২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ৫ দিনের জোয়ারে ক্ষতিগ্রস্ত ভোলার শতাধিক পুকুর-ঘের

    দেশ জনপদ ডেস্ক | ৭:১২ মিনিট, আগস্ট ১৩ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ টানা ৫ দিনের জোয়ারে ভোলার ৩টি ইউনিয়নের শতাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মাছের ক্ষতি হয়েছে।

    যে কারণে চরম সঙ্কটে পড়েছে ক্ষতিগ্রস্থ পুকুর ও ঘেরের মালিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ দিন ধরে মেঘনার পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আর এতেই অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলা সদরের রাজাপুর, ধনিয়া ও ইলিশা ইউনিয়নের শতাধিক পুকুর ও ঘের। পানিতে ভেসে গেছে তাদের অর্ধকোটি টাকার মাছ।

    আর্থিতভাবে লাভের আশায় এসব মানুষ পুকুর ঘেরে মাছ চাষ করেছিলেন চাষীরা। কিন্তু তাদের সে স্বপ্ন ভেসে গেছে জোয়ারের পানিতে। এখন কিভাবে ঘুরে দাঁড়াবেন সে চিন্তায় দিশেহারা চাষীরা।

    কন্দকপুর গ্রামের ক্ষতিগ্রস্থ ঘেরের মালিক মো. মতিন বলেন, জোয়ারের পানিতে আমার ৫ লাখ টাকার মাছ ভেসে গেছে। জোয়ারে ভেসে গেছে তাজুল ইসলামের ৫০ হাজার টাকার মাছ।

    তিনি জানান, এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছের পোনা ছেড়েছেন কিন্তু সব ভেসে গেছে।

    ক্ষতি হয়েছে নুর নাহার বেগম ও মনিরুল ইসলামের পুকুরও। তারা জানালেন, লাভের আশায় কিছুদিন আগে তারা মাছ চাষ শুরু করেন। কিন্তু সেই মাছ ভেসে গেছে। লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।

    একই কথা জানালেন খাদিজা বেগম রোজিনা আক্তার। তিনি বলেন, কিছুদিনের মধ্যে মাছ বিক্রির কথা ভাবছিলাম, কিন্তু জোয়ারে সব শেষ। এখন কিভাবে ঋণ পরিশোধ করবো জানি না।

    রাজাপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন বলেন, পুরো রাজাপুর ইউনিয়নের অর্ধশত ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত। জোয়ারের পানির এতো চাপ বেড়েছে রাস্তাঘাটও ভেঙে গেছে। পুকুর, ঘের ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চারদিকে পানি, বাড়ির উঠান, রাস্তাঘাট ফসলের ক্ষেতসহ বিস্তীর্ন এলাকা ডুবে আছে। এমন চিত্র দেখা বোঝা যাচ্ছে না এখানকার কোনটি পুকুর বা ঘের ছিলো। জোয়ারের পানিতে পুরো এলাকা যেন ভাসছে। এমনচিত্র শুধু কন্দকপুর গ্রামের নয় একই চিত্র মেদুয়া, চর মোহাম্মদ আলী, দাউয়া, রামদাসপুর ও শ্যামপুর গ্রামে। ডুবে আছে বিস্তীর্ণ এলাকা। ঘর-ভিটা তলিয়ে যাওয়ায় অনেকের ঘরে রান্নার চুলা জ্বলছে না। বেশিরভাগ রাস্তা বিধ্বস্ত হয়েছে। এসব রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে।

    উপকূলের এসব মানুষের আয়ের অন্যতম উৎস ছিলো মাছ চাষ। এখন সেই মাছই যেন তাদের দুঃখের কারণ। এ অবস্থায় ক্ষতিগ্রস্থদের দ্রুত সহায়তার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।

    পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, গত ৪ দিনের জোয়ারে আমার এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আমনের বীজতলা এবং পুকুর-ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দ্রুত সরকারি সহায়তা দরকার।

    এ ব্যাপারে ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, জোয়ারে অনেক পুকুর এবং ঘেরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা তৈরী করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তাদের জন্য যদি কোনো সহায়তা আসে তাহলে তা দ্রুত বিতরণ করা হবে।

     

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
    • ভোলায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
    • নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
    • ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল দোকান, দিশাহারা বৃদ্ধ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের