২১শে জুন, ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    মাওলানা মিজানুর রহমান আজহারী কি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন?

    দেশ জনপদ ডেস্ক | ৬:০১ মিনিট, নভেম্বর ০৩ ২০২১

    রির্পোট দেশজনপদ ॥ এবার ব্রিটিশ এমপি বব ব্ল্যাক ম্যান ও মাওলানা মিজানুর রহমান আজহারী মুখোমুখি অবস্থানে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের মাওলানা মিজানুর রহমান আজহারী সম্পর্কে আলোচনার আহবান জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাক ম্যান।

    তিনি মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে তার নির্ধারিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশে ঘৃণা ছড়ানো ইসলামিক বক্তা মাওলানা আজহারীকে লন্ডনে রয়েল রিজেন্সি হলে ইসলামী কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিলো, তিনি যুক্তরাজ্যে আসার জন্য কাতারে এসে আটকে আছেন। এরকম ঘৃণা ছড়ানো ব্যক্তি যে হিন্দু ও ইহুদি ধর্মের প্রতি ঘৃণা ছড়ায় তাকে ব্রিটেনে ঢুকতে দেয়া ঠিক হবে না। মিজানুর রহমান আজহারী ব্রিটেনে ঢুকলে তার বক্তব্যের মাধ্যমে এখানকার শান্তি প্রিয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হতে পারে। এমনকি সে অনলাইনেও এই ধরণের ঘৃণা ছড়াতে পারে।

    ব্ল্যাক ম্যান সংসদে মিজানুর রহমানের ভিসা বাতিল বহালের আলোচনার জন্য হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের প্রতি আহবান জানান। ব্ল্যাক ম্যান এমপির এই বক্তব্যের পর সংসদ লিডার স্যার জ্যাকব রিস বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ, এই দেশে ঘৃণা ছড়ানো একচি মারাত্মক অপরাধ। ঘৃণা ছড়ায় এমন কাউকে আমরা এই দেশে ঢুকতে দিতে পারি না। ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে আমাদের একটি অবস্থান রয়েছে সেটার ভিত্তিতে হোম সেক্রেটারির কাছে বিষয়টি দেয়া হলো।
    ব্রিটিশ এমপি ব্ল্যাক ম্যানের বক্তব্যের বিরুদ্ধে জবাব দিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, মঙ্গলবার ইউকে পার্লামেন্টের হাউজ অব কমনস-এ গ্রেটার লন্ডনের নির্বাচনী এলাকা “হারো ইস্ট” এর কনজার্ভেটিভ পার্টিও এমপি “বব ব্ল্যাক ম্যান” আমাকে হেইট প্রিচার আখ্যা দিতে গিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন।

    আজহারী তার লেখায় বলেন, ব্রিটিশ এমপি তার বক্তব্যে কিছু অসত্য কথা বলেছেন। তিনি বলেছেন আমাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এবং আমি নাকি দেশ থেকে পালিয়ে গেছি। আমি তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকার আমাকে নিষিদ্ধ করেছে তার কোন প্রমাণ কি তিনি হাজির করতে পারবেন? না, পারবেন না।

    মিজানুর রহমান আজহারী দাবি করেন, সরকার তো শত শত পুলিশ দিয়ে আমার প্রোগ্রামকে সফল করেছে। সরকারের এমপি মন্ত্রীরা আমার বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আমার প্রোগ্রাম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
    মিজানুর রহমান আজহারী বলেন, আমি ২০২০ সালের বাকী প্রোগ্রামগুলো স্থগিত করে মালয়েশিয়া চলে আসলাম কেন? সেটা আমি আগেও বলেছি। আর তা হলো আমাকে নিয়ে মাত্রাতিরিক্ত মাতামাতি, হইচই, প্রোগ্রামস্থলে ধারণ ক্ষমতার বাইরে উপস্থিতি, বেসামাল ক্রাউড এবং কিছু আল্লাহর বান্দার প্রতিহিংসাপরায়ণতা। এসব যখন ক্রমান্বয়ে বেড়েই চলছিল তখন কিছু শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে সকল প্রোগ্রাম স্থগিত করে পুনরায় পিএইচডি গবেষণার কাজে আমার বিশ্ববিদ্যালয়ে তথা মালয়েশিয়ায় সাময়িকভাবে ফিরে আসি। বাংলাদেশ আমার দেশ। আমি এদেশের সন্তান। করোনার কারণে গত বছর দেশে যেতে পারিনি। ইতিমধ্যে আমি ফ্যাকাল্টিতে পিএইচডি গবেষণা জমা দিয়েছি। পিএইচডি ডিগ্রী অর্জন শেষে, শীঘ্রই আমি দেশে ফিরব ইনশাআল্লাহ।
    তিনি তার ভিসা বাতিল সংক্রান্ত সংবাদ বিষয়ে বলেন, সম্প্রতি লন্ডনে একটি কনফারেন্সে যোগ দিতে গিয়ে কাতারেই আমাকে থেমে যেতে হয়। ভিসা দিয়েও যুক্তরাজ্যের হোম অফিস আমার যুক্তরাজ্য প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কাতারে আমাকে সাময়িক বিড়ম্বনায় পড়তে হয়। আল্লাহর মেহেরবাণীতে আমি ভালো আছি, নিরাপদে আছি।

    তিনি যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী পদক্ষেপে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমরা হোম অফিসের এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউর জন্য যুক্তরাজ্যের হাইকোর্টে আপিল করেছি। শীঘ্রই শুনানির দিন তারিখ ধার্য করা হবে। আমরা আমাদের সাধ্যমতো আইনি প্রক্রিয়া চালিয়ে যাব ইনশাআল্লাহ।

    জানা গেছে, লন্ডনে আসতে গিয়ে কাতারে আটকে পড়া মাওলানা মিজানুর রহমান আজহারীর বাতিল করা ভিসার বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে ২৮ অক্টোবর বৃহস্পতিবার। ২ নভেম্বর আবেদনটি নিয়ে শুনানি করার কথা বিভিন্ন মাধ্যমে জানা গেলেও ব্রিটিশ হাইকোর্ট এবং আপার ট্রাইব্যুনালের কোনো কোর্টে এই মামলার শুনানির তালিকায় থাকার তথ্য পাওয়া যায়নি। এমনকি ৩ নভেম্বর বুধবারের তালিকায়ও এই মামলাটি নেই।
    কিন্তু এরই মধ্যে ব্রিটিশ এমপির সংসদে বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের অনেকেই বলছেন, ভিসা বহালের আর সম্ভাবনা নেই।

    এদিকে ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকার কথা সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি আপাতত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে। ২৯ অক্টোবর লন্ডন সময় রাত ১১.৩০ মিনিট আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সাথে মাওলানা মিজানুর রহমান আজহারী ভালো আছেন এই সংবাদও তিনি দর্শকদের উদ্দেশে বলেছেন। তিনি বলেন, পরে আবারো অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেয়া হবে। এক্ষেত্রে টিকেট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকেটেই কনফারেন্স দেখা যাবে বলে আইওন টিভির ঘোষণায় জানা গেছে।

    এদিকে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিত করা হয়নি। আইওন টিভি আশা করছে, হোম অফিসের রিপ্রেজেন্টেশনের পরে হয়তো মাওলানা আজহারীর ভিসা বহাল করা হবে।

    জানা গেছে, ২৬ অক্টোবর কাতার বিমান বন্দরেই বাতিল করা হয়েছে মিজানুর রহমান আজহারীর ব্রিটেন আসার ভিসা। বুধবার ভোরে আজহারী মালয়শিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান। বুধবার সকালে যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হয়েছে সেটা জানা যায়নি। তবে সর্বশেষ খবর অনুযায়ী কাতার বিমানবন্দর থেকেই প্রায় দুই দিন ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। ভিসা জটিলতা দেখা দেয়ার পর তিনি ৯৬ ঘণ্টার জন্য ট্রানজিট ভিজিট ভিসা পান কাতারে।

    মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে আসছিলেন। ৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের আইওন টিভির পক্ষ থেকে। এই অনুষ্ঠান উপলক্ষে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে ১৫ পাউন্ড থেকে ১০০ পাউন্ড মূল্যের ১২ হাজার টিকেট বিক্রি হয়েছিলো।

    আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক আইওন টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
    • গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী
    • কর বৃদ্ধিতেও কমছে না ধূমপান, সস্তা সিগারেট-ভেপে ঝুঁকছে তরুণরা
    • সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার
    • দেশের সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
    • ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
    • সারাদেশে ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
    • মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর
    • বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা
    • পটুয়াখালীতে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
    • পটুয়াখালীতে সোনার দোকানে চুরি, প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট
    • পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন, সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
    • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭
    • বরিশাল সাগরদী মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
    • সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
    • বরিশালে পূজা উদযাপন পরিষেদের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
    •  মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর
    •  বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা
    •  পটুয়াখালীতে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
    •  পটুয়াখালীতে সোনার দোকানে চুরি, প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট
    •  বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
    •  মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর
    •  বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা
    •  পটুয়াখালীতে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
    •  পটুয়াখালীতে সোনার দোকানে চুরি, প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট