২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    সিন্টিকেটের তেলেসমতিতে বরিশালে আলু-মাংসের বাজরেও অস্তিরতা

    দেশ জনপদ ডেস্ক | ৮:০১ মিনিট, মার্চ ১২ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাজারে নতুন করে বেড়েছে আলু, মাংস ও সোনালি মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে ২-৩ টাকা, গরু ও খাসির মাংসে বেড়েছে ২০-৫০ টাকা আর সোনালি মুরগিতে বেড়েছে ১০ টাকা। বাজারে মাছ ও সবজিসহ বেশিরভাগ নিত্যপণ্যের উচ্চমূল্য অপরিবর্তিত রয়েছে। এছাড়া খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি।

    শনিবার (১২ মার্চ) সকালে নগরীর কয়েকটি বাজার ঘুরে এমনটি জানা যায়। বাজারে শীতের সবজির সরবরাহ কমেছে। যেসব সবজি পাওয়া যাচ্ছে দাম আগের মতোই চড়া।

    প্রতি কেজি ফুল কপি ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৪০ টাকা, চিচিঙা ৫০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, চাল কুমড়া ৩০ টাকা, শসা ৪০ টাকা, ধনেপাতা ১০০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    আলুর দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকায়। দেশি পেঁয়াজ ৫০, ভারতীয় পেঁয়াজ ৪০-৪৫ টাকা, দেশি আদা ৮০ টাকা, চায়না আদা ১০০ টাকা, দেশি রসুন ৬০ টাকা, চায়না রসুন ১২০ টাকা, ছোট দানার মসুর ডাল ১২০ টাকা, বড় দানার মসুর ডাল ৯৫-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    খোলা চিনি প্রতি কেজি ৮০ টাকা, প্যাকেট চিনি ৮৫ টাকা, প্যাকেট আটা ৪৫ টাকা এবং প্যাকেট ময়দা ৫৫ টাকা বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন প্রতি কেজি ১৭০-১৭৫ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৬৫-১৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

    বাজারে সরু, মোটা ও মাঝারিসহ প্রায় সব ধরনের চালের দামে কোনো পরিবর্তন হয়নি। সরু মিনিকেট চাল মানভেদে ৬২-৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিআর-২৮ চাল ৫০-৫৫ টাকায় এবং নাজিরশাইল ৭০-৭৮টাকায় বিক্রি হতে দেখা গেছে।

    এদিকে বাজারে সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। সোনালি মুরগি ২৭০ থেকে বেড়ে ২৮০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা এবং কক ২৬০ টাকা বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দাম প্রতি হালি ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

    সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬২০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

    বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। এ কারণে দামও চড়া। আকারভেদে চাষের শিং মাছ প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা, রুই ৩০০-৩৫০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০-২০০ টাকা, কাতল ৪০০-৬০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৫০ টাকা, আকারভেদে আইড় ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা, দেশি শিং ৯৫০-১০০০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৮০০ থেকে ৯০০ টাকা বিক্রি হচ্ছে।

    নগরীর পুরান বাজারে কেনাকাটা করতে আসা নাসির উদ্দিন বলেন, সয়াবিন তেলের দাম বাড়ার পর এবার আলু ও মাংসের দামও বেড়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় অন্য সব পণ্যের দামও আকাশছোঁয়া। বেতন যা পাই তা দিয়ে আর চলা যাচ্ছে না। প্রতি মাসেই ধার দেনা করে চলতে হচ্ছে।

    বরিশাল নগরীর বাজার রোডের পুরান বাজারের মাংস ব্যবসায়ী আব্দুস সালাম  বলেন, গরুর দাম বেড়েছে। হাটে ও খামারে আগে যে গরু বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়, এখন তা ৫৫ থেকে ৬০ হাজার টাকায় কিনতে হচ্ছে। তাই গরুর মাংসে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে।

    পুরান বাজারের মুদি দোকানি নিউ আজাদ স্টোরের মালিক সৈয়দ আজাদ আহম্মেদ বলেন, খুচরা দোকানিরা এখনো চাহিদা মতো সয়াবিন তেল পাচ্ছেন না। অর্থাৎ তেল কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা চাহিদা মতো তেল সরবরাহ করছেন না। তারা বলছেন কোম্পানি থেকে ডিলারদের তেল কম পাঠানো হচ্ছে। আর পাইকারি পর্যায়ে আলুর দাম বেড়েছে, তাই খুচরা বাজারে এর কিছুটা প্রভাব পড়েছে।

     

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের