৮ই আগস্ট, ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    সড়ক যোগাযোগে নতুন দ্বার খুলেছে পায়রা সেতু

    দেশ জনপদ ডেস্ক | ৫:৩৩ মিনিট, অক্টোবর ২৪ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ দেশের সড়ক যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর দক্ষিণের কুয়াকাটা এবং পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত ফেরীবিহীন সড়ক যোগাযোগ চালু হয়েছে। রবিবার সকাল ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে পায়রা সেতুর উদ্বোধন ঘোষণার পর বেলা সাড়ে ১২টায় সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এর ফলে এই অঞ্চলে যান চলাচল বাড়বে এবং এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রতীক্ষিত পায়রা সেতুর দ্বার উন্মোচন করায় খুশি বরিশাল অঞ্চলের মানুষ। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

    ১ হাজার ১শ ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পায়রা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আজ সেতুর দক্ষিণপ্রান্তে পটুয়াখালীর দুমকী এলাকায় ছিলো সাজ সাজ রব। অনুষ্ঠানস্থলে ছিলেন বরিশাল অঞ্চলের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ পর্যায়ে পায়রা সেতুর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এর পরপরই স্থানীয় হাজারো জনতার ঢল নামে পায়রা সেতুতে। এ সময় বাঁধভাঙ্গা উচ্ছাস প্রকাশ করেন তারা।

    সংশ্লিষ্টরা বলেন, এই সেতু উদ্বোধনের ফলে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা এবং পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত যেতে সময় বাঁচবে। লাঘব হবে ভোগান্তির। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

    বেলা সাড়ে ১২টা থেকে সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর টোল দিয়ে সেতু পাড় হয়ে আনুষ্ঠানিক যান চলাচলের শুভ সূচনা করেন।

    এ সময় প্রধান প্রকৌশলী বলেন, পায়রা সেতু সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলে দিয়েছে। সরকারের এই সম্পদ সুরক্ষার দায়িত্ব জনগণের।

    উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ।

    পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আব্দুল হালিম বলেন, এই সেতু উদ্বোধনের ফলে দেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ চালু হলো। এতে ফেরীঘাটের ভোগান্তি থেকে রক্ষা পাবে জনগণ। সেতুর নান্দনিকতায় পর্যটকও আকৃষ্ট হবে। দেশের একমাত্র সেতু পায়রায় নিজস্ব হেলথ মনিটরিং সিস্টেম রয়েছে। এর ফলে যে কোন ধরনের দুর্যোগ-দুর্ঘটনার আগাম তথ্য পাবে সেতু কর্তৃপক্ষ।

    বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ২৬ তম কিলোমিটারে লেবুখালী পয়েন্টে পায়রা নদীর উপর সেতু নির্মানের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। শেষ হয় সম্প্রতি। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভলপমেন্ট (কেএফএইডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ওএফআইডি) যৌথভাবে এই সেতু নির্মানে অর্থায়ন করে। এক্সট্রা ডোজ ক্যাবল স্ট্রেট নান্দনিক নকশায় নির্মিত সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪শ ৭০ মিটার এবং প্রস্থ ১৯.৭৬ মিটার। নদীর উভয়প্রান্তে এপ্রোচ সড়ক রয়েছে ১ হাজার ২শ ৬৮ মিটার। চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান লং জিয়ান রোড এন্ড ব্রিজ কোম্পানি লিমিটেড সেতুটি নির্মাণ করে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পোষা কুকুর পিটিয়ে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা
    • বঙ্গোপসাগরের এক রূপচাঁদার দাম ৪ হাজার টাকা
    • বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’
    • সমুদ্র থেকে তীরে ফেরার পথে ডাকাতদের হা’ম’লা, মাছ ও মালামাল লু’ট
    • ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত
    • পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    • উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    • শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • পিরোজপুর নদীতে ভাসমান মরদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
    • ববির নামে ভুয়া পেজে অপপ্রচার বন্ধে প্রশাসনিক ব্যবস্থা চায় ছাত্রদল
    • বরিশালে টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক
    • বরিশালসহ রাত ১টার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    •  বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    •  হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    •  উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    •  শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    •  লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    •  বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    •  হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    •  উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    •  শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব