২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    মুলাদীর অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে সেবা না পাওয়ার অভিযোগ

    দেশ জনপদ ডেস্ক | ৭:৪৬ মিনিট, সেপ্টেম্বর ২৮ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার ২৭টি কমিউনিটি ক্লিনিকের অধিকাংশই নিয়মিত খোলা হয় না বলে দাবি করেছেন সেখানকার বাসিন্দারা। ক্লিনিকগুলোতে সঠিক সেবা মিলছে না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাবে কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কোনো কোনো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সপ্তাহে মাত্র দুই-এক দিন ক্লিনিকে যান বলেও অভিযোগ রয়েছে।

    জানা গেছে, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ তৃণমূলে পৌঁছে দিতে বর্তমান সরকারের উদ্যোগে কমিউনিটি ক্লিনিক করা হয়। চাহিদা অনুযায়ী বছরে ৩ থেকে ৪ বার ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। সরকার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে টাকা খরচ করলেও পর্যাপ্ত সেবা পাচ্ছেন না মুলাদী উপজেলাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ন্ত্রণাধীন এসব কমিউনিটি ক্লিনিকগুলোতে তদারকি না থাকায় সিএইচসিপিরা গা ছাড়াভাবে দায়িত্ব পালন করছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মুলাদীতে মোট ২৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন ২৫ জন। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের সপ্তাহে ৬ দিন দায়িত্ব পালন করার কথা। একই সঙ্গে ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য সহকারীদের ৩ দিন এবং পরিবার পরিকল্পনা সহকারীদের (এফডব্লিউএ) ৩ দিন কমিউনিটি ক্লিনিকে বসে সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। সে হিসেবে প্রতিদিন কমিউনিটি ক্লিনিকে দুজনের সেবা প্রদান করার কথা। এরপরেও সাধারণ মানুষজনের অনেকে কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

    সরেজমিনে গত বৃহস্পতিবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকে ঝুলছে তালা। ক্লিনিকের সামনে অপেক্ষা করছেন চার রোগী। আরও অনেক রোগী ফিরে গেছেন বলে জানিয়েছেন তাঁরা।

    এ বিষয়ে জালালপুর গ্রামের বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘কমিউনিটি ক্লিনিকটি সপ্তাহের অধিকাংশ দিনই বন্ধ থাকে। এখানকার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নিয়মিত পাওয়া যায় না। গত ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পরপর তিন দিন ক্লিনিকে এসে তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। ক্লিনিকের সামনে ঘণ্টাব্যাপী অপেক্ষা করেও কাউকে পাওয়া যায়নি। ফলে ওষুধ কিংবা পরামর্শ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।’

    অভিযোগের বিষয়ে জালালপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. বেল্লাল হোসেন বলেন, ‘গত সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন প্রশিক্ষণে থাকায় রোগীদের সেবা দিতে পারিনি। ওই সময় ক্লিনিক খোলার জন্য স্বাস্থ্য সহকারীর কাছে চাবি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কী কারণে ক্লিনিক খোলেননি সেই বিষয়ে আমার জানা নেই।’

    সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘বোয়ালিয়া কমিউনিটি ক্লিনিক দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এলাকার মানুষজন সেবা পাচ্ছেন না। উপজেলার ২৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে মাত্র চার থেকে পাঁচটি ক্লিনিকে নিয়মিত কার্যক্রম চললেও বাকিগুলো বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। সরকার নিয়মিত ওষুধ দিচ্ছেন, কর্মকর্তাদের বেতন দিচ্ছেন কিন্তু এরপরেও সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

    অপরদিকে, গাছুয়া ইউনিয়নের পদ্মারহাট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমি প্রতিদিন ক্লিনিকে বসি এবং রোগীদের সেবা প্রদান করি। অনেক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কিংবা দাপ্তরিক কাজে যেতে হয়। তখন স্বাস্থ্য সহকারী কিংবা পরিবার পরিকল্পনা সহকারীর কাছে দায়িত্ব থাকে। তাঁরা অনেক সময় ক্লিনিকে তালা লাগিয়ে এলাকা পরিদর্শনে যান। এতে হয়তো মাসে দু-এক দিন ক্লিনিক থাকতে পারে।’

    এ বিষয়ে উপজেলার সমন্বিত টিকাদান সমন্বয়কারী ও কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আল মামুন কবির মিয়া বলেন, টিকাদান কার্যক্রম এবং দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলার সব কমিউনিটি ক্লিনিকগুলো তদারকি করা সম্ভব নয়। তবে সকল ক্লিনিকে নিয়মিত ওষুধ সরবরাহ করা হয় এবং সিএইচসিপিদের নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সিএইচসিপির বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের