১৬ই জুলাই, ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    সরকার ক্ষমতা টিকিয়ে রাখতেই ডিজিটাল আইন করেছে : ফখরুল

    দেশ জনপদ ডেস্ক | ৭:৪৬ মিনিট, মার্চ ১১ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেছেন, ‘এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। তারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে ভোটের আগের রাতে ভোট কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। যুবদল নেতা মজনুসহ এই আইনে গ্রেফতার সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে।’

    বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যে মামলায় আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরিত করা হয়েছে। আজকে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। যারা রাজনীতি করেন না, তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।’

    আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এতো ভয় পান কেন? সমাবেশের অনুমতি দেয়ার পরও চারদিক বন্ধ করে নেতাকর্মীদেরকে সমাবেশে আসতে দেন না। কারণ আপনারা জানেন নেতাকর্মী ও জনগণ যদি জেগে ওঠে, তাহলে আপনাদের এই বেআইনি ক্ষমতা আর টিকে থাকবে না।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘কার্টুনিস্ট কিশোরের ওপর কিভাবে নির্যাতন চালানো হয়েছে, মুশতাক কিভাবে মারা গেছেন; তার দু’টি ঘটনা মাত্র প্রকাশ পেয়েছে। আমি কার্টুনিস্ট কিশোরকে বাহবা দিতে চাই। তিনি নিজের ওপর নির্যাতনের ঘটনায় আদালতে মামলার আবেদন করেছেন। সবাইকে এই সাহস নিয়ে বেরিয়ে আসতে হবে।’

    তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সকল চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের অধিকার কেড়ে নিয়েছে। আমরা সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন। ২০ লাখ মানুষের বিরুদ্ধে দেয়া গায়েবি মামলাও প্রত্যাহার করতে হবে।’

    মির্জা ফখরুল আরও বলেন, ‘নির্বাচন কমিশনে যারা আছেন, দেশের সমস্ত নির্বাচনকে কলঙ্কিত করেছেন। আপনাদেরকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই সরকারকে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

    সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার প্রমুখ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    • ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    • বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    • পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন
    • পটুয়াখালীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে কর্মচারীরা, ডাকসেবা ব্যাহত
    • বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
    • স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণ, অস্বীকার এনসিপি নেতা কাফির
    • ‘৩০ গোডাউনে’ চাঁদাবাজি, পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দিলেন বিচারক
    • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সম্মুখে শিক্ষার্থীদের অবস্থান
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    •  বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    •  ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    •  বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    •  পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন
    •  বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    •  বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    •  ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    •  বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    •  পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন