১৪ই আগস্ট, ২০২৬ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ৫০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক রূপ পাচ্ছে বরিশাল স্টেডিয়াম

    দেশ জনপদ ডেস্ক | ৭:৪০ মিনিট, সেপ্টেম্বর ০৪ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিষ্ঠার ৫৫ বছর পর আন্তর্জাতিক মান পেতে চলেছে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম চলছে। আগামী বছর এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    বরিশালের ক্রীড়া সংগঠকেরা বলছেন, আয়তনের দিক থেকে বরিশাল স্টেডিয়াম দেশের অন্যতম বড় ও পুরোনো হলেও এত দিন অবহেলিত পড়ে ছিল। আন্তর্জাতিক ভেন্যু হিসেবেও স্টেডিয়ামটির বিকাশ হয়নি। এমনকি, প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল, ক্রিকেট এবং প্রিমিয়ার লিগের ম্যাচও নিয়মিত অনুষ্ঠিত হয় না। এতে স্থানীয়ভাবে খেলাধুলাও ঝিমিয়ে গেছে।

    ১৯৬৬ সালে বরিশাল নগরের বান্দ রোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে ২৯ একর ১৫ শতক জমির ওপর স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। ২০০৬ সালে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি আধুনিকায়ন করে নামকরণ হয় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। তবে এখন পর্যন্ত এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক আসর হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের চার দিনের ম্যাচ আয়োজনের কথা থাকলেও বৃষ্টির কারণে সে ম্যাচ পরিত্যক্ত হয়।

    প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উন্নয়নকাজের মধ্যে প্রথম ধাপে পাঁচটি প্যাকেজের কাজ শুরু হয়েছে জানুয়ারি মাসে। কাজ শেষ হলে এই স্টেডিয়ামে নির্বিঘ্নে আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজন করা যাবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    প্রকল্পের পরিচালক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শাহ আলম সরদার বলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং জেলা সুইমিংপুলের উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকা। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা আছে। তবে প্রকল্পের পুরো কাজ শেষ হতে একটু বেশি সময় লাগতে পারে। কারণ, করোনার কারণে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শুরু করা যায়নি। তবে পুরো প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে।

    প্রকল্পের আওতায় ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে ব্যাপক পরিবর্তন আসবে। প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেট মাঠ, পাঁচটি পিচ, চেয়ার, ছাউনিসহ গ্যালারি, ব্যায়ামাগার, ইনডোর অনুশীলনের সুবিধা, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, ড্রেসিংরুম, ডরমিটরি, ফ্লাডলাইট, সুইমিংপুল সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ একাধিক উন্নয়নকাজ করা হবে।

    তবে প্রথম ধাপে পাঁচটি গুচ্ছে প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, ডরমিটরি, ইনডোর অনুশীলনের সুবিধা, ড্রেসিংরুম, মানসম্পন্ন ক্রিকেট মাঠ ও গ্যালারির ছাউনি দেওয়ার কাজ শুরু হয়েছে।

    প্রকল্পের তদারকি কাজে নিয়োজিত ক্রীড়া পরিষদের প্রকৌশলী শিবু লাল খাসকেল বলেন, স্টেডিয়ামের বিভিন্ন স্থানে শ্রমিকেরা এখন পুরোদমে কাজ করছেন।

    বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান বলেন, এই প্রকল্পের কাজ এখনো চলমান। তবে বরাদ্দ শ্লথ হওয়ার কারণে কাজে কিছুটা ধীরগতি আছে।

    বরিশাল ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, দীর্ঘদিন পর হলেও দেশের দক্ষিণাঞ্চলের পুরোনো স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরিত হবে।

    পরিত্যক্ত সুইমিংপুল সংস্কার সম্পর্কে জেলা প্রশাসক বলেন, পরিত্যক্ত যে সুইমিংপুল আছে, সেটা সংস্কারের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে এটা সংস্কার করে তেমন লাভ নেই বলে অনেকেই মত দিয়েছেন। সংস্কারের বদলে নতুন করে নির্মাণ করার পক্ষে পরামর্শ দিয়েছেন তাঁরা। সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • ভারতে পালানোর সময় বরিশালের জহিরুল হত্যা মামলার প্রধান আসামি আটক
    • বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    • র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    • ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    • বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    •  র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
    •  পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    •  র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
    •  পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান