২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    সাংবাদিক অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা

    দেশ জনপদ ডেস্ক | ৭:১৩ মিনিট, জুন ১৫ ২০২২

    রিপোর্ট দেশজনপদ॥ সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি আইন আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

    তিনি জানান, আইনের খসড়া এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আগামী সংসদেই তা পাস হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান। আজ মঙ্গলবার রাজশাহী সার্কিট হাউসে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক সাংবাদিকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

    কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘আদার ব্যাপারীদের জন্য সাংবাদিকতা নয়। যারা প্রকৃত সাংবাদিক তাদের জন্যই সাংবাদিকতা।’

    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তিনি সাংবাদিকদের সম্মান দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন, সাংবাদিকেরা এমন শ্রেণির লোক যাদের জন্য তিরস্কারই বড় শাস্তি। সে কারণে প্রেস কাউন্সিল আইনে কোনো অন্যায় করলে সাংবাদিকদের বেশির ভাগ শাস্তিই হয়ে থাকে তিরস্কার।

    মানি লোকের জন্য তিরস্কারই বড় শাস্তি। এটা তাঁদের আত্মসম্মানে বাধবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন আইন প্রয়োজন হচ্ছে।’ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘এখন যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে। তাঁরা মানুষকে ব্ল্যাকমেল করছে। সাংবাদিকতার নামে সাংঘাতিকতা চলছে।

    এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক। এই কারণে সাংবাদিক কারা তা নির্ধারণ করা যেমন জরুরি হয়ে পড়েছে, তেমনি নতুন আইনেরও দরকার হচ্ছে। আদার ব্যাপারীদের জন্য তো সাংবাদিকতা নয়। প্রকৃত সাংবাদিকদের জন্যই সাংবাদিকতা। এটাই এখন নিশ্চিত করার লক্ষ্য।’

    নতুন আইন সম্পর্কে তিনি বলেন, ‘কোন সাংবাদিক অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে নতুন আইনে। তবে আমি ব্যক্তিগতভাবে এক দিনের জেলের পক্ষপাতি। জেলে গেলে তাঁর মনে হবে যে আমার কাজটা অন্যায় হয়েছিল। আর করা যাবে না। এই আইনটা কেবিনেটে আছে। আশা করছি, আগামী সংসদেই পাস হয়ে যাবে।’

    সাংবাদিকদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘এই কাজটা প্রেস কাউন্সিল এবং পিআইবি যৌথভাবে করছে। পিআইবি ইলেকট্রনিকস এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের তালিকা করছে।

    আর প্রেস কাউন্সিল করবে প্রিন্ট মিডিয়ার। এ জন্য প্রত্যেক প্রিন্ট পত্রিকা থেকে সাংবাদিকদের তালিকা নেওয়া হবে। তবে তালিকায় নাম থাকলেই সাংবাদিক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। এটা যাচাই-বাছাই করা হবে।’

    নিজামুল হক আরও বলেন, ‘নামীদামি অনেক পত্রিকার সম্পাদকের আত্মীয়রা সাংবাদিক পরিচয় দেন। তারা তো আসলে সাংবাদিক নন, অন্য কাজ করে বেড়ান। এ রকম কেউ সাংবাদিক হিসেবে প্রেস কাউন্সিলে তালিকাভুক্ত হতে পারবেন না। আর সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে গ্র্যাজুয়েশন।

    তবে কারও যদি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে নিয়োগপত্রসহ, তাহলে তিনি তালিকাভুক্ত হবেন। তালিকাভুক্ত হয়েই যে যা খুশি করবেন তা হবে না। প্রত্যেক ছয় মাস পর পর তাঁর কাজকর্ম ভেরিফিকেশন করা হবে।’

    বক্তব্য শেষে কর্মশালায় অংশগ্রহণকারী রাজশাহীর ৪৪ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আশরাফুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা সভাপতিত্ব করেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
    • গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী
    • কর বৃদ্ধিতেও কমছে না ধূমপান, সস্তা সিগারেট-ভেপে ঝুঁকছে তরুণরা
    • সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার
    • দেশের সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
    • ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট