২০শে আগস্ট, ২০২৬ | ৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    ৮৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

    দেশ জনপদ ডেস্ক | ৬:৩৪ মিনিট, ফেব্রুয়ারি ০৩ ২০২২

    ৮৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

    সেতুটির নির্মাণকাজ প্রায় ৮৮ শতাংশ সম্পন্ন হয়েছে

    আগস্ট মাসে তা যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করবে সেতু

    নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

    চলতি অর্থবছরের ৩০ জুন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ নির্ধারিত মেয়াদে শেষ হবে। আগস্ট মাস নাগাদ তা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার আশা করছেন নির্মাতারা।

    বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কচা নদীর ওপর এই সেতুর নির্মাণের ফলে বরিশাল বিভাগীয় সদরের সঙ্গে খুলনা বিভাগীয় শহরের নিরবচ্ছিন্ন যোগাযোগ সম্ভব হবে।

    এ ছাড়া পায়রা সমুদ্রবন্দর, মোংলা সমুদ্র বন্দর, বেনাপোল ও বাংলাবন্দ স্থলবন্দরকে সেতুটি সরাসরি সড়ক সংযুক্ত করবে। পাশাপাশি পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য এ সেতুটি বিশেষ সুবিধা নিয়ে আসবে।

    সড়ক পথে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কটি প্রায় ১০০ কিলোমিটার দৈর্ঘের হলেও যান চলাচলে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। কচা নদীর বেকুটিয়া পয়েন্টে সেতুটি চালুর পর এ সময় এক ঘণ্টা কমে আসবে।

    ২০১৮ সালের ১ নভেম্বর নির্মাণকাজ সূচিত ও চীন সরকারের অর্থায়নে ৮৯৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৯৯৮ মিটার দৈর্ঘের সেতুটি অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বলে নামকরণ করা হয়।

    ২০০০ সালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কচা নদীতে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। এরপর কচা নদীর বেকুটিয়া পয়েন্টে সেতু নির্মাণের সমীক্ষা কাজ একটি প্রকল্পের অধীনে হাতে নেয়া হয়। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় এলে সেতুর নির্মাণকাজ খুব একটা এগোয়নি।

    পরে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের আমলে প্রকল্পটি গতি পায় এবং চীন সরকারের আর্থিক অনুদানে ২০১৮ সালের শেষে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়, এখন নির্মাণকাজ শেষপর্যায়ে।

    পিরোজপুর সদর উপজেলার নলবুনিয়া ও কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরি ঘাটের পাশে সেতু নির্মাণ এলাকা ঘুরে জানা গেছে, সেতুটির নির্মাণকাজ প্রায় ৮৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

    সেতুটির নির্মাণকাজ তদারকিতে দায়িত্বরত সড়ক অধিদপ্তরের পিরোজপুর বিভাগের সহকারী প্রকৌশলী ও প্রকল্পের ডেপুটি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম জানান, এ পর্যন্ত সেতুর ১০টি পিলার (পায়ার), ১০টি স্প্যান ও গার্ডার এবং ১৫টি ভায়া ডাক্ট নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। চারটি গার্ডারের সংযোগ কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।

    প্রকল্পের অধীনে কচা নদীর দুই তীরে নদী শাসনকাজ চলছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে ৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সেতুর টোলপ্লাজা নির্মাণ ও একটি পরিদর্শন বাংলো নির্মাণের কাজ শুরু হয়েছে।

    তিনি আরও জানান, সড়ক অধিদপ্তরের প্রকৌশলীরা সেতু রক্ষণাবেক্ষণের জন্য দুই মাস প্রশিক্ষণ নিয়ে আগস্ট মাসে তা যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করবে।

    এদিকে সেতু নির্মাণ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মাঝে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে নির্মাণকাজ দেখতে আসছেন অনেকেই।

    বিল্লাল হোসেন সাবু নামের এক পথচারী জানান, এই নিয়ে তিনি ৫ বার এসেছেন সেতু দেখতে এবং ছবি তুলতে। তিনি চান দ্রুত চালু করা হোক স্বপ্নের এ সেতু।

    পিরোজপুর থেকে বরিশালগামী যাত্রী পলক হাসান বলেন, ‘খুলনা টু বরিশাল রুটে যাতায়াত করতে বড় বাধা এই কচা নদী (বেকুটিয়া ফেরিঘাট) । যেখানে দেড় থেকে ২ ঘণ্টা লাগার কথা, সেখানে ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা লেগে যায়। এই ভোগান্তি কেটে যাবে সেতুটি চালু হলে।

    যে নদীর ওপর সেতুটি নির্মিত হচ্ছে তা ভারত-বাংলাদেশ নৌ প্রোটোকল চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক নৌপথ। এ পথ দিয়ে পশ্চিম বাংলা থেকে বাংলাদেশ হয়ে আসাম ও ত্রিপুরার সঙ্গে ভারতের পণ্যবাহী নৌযান চলাচল করে।

    এ ছাড়া মোংলা বন্দর ও খুলনা থেকে দেশের অভ্যন্তরে পণ্যবাহী বড় বড় নৌযান ও জ্বালানিবাহী অয়েল ট্যাংকার চলাচলেরও নৌপথ এটি। যে কারণে সেতুটি নেভিগেশন ক্লিয়ারেন্স পানির স্বাভাবিক উচ্চতা থেকে ১৮ মিটার বলে জানা গেছে।

    নির্মাণকারী চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ রিকগনাইজেন্স ডিজাইন ইনস্টিটিউটের ডেপুটি ম্যানেজার চ্যাং মিং ওয়েং বলেন, ‘জুনের পর তারা বাংলাদেশ সরকারের হাতে সেতুটি হস্তান্তর করবেন।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    • পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস মশার উপস্থিতি, বাড়ছে ডেঙ্গু
    • পিরোজপুরে মাকে খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার
    • পিরোজপুরে দুই ছাগলকে বেঁধে খালে ফেলে হ’ত্যা, বিচারের দাবিতে থানায় কৃষক
    • পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    • বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    • ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    • বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    • বরিশালে ইয়াবা কিনতে এসে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেলেন কলেজ কর্মচারী
    • বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের বিতর্কিত ইনচার্জ কাজী শাওন ক্লোজড!
    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • মানামী লঞ্চমালিক সালামের ১ বছরের সাজা, ৬ কোটি টাকা জরিমানা
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা