১৭ই জুলাই, ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    সাইবার হামলা: আর্থিক ও সরকারি প্রতিষ্ঠান টার্গেট করে বাংলাদেশে সাইবার হামলার হুমকি

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫০ মিনিট, ফেব্রুয়ারি ১৭ ২০২১

     

    বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম- বিজিডি ই-গভ সিআইআরটি নামে সংস্থাটি যারা বাংলাদেশে সাইবার নিরাপত্তা প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নে কাজ করে তারা একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, বিভিন্ন আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানের ভোক্তা ও গ্রাহকদের লক্ষ্য করে সাইবার হামলার হুমকি রয়েছে।

    এই সংস্থাটি কম্পিউটারে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ঘটনা গ্রহণ, মূল্যায়ন এবং সেগুলো সমাধানের বিষয়ে ব্যবস্থা নিয়ে থাকে। বাংলাদেশ সরকারের বিশেষায়িত এই সংস্থাটি সুরক্ষার বিষয়ে কোন দুর্বলতা থাকলে সে বিষয়েও পরামর্শও দিয়ে থাকে।

    ক্যাসাব্ল্যাঙ্কা নামে একটি থ্রেট অ্যাকটর গ্রুপের কাছ থেকে এই হুমকি রয়েছে বলে জানানো হয়।

    লোডার‍্যাট নামে একটি কম্প্যুটার ম্যালওয়্যার যা অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুই অপারেটিং সিস্টেমেই কাজ করতে সক্ষম- সেটি দিয়ে এই হামলা চালানো হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হুমকির পেছনে লক্ষ্য হচ্ছে বাংলাদেশে তাদের বটনেট ছড়িয়ে দেয়া। এই বটনেট প্রক্রিয়ায় ইন্টারনেটে ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে অন্যের কম্প্যুটারে ঢুকে তথ্য চুরি, স্প্যাম ছাড়া এবং অন্যান্য হামলা চালানো হয়। এর মাধ্যমে “মারাত্মক তথ্য চুরি এবং আর্থিক ক্ষতির আশঙ্কা” রয়েছে।

    এর আওতায় হামলাকারীরা বাংলাদেশ সরকারের কোভিড-১৯ এর টিকা দিতে নিবন্ধনের জন্য যে ওয়েবসাইট রয়েছে সেটির আদলে ভুয়া ওয়েবসাইট বানিয়ে মানুষকে আকর্ষণ বা ফিশিংয়ের চেষ্টা করে বলে জানানো হচ্ছে।

    টিকাদান কর্মসূচিতে নিবন্ধনের জন্য (corona.gov.bd) নামে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট রয়েছে এর আদলে ওই হামলাকারীরা (corona-bd.com/apply) নামে আরেকটি ওয়েবসাইট তৈরি করেছে।

     

    এছাড়া ফোনের আইএমইআই নম্বর যাচাইয়ের জন্য আইএমইআই ইনফো নামে ওয়েব সাইটটির আদলে আইএমইআই টুডে নামে ভুয়া আরেকটি সাইট তৈরি করেছে হামলাকারীরা। এসব সাইট ও ডোমেইনের মাধ্যমে তারা মানুষকে লোডার‍্যাট নামে ম্যালওয়্যারটি ডাউনলোডে বাধ্য করে।

    এছাড়া ই-মেইল এবং এসএমএস বা ক্ষুদে বার্তার মাধ্যমেও এই সাইবার হামলাকারীরা ম্যালওয়্যারটি ডাউনলোডে বাধ্য করতে পারে।

    এই বিবৃতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বিবৃতি প্রকাশের পর তারা এ বিষয়ে নতুন করে আলাদাভাবে কোন নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করননি। এছাড়া অন্য ব্যাংকগুলোকেও আলাদা করে কোন পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়নি।

    আরো পড়ুন:

    • ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং হলে গ্রাহক কী করবেন?
    • যে কারণে রাতের বেলা এটিএম বুথ বন্ধ রাখছে ব্যাংকগুলো
    • সাইবার হামলার ঝুঁকিতে অধিকাংশ ব্যাংক – করণীয় কী?
    • টিকার জন্য নিবন্ধনের নামে ‘মোবাইল থেকে তথ্য চুরির ফাঁদ’
    • ব্যাংকে সাইবার হামলার আশংকা: কী ব্যবস্থা নেয়া হয়েছে

    তিনি বলেন, এ ধরণের হুমকি নিত্য নৈমিত্তিক একটি ঘটনা। প্রায় প্রতিদিনই এ ধরনের কোন না কোন বিষয় থাকে।

    “বার বার যদি আমরা ব্যাংকগুলোকে সতর্ক করি তখনও একটা প্যানিক হতে পারে,” বলেন তিনি।

    মি. ইসলাম জানান, ব্যাংকগুলো অবশ্যই সতর্ক রয়েছে। প্রতিদিনই যে কোন একটা অঘটন ঘটতে পারে বলে সব সময়ই সতর্ক থাকা হচ্ছে।

    তিনি বলেন, যে হুমকিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আদলে দেশের বাইরে থেকে ভুয়া ওয়েবসাইট খোলা হয়েছে। যেটাকে ডামি ওয়েবসাইট বলা যায়। কেউ যদি অজ্ঞাতসারে ওইসব সাইটে ঢুকে পড়ে তাহলে তারা তথ্য দিলে সেগুলো হয়তো পেয়ে যেতে পারে হ্যাকাররা।

    এগুলোর সাথে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সরাসরি কোন সম্পৃক্ততা নাই বলেও জানান মি. ইসলাম। এ কারণে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আপাতত কোন হুমকি নেই বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।

    তিনি বলেন, তবে এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি একটি পদক্ষেপ নিতে পারে যেখানে ওই সব সাইটে দেশ থেকে কেউ সংযুক্ত হতে বা কোন তথ্য যাতে দিতে না পারে সেধরনের ব্যবস্থা থাকবে।

    বিবৃতির বিষয়ে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিবিসি বাংলাকে বলেন, তারা এ বিষয়ে সতর্ক রয়েছেন। এছাড়া সাইবার ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ করতে প্রতিনিয়তই কাজ করছেন তারা।

    সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় তোলপাড় হয়েছিলো সারা বিশ্বের ব্যাংকগুলোতে

     

    মি. ইফতেখার বলেন, মাঝে মাঝে বিভিন্ন সংস্থা ছাড়াও তারা অভ্যন্তরীণভাবে সাইবার হামলার বিষয়ে সতর্কতার নির্দেশনা পান, যার কারণে ব্যাংকিং ব্যবস্থা সুরক্ষিত করতে তাদের প্রযুক্তি বিভাগ সব সময় কাজ করে।

    “সাইবার সুরক্ষা আসলে একবারে করে ফেলার বিষয় নয়। যেকোন সময় হামলা হতে পারে। তাই এটি একটি চলমান প্রক্রিয়া। এটা নিয়ে সবসময় কাজ চলতে থাকে।”

    বেসরকারি আরেকটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম এমডি শিরিন বলেন, গত এক বছরে তারা বেশ কয়েক বার এ ধরনের হুমকির ব্যাপারে সতর্কতামূলক নির্দেশনা পেয়েছেন।

    এর জের ধরে ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ করতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তারা। সেগুলো নিয়েই তারা কাজ করে যাচ্ছেন।

    তবে এই নির্দেশনা আসার পর নতুন করে আলাদা কোন পদক্ষেপ নেয়া হয়নি বলেও জানান তিনি।

    এদিকে বিজিডি ই-গভ সিআইআরটি বিবৃতিতে আর্থিক ও সরকারি প্রতিষ্ঠান সমূহকে যেসব পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে তা হলো:

    •সব কর্মী, গ্রাহক এবং ভোক্তাদের পর্যাপ্ত তথ্য সরবরাহ করা এবং তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির প্রশিক্ষণ দেয়া

    •প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থা এবং অবকাঠামো ব্যবহারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা

    •প্রয়োজনীয় তথ্য জানার মাধ্যমে হামলার ঝুঁকি কমিয়ে আনা এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ আরোপ

    •এমএফএস বা মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য সেবা ব্যবহারের বিষয়ে গ্রাহক এবং ভোক্তাদের শিক্ষিত করে তোলা।

    •ক্রমবর্ধমান সাইবার হামলা রুখতে সক্ষমতা বাড়ানো

    •যৌথভাবে কাজ করতে যেকোন ঘটনার বিষয়ে https://www.cirt.gov.bd/incident-reporting/ এই ঠিকানায় সিআইআরটি দলকে জানানো।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • বরিশাল-পটুয়াখালীসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১