২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ব‌রিশা‌লে বিএন‌পির সংবাদ স‌ম্মেলন, লিফলেট বিতরণ

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৫ মিনিট, ফেব্রুয়ারি ১৬ ২০২১

    নিজস্ব প্রতিবেদক॥ দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

    তিনি বলেন, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বরিশালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিন্ধান্ত ও তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ জানানো হবে এই বিক্ষোভ সমাবেশ থেকে।

    গত ৫ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন হয়ে যাওয়া ছয় সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার। শনিবার চট্রগ্রামে প্রথম সমাবেশ হওয়ার কথা থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিন্ধান্তের প্রতিবাদে একাধিক কর্মসূচি থাকায় তা বাতিল করা হয়। ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশ করার মধ্য দিয়ে কেন্দ্র ঘোষিত ছয় সিটি এলাকায় বিভাগীয় কর্মসূচি শুরু হবে।

    মজিবর রহমান সরোয়ার বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে সমাবেশের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো বিক্ষোভ সমাবেশ করার জন্য সমাবেশস্থল ঠিক করা হয়নি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, অ্যাড. সৈয়দ হোসেন, ঝালকাঠি বিএনপির অ্যাড. মো. শাহদাৎ হোসেন, পিরোজপুর বিএনপির গিয়াস উদ্দিন রানা প্রমুখ। পরে অ্যাড. মজিবর রহমান সরোয়ার বিক্ষোভ সমাবেশের লিফলেট বিতরণ করেন।

    বরিশাল মহানগর বিএনপির নেতারা জানান, বৃহস্পতিবারের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, চট্রগ্রাম সিটি কপোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও বরিশালের স্থানীয় ও বরিশাল বিভাগের বিএনপির নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

    এদিকে, বৃহস্পতিবারে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করতে অনুমতি চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবারে আবেদন করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার। আবেদনে তিনি বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশের জন্য আবেদন করেন। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সমাবেশের স্থান নির্ধারণ করে দেওয়া হয়নি বলে জানা গেছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন