২২শে অক্টোবর, ২০২৬ | ৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আন্তর্জাতিক

    বিবিসি বাংলা’র প্রতিবেদন

    মিশরে হাজার বছরের প্রাচীন রাজা-রানির মমির শোভাযাত্রা!

    দেশ জনপদ ডেস্ক | ৭:৩১ মিনিট, এপ্রিল ০৩ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ প্রাচীন মিশরীয় শাসকদের একটি অভাবনীয় ও ঐতিহাসিক শোভাযাত্রা দেখতে রাজধানী কায়রোর রাস্তায় জনতার ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।

    শনিবারের জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এই শোভাযাত্রায় অংশ নেবেন কয়েক হাজার বছর আগের ২২ জন শাসক। তাদের মধ্যে ১৮ জন রাজা ও চারজন রানি।

    সাজানো গোছানো গাড়িতে করে এসব প্রাচীন শাসকের মমি নিয়ে যাওয়া হবে তাদের নতুন ঠিকানায়। এতদিন তারা ছিল মিশরীয় জাদুঘরে। তাদেরকে রাখা হবে পাঁচ কিলোমিটার দূরে মিশরীয় সভ্যতার ওপর নির্মিত নতুন একটি জাদুঘরে। যার নাম ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন। এখন থেকে তারা সেখানেই থাকবেন।

    শোভাযাত্রা করে এই দূরত্ব পাড়ি দেবেন রাজা রানিরা। এতে খরচ হবে কয়েক মিলিয়ন ডলার। রাজ পরিবারের রক্ত ও মর্যাদার কথা বিবেচনা করে এই শোভাযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    মিশরে এসব মমিকে বিবেচনা করা হয় জাতীয় সম্পদ হিসেবে। শোভাযাত্রায় এই সব রাজা রানির কাকে কোথায় রাখা হবে সেটা নির্ভর করবে তাদের শাসনকালের ওপর। বলা হচ্ছে, শাসনকালের ক্রম অনুসারে তাদের মমি নিয়ে যাওয়া হবে। এসব রাজা রানির মধ্যে রয়েছেন সপ্তদশ শতাব্দীর রাজা দ্বিতীয় সেকেনেনরে থেকে শুরু করে খৃস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর রাজা নবম রামসেসও।

    বলা হচ্ছে, শোভাযাত্রায় প্রধান আকর্ষণ রাজা দ্বিতীয় রামসেস। তাকে নিয়েই মানুষের বেশি আগ্রহ। তিনি ৬৭ বছর শাসন করেছেন এবং নিউ কিংডমে তিনিই সবচেয়ে জনপ্রিয় ফারাও। বলা হয় যে তিনিই প্রথম কোনো শান্তি চুক্তিতে সই করেছিলেন।

    আরেকজন রানি হাটসেপসুট। তার সময়ে কোনো নারীর ফারাও হওয়ার প্রথা না থাকলেও তিনি শাসক হয়েছিলেন।

    মমিবাহী প্রত্যেকটি গাড়ি সুন্দর করে সাজানো হবে। এছাড়াও রাস্তায় চলার পথে এগুলো যাতে ঝাঁকুনি না খায় সেজন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও যে পথে মমিগুলো নিয়ে যাওয়া হবে সেগুলোও মসৃণ করে তোলার জন্য মেরামত করা হয়েছে।

    তাদেরকে ঘিরে থাকবে মোটরগাড়ির বহর ও ঘোড়ায় টানা রথের রেপ্লিকা। ফারাওদের মৃতদেহ মমি করে রাখার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে প্রাচীন মিশরে। কিন্তু এই শোভাযাত্রার সময় এসব রাখা হবে নাইট্রোজেন-ভর্তি বিশেষ কিছু বাক্সর ভেতরে। বাইরের আবহাওয়া থেকে মমিগুলোকে রক্ষার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

    কায়রোতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে মিশর-বিদ্যার অধ্যাপক সালিমা ইকরাম বলেছেন, “মমিগুলো যাতে অক্ষত, স্থিতিশীল থাকে এবং সেগুলোর কোনো ক্ষতি না হয় সেজন্য এগুলোকে নিয়ন্ত্রিত পরিবেশে রাখার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পর্যটন ও প্রাচীনকালের নিদর্শন সংক্রান্ত মন্ত্রণালয়।”

    এসব মমিকে ১৮৮১ সালে থেকে ১৮৯৮ সালের মধ্যে প্রাচীন মিশরের রাজধানী থিবস থেকে উদ্ধার করা হয়েছে। আধুনিককালে এই জায়গাটি লাক্সর নামে পরিচিত।

    ড. ইকরাম বলছেন, এর আগেও এসব মমিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছিল। লাক্সর থেকে রাজধানী কায়রোতে আনা হয়েছে নীল নদ দিয়ে নৌকায় করে। কিছু মমিকে আনা হয়েছে ট্রেনের প্রথম শ্রেণির বগিতে।

    কর্মকর্তারা আশা করছেন, নতুন জাদুঘরে স্থানান্তর করার পর এগুলো সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক আকর্ষণ করবে। এর ফলে চাঙ্গা হয়ে উঠবে পর্যটন শিল্প যা মিশরের রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস।

    এর আগে রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক কালে করোনাভাইরাস মহামারির কারণে এই শিল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বছর আগে মিশরে করোনাভাইরাসের বড় ধরনের সংক্রমণ দেখা গিয়েছিল। কিন্তু এর পর ধীরে ধীরে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা কমে আসার পর জনসমাগমের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজা রানিদের এই শোভাযাত্রা অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • কলকাতার দুর্গাপুজায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা, নিহত ১০, আহত ২৫
    • মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
    • তোমাকে আরও অপদস্থ হতে হবে’, ড. ইউনূসকে উদ্দেশ করে মেঘনা আলম
    • মাইকে আজান দেওয়ায় মুয়াজ্জিন কারাগারে
    • সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    • ১৭০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস
    • ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • বরিশাল থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৪
    • নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলেকে আটক
    • পূজা শেষে বাড়ি ফেরার সময় ট্রলারডুবিতে শিশুর মৃত্যু
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    •  বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    •  এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    •  মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    •  বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    •  এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ