান্তি। এমন বাক্য যেন চিরন্তন সত্যে পরিনত হয়েছে। দালাল সদস্যদের আনাগোনা বছর জুড়েই চলতে থাকে এ দপ্তরে। তবে এবার যোগ হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু সদস্যরা। পাসপোর্ট অফিসে নিরাপত্তার কাজে নিয়োজিত কিছু আনসার এবং পুলিশ সদস্যরাই গড়ে তুলেছে তাদের দালালির নেটওয়ার্ক।

    সরকারি এই দপ্তরে জনভোগান্তির নেটওয়ার্কের নিয়ন্ত্রক পুলিশ সদস্য রাসেলসহ কিছু অসাধু আনসার সদস্য। পাসপোর্ট করতে আসলেই ওঁৎ পেতে থেকে ধরে নিয়ে যায় তাদের ডেরায়। এরপর নানা বাক্যের ফুলঝুঁড়ি ছড়িয়ে সহজেই পাসপোর্ট পাবার আশ্বাস দেখিয়ে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। যে কারণে সরাসরি পাসপোর্ট করতে ভোগান্তির কথা চিন্তা করে দালালের হাতে তুলে দেয় কাগজপত্রসহ চুক্তির টাকা।

    সরেজমিনসূত্রে, সরকার নির্ধারিত ফি’র চেয়ে কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা বেশি দিয়ে পাসপোর্ট করতে হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের। আর বাড়তি এ টাকা পাসপোর্ট দপ্তরের কর্তাব্যক্তি থেকে শুরু করে সকল টেবিলে তা ভাগ হয় দৈনিক ভিত্তিতে। তবে পুলিশ ও আনসার সদস্যরা আবেদন প্রতি ৫’শ থেকে ৮’শ টাকা হাতিয়ে নেয়। বাকি টাকা সহকারি পরিচালকসহ অন্যান্য টেবিলের জনবলদের মধ্যে ভাগবাটোয়ারা হয়।

    সূত্রে আরো জানা গেছে, করোনাকালীন সময়ে প্রতিদিন প্রায় ১শ’ আবেদন জমা পরতো পাসপোর্ট দপ্তরে। কিন্তু মহামারির আগে প্রতিদিন পাসপোর্ট দপ্তরে প্রায় দেড়শ/২শ’ আবেদন জমা পরতো পাসপোর্ট প্রত্যাশীদের। সূত্রে আরো জানা গেছে, পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের জন্য নরমাল ফি ৪ হাজার ২৫ টাকা, ১০ দিনের মধ্যে ৬ হাজার ৩শ’ ২৫ টাকা, দুই দিনের মধ্যে ৮ হাজার ২৫ টাকা। এবং দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য নরমাল ফি ৫ হাজার ৭শ’ ৫০ টাকা ও একই মেয়াদে ১০ দিনের মধ্যে ডেলিভারি ফি ৮ হাজার ৫০ টাকা এবং দুই দিনের মধ্যে ১০ হাজার ৩৫০ টাকা। এই মূল্যমানের পাসপোর্টগুলো ৪৮ পৃষ্ঠা সম্বলিত। তবে ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি আরো বেশি।

    অথচ দালালরা সরকারি ফি’র চেয়েও প্রতি পাসপোর্ট বাবদ দুই থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেয়। এ হিসেবে দৈনিক প্রায় লক্ষাধিক টাকা ঘুষ বাণিজ্য হয় পাসপোর্ট দপ্তরে। আর এর বেশীরভাগ লেনদেনই হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্য দিয়ে। কারন হিসেবে জানা গেছে, পাসপোর্ট অফিসের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিনিয়ত অফিসের সামনেই ডিউটি পালন করতে হয়। আর এ সুযোগেই তারা বিভিন্ন পাসপোর্ট প্রত্যাশীদের গুছিয়ে নিজেদের সিন্ডিকেটের জালে সইজেই আটকাতে পারে।

    এনিয়ে অনুসন্ধানসূত্রে আরো জানা গেছে, প্রতিদিন যে কয়টি আবেদন জমা পরে তারমধ্যে প্রায় ৩০/৫০ টি আবেদন সরাসরি জমা নিতে বাধ্য হয় দপ্তরটি। বাকি আবেদন আনসার ও পুলিশের দালালির মাধ্যমেই পাসপোর্ট দপ্তরে জমা পরে। আর প্রতিটি আবেদনে সরকার নির্ধারিত ফি’র চেয়ে ২-৩ হাজার টাকা বেশি নেয়ার কারণে দৈনিক প্রায় লক্ষাধিক টাকা ঘুষ লেনদেন করে আনসার ও পুলিশ সদস্যরা।

    এ ব্যাপারে পুলিশ সদস্য রাসেল বলেন, ভাই অনেক সময় উর্ধ্বতন স্যারদের রেফারেন্স থাকে তখন আবেদনকারীকে সহায়তা করতে হয়। কিন্তু আপনিতো যেকোন আবেদনকারী আসলেই ওঁৎ পেতে থেকে নিয়ে যান আপনাদের অন্যান্য সদস্যদের কাছে। এরপর বাধ্য করেন আপনাদের মাধ্যমে আবেদন জমা দিতে। গতকালও আপনি এ কাজটি করেছেন বললে রাসেল আরো বলেন, আমি এ কাজ করি না।

    অপরদিকে উক্ত পাসপোর্ট দপ্তরের এক আনসার সদস্য গতকাল এক পাসপোর্ট আবেদনকারীর কাছে দেড় হাজার টাকা ঘুষ চেয়ে ফেঁসে যায়। ভুক্তভোগী আবেদনকারী সাংবাদিকদের মাধ্যমে পাসপোর্ট দপ্তরের সহকারি পরিচালক মাহামুদুল হাসানের কাছে গেলে, যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। কিন্তু আনসার সদস্যকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের ম্যানেজ করার জন্য উঠে পরে লাগে।

    একপর্যায়ে সাংবাদিকরা এ বিষয়টি নিয়ে পাসপোর্ট দপ্তরের সহকারি পরিচালকের কাছে তুলে ধরলে তিনি বলেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপারে তাদের সংশ্লিষ্ট দপ্তরে জানালে উর্ধ্বতন কর্তাব্যক্তিরা তাদেরকে পরিবর্তন করে দেয়। কিন্তু সমস্যা হলো নতুন যে দল আসে তারাও একই কাজ করে। কিন্তু আপনি আপনার দপ্তর কিভাবে ঘুষ মুক্ত করবেন তাতো আপনার ব্যাপার বললে সহকারি পরিচালক বলেন, আমি বিষয়টি কঠোরভাবে দেখতে পারতাম যদি কেউ একটি লিখিত অভিযোগ দেয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • বরিশালে আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী ধরা
    • ধ্বংসের মুখে বরিশালের ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণশিল্প, কর্মহীন হাজারো শ্রমিক
    • বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা
    • বরিশালে তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে পুলিশের অভিযান, ৫০০ ইয়াবাসহ আটক ৩
    • বরিশালে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    •  মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    •  মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    •  বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    •  সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    •  ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    •  মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    •  মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    •  বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    •  সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি