২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    মৌসুমের আগেই পড়ে গেল আলুর দাম, লোকসানের আশঙ্কায় কৃষক

    দেশ জনপদ ডেস্ক | ৯:১০ মিনিট, জানুয়ারি ১২ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ চারদিনের ব্যবধানে আলুর দাম অর্ধেকে নেমেছে। এখন ২০ টাকায় আগাম জাতের নতুন আলু কেনা যাচ্ছে রাজধানীর খুচরা বাজারেই। চাষি পর্যায়ে দাম নেমেছে ১০ টাকায়। যদিও পুরোপুরি আলু ওঠার মৌসুম শুরু হবে আরও এক-দুই সপ্তাহ পর। বাজারে দ্রুত এ দামের পড়তিতে খুবই চিন্তিত কৃষকরা। বিগত বছরগুলোর মতো এ বছরও আলু নিয়ে চরম লোকসানের আশঙ্কায় তারা।

    গত দেড়-দুই মাস ভোক্তা পর্যায়ে আলুর দাম বেশি থাকলেও প্রকৃত কৃষকরা যখন বাজারে পণ্যটি আনছেন তখনই এ দরপতন হলো। এর দুটি প্রধান কারণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে একটি হচ্ছে, গত মৌসুমের শেষ দিক থেকে বেশি দাম থাকার কারণে লাভের আশায় চলতি মৌসুমে আলুর চাষ বাড়িয়েছেন চাষিরা। দ্বিতীয়টি হচ্ছে, দেশে সার্বিক আলুর উৎপাদন চাহিদার বেশি। একই সময় রফতানিও কমেছে। ফলে বাড়তি আলু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যও বলছে এমনটাই। চলতি মৌসুমে দেশে ১ কোটি ১৩ লাখ ৭১ হাজার টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের প্রকৃত উৎপাদনের থেকে প্রায় সাড়ে ৪ লাখ টন বেশি। গত অর্থবছর (২০১৯-২০) দেশে আলুর উৎপাদন হয়েছিল ১ কোটি ৯ লাখ ১৭ হাজার টন।

    অধিদফতরের হিসাব মতে, দেশে বছরে আলুর চাহিদা মাত্র ৭৭ লাখ টন। অর্থাৎ বছরে ২৬ থেকে ৩৭ লাখ টন আলু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এ আলু কাজে লাগানোর একমাত্র উপায় রফতানি। আলু রফতানির চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়। বছরে রফতানি হচ্ছে বড়জোর ৩৫ থেকে ৫০ হাজার টন।

    এমন পরিস্থিতিতে প্রতি বছর ভরা মৌসুম ও মৌসুমের শেষে আলু নিয়ে দারুণ পীড়াপীড়ি শুরু হয় কৃষকের। তাদের খেত, মাঠ, উঠান, হাট সর্বত্রই আলুময় হয়ে যায়। দাম না পাওয়ায় সেই আলু খেতেই রেখে চলে যান তারা। আবার অনেকে মৌসুমে কোল্ডস্টোরে আলু রাখলেও দাম পান না তেমন। সবমিলে আলুই তখন কৃষকদের গলার ফাঁস হয়েই দাঁড়ায়। এ বছরও এমন শঙ্কা দেখছেন আলু চাষিরা।

    বগুড়া মোকামতলার কৃষক এনায়েত বলেন, কদিন আগে আলু বিক্রি করছি ২৬ টাকায়। এখন আলু ১০ টাকা। দুদিন পরে হবে ছয় টাকা, তারপর চার টাকায়ও আলু নেবে না ব্যাপারীরা। এখনও খেত থেকে ২০ শতাংশ আলু ওঠেনি এই অঞ্চলের। এর মধ্যেই পড়ে গেল দাম।

    তিনি আরও বলেন, এত আলু খাবে কে? হুজুগে সবাই এবার আলু চাষ করেছে। কিন্তু এ সবজির তো চাহিদা থাকে না। শেষে কোল্ডস্টোরে রেখে জমি বেচে ক্ষতিপূরণ দিতে হয়।

    বেশ কয়েকজন কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, এ মৌসুমে এক কেজি আলু উৎপাদনের খরচ পড়েছে ৮-৯ টাকা। কৃষক পর্যায়ে এর নিচে দাম নামলে লোকসান হবে চাষিদের। এছাড়া এবার আলু উৎপাদিত হচ্ছে এক কোটি ১৩ লাখ টনেরও বেশি।

    দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত জয়পুরহাট। এখানে ভরা মৌসুম আসতে আরও প্রায় এক মাস বাকি থাকলেও এরইমধ্যে জমি থেকে আগাম জাতের আলু উত্তোলন করছিলেন চাষিরা। আবহাওয়া অনুকূল আর রোগ-বালাই কম হওয়ায় ক্ষেতের ফলনও বেশ ভালো হয়েছে।

    এ জেলায় এবার আলু চাষ হয়েছে ৪০ হাজার ৩১৫ হেক্টর জমিতে। যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। বিঘা প্রতি ২০ থেকে ২২ হাজার টাকা খরচ করে উৎপাদন হয়েছে ৪৫-৫০ মণ আলু। কিন্তু হঠাৎ দাম কমে এ এলাকায় পাইকারিতে প্রতি মণ ৪০০ টাকায় নেমেছে।

    অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। জেলার দু-তৃতীয়াংশ কৃষিজমিতে আলু আবাদ করে থাকেন স্থানীয় কৃষকরা। জেলা সদরের চরমশুরা এলাকার কৃষক আজিজুল জানান, তার ৭০ শতাংশ জমিতে আগাম আলু চাষ করেন। বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় চিন্তিত তিনি। গেল বছরও দাম না থাকায় আলুতে লোকসান হয়েছে তার।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    •  মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    •  মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    •  মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    •  মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর