২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    সড়কে মরণফাঁদ যানবাহনের এলইডি লাইট

    দেশ জনপদ ডেস্ক | ৬:২৪ মিনিট, অক্টোবর ০৪ ২০২০

    নিজস্ব প্রতিবেদক॥ বিভিন্ন যানবাহনে এলইডি (আলোক নিঃসারী ডায়োড) লাইট ব্যবহারের কারণে বরিশালে বাড়ছে দুর্ঘটনা। মাহেন্দ্র, অটোরিকশা, সিএনজি এবং ইজিবাইকে ব্যবহার করা এলইডি লাইট রাতের বেলা অন্যসব যানবাহনের চালকের দৃষ্টি সীমায় বাধার সৃষ্টি করছে। অতি উজ্জ্বল আলোর কারণে বিপাকে পড়েন পথচারীরাও। তবে যানবাহনে হেড লাইট হিসেবে এলইডি লাইট ব্যবহার বন্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অভিযান জোরদার করবে বলে জানা গেছে।

    বরিশাল মহানগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৩৩) আজ প্রায় দেড় মাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঘরবন্দী। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। চাকরিসূত্রে তাকে মোটরবাইক চালিয়ে জেলার বিভিন্ন স্থানে যেতে হয়। গত আগস্টের ১৭ তারিখ নগরীর চৌমাথা এলাকায় মোটরবাইক চালিয়ে বাড়িতে ফেরার সময় বিপরীত পাশ থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর। এজন্য অটোরিক্সার এলইডি লাইট দায়ী বলে দাবি করেন তিনি।নজরুল বলেন,‘সেদিন বিপরীত পাশ থেকে আসা দ্রুতগামী অটোরিক্সার এলইডি লাইটের আলো আমার চোখ ধাঁধিয়ে দেয়। হঠাৎ কিছু দেখতে না পেয়ে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সার্জারি বিভাগে নিজেকে আবিষ্কার করি’। দুর্ঘটনায় তাঁর এক পা এবং বুকের একটি হাড় ভেঙে যায়।নজরুল ইসলামের মতো এমন ঘটনা অহরহ ঘটছে বলে নিশ্চিত করেছেন শেবাচিম পরিচালক ডাঃ রাকিব হোসেন। তিনি বলেন,‘ বর্তমানে প্রায় প্রতিদিনই দ্রুতগামী অটোরিকশা (মাহিন্দ্রা, সিএনজি ইত্যাদি) দুর্ঘটনায় আহত মানুষেরা হাসপাতালে আসছে। তাদের অনেকে শুধুমাত্র এলইডি লাইটের কারণে দৃষ্টি সীমায় সমস্যা হবার কারণে যানবাহন চালনার সময় দুর্ঘটনার শিকার হন। মাঝখানে করোনা পরিস্থিতিতে কিছুদিন এই সংখ্যা কিছুটা কম ছিল’। উদ্বেগজনক এই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সজাগ হওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক।

    বরিশালের সচেতন মহল থেকে দাবি উঠেছে যানবাহনে এলইডি লাইটের ব্যবহার নিয়ন্ত্রণের। সম্মিলিত সামাজিক আন্দোলনের বরিশাল আঞ্চলিক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন শিপলু বলেন,‘বরিশাল শহরের বিভিন্ন ব্যস্ত সড়কে হরদম চলে মাহিন্দ্রা, অটোরিকশা, অটোভ্যান এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহনের কারণে দিনের বেলা যেমন সৃষ্টি হয় যানজট, তেমনি রাতে বাড়ায় দুর্ঘটনা। বিশেষ করে যানবাহনগুলোতে ব্যবহার করা অতি উজ্জ্বল আলোর এলইডি বাতি দুর্ঘটনার অন্যতম কারণ’।নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) বরিশাল জেলা কমিটির আহবায়ক সৈয়দ জিয়াউল হাসান জানান, উন্নত বিশ্বের যানবাহন গুলোতে এলইডি লাইটের ব্যবহার চোখে পড়ে না।এলইডি লাইটের কারণে বিপরীতমুখী যানবাহনগুলো সমস্যায় পড়ে। এছাড়া অতি উজ্জ্বল আলোর কারণে বিপাকে পড়েন পথচারীরাও। আমরা যানবাহনে এলইডি লাইট ব্যবহারের নিয়ন্ত্রণ চাই।যানবাহনে এলইডি লাইটের কারণে সড়কে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার। তিনি বলেন,‘প্রস্তুতকারী প্রতিষ্ঠান যানবাহনে যে ধরনের হেড লাইট যুক্ত করে বাজারে ছাড়ে তা প রিবর্তন করে রাস্তায় নামায় মালিক এবং চালকেরা।স্বল্প মূল্যের এলইডি লাইট যুক্ত যানবাহন বিপরীত পাশের যানবাহনের চালকের দৃষ্টি সীমায় অতিরিক্ত আলো ফেলে দুর্ঘটনা ঘটায়’।এই পুলিশ কর্মকর্তা আরো জানান, যানবাহনে এলইডি বাল্ব যুক্ত হেডলাইটের ব্যবহার বন্ধে অভিযান শুরু করেছিলাম আমরা। যা ভবিষ্যতে আরো জোরালো করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন