২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ব্যাপক অনিয়ম ও সমন্বয়হীনতায়….. মুখ থুবড়ে পড়েছে বায়োমেট্টিক হাজিরা মেশিন চালুর প্রকল্প

    কামরুন নাহার | ১২:২৫ মিনিট, জানুয়ারি ২৭ ২০২০

    মোঃ শাকিল মৃধা ॥ ব্যাপক অনিয়ম ও সমন্বয়হীনতার কারনে মুখ থুবড়ে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্টিক হাজিরা মেশিন চালুর প্রকল্প। ডিউটি ফাঁকি দিতেই বরিশালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্টিক হাজিরা স্থাপনে গড়িমসি স্কুল কর্তৃপক্ষের। ডিজিটাল হাজিরার এ প্রকল্পটিতে রয়েছে দুর্ণীতিও। গত বছর শুরু হওয়া এ প্রকল্পটির শুরুতে ৪০/৫০ হাজার টাকা স্কুলে দেয়া হয়। কিন্তু নিন্মমানের বায়োমেট্টিক ডিভাইস স্থাপনের কারনে অকেজো হয়ে পড়ায় পুরানো হাজিরা পদ্ধতিই অনুসরণ করছে স্কুলগুলো। শুধু তাই নয়, বায়োমেট্টিক মেশিনের ক্রয় বাবদও স্কুল কর্তৃপক্ষের দুর্ণীতির কারণে প্রকল্পটি থেকে অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। সুত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় দু’শ তিনটি প্রাথমিক বিদ্যালয়ের দুধাপে ১শ ৯টি স্কুলে স্থাপন করা হয়েছে বায়োমেট্টিক হাজিরা। তবে এরমধ্যে বায়োমেট্টিক হাজিরা নিয়ন্ত্রণের জন্য প্রাথমিক শিক্ষা দপ্তরে সার্ভার স্টেশন দেয়া হয়নি। যেকারণে বায়োমেট্টিক হাজিরা চালু করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, এরমধ্যে কতিপয় স্কুলের মেশিন অকেজো হয়ে গেছে। কিন্তু বায়েমেট্টিক হাজিরা কার্যক্রম এখনো কেন চালু করা যাচ্ছে না জানতে চাইলে বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম তালুকদার বলেন, সার্ভার বসানো হলেই বায়োমেট্টিক হাজিরা কার্যক্রম পুরোমাত্রায় জবাবদিহীতায় আনা সম্ভব হবে। কারণ এটি ছাড়া এর কার্যক্রম পুরোমাত্রায় চালু করা সম্ভব নয়। তবে কবে নাগাদ এ সার্ভার স্থাপন করা হবে জানতে চাইলে তিনি আরো বলেন, এনিয়ে আলোচনা চলছে যেহেতু প্রকল্পটি স্থগিত রয়েছে তাই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। আর সম্প্রতি নির্দেশনা দেয়া হয়েছে স্কুলগুলোকে নিজ উদ্যোগে বায়োমেট্টিক হাজিরা স্থাপন করার জন্য। কিন্তু অর্থের যোগান কি হবে তাও নির্দেশনা দেয়া হয়নি। যে কারণে স্কুলগুলোও তেমন কিছুই করতে পারছেনা। এদিকে একাধিক সুত্রে জানা গেছে, স্কুলগুলোতে ডিজিটাল এ হাজিরা পদ্ধতি পুরোপুরি চালু হলে স্কুলের সকল জনবলের ডিউটি ফাঁকি বন্ধ হবে। তখন স্বয়ংক্রিয়ভাবে স্কুলগুলোতে হাজিরা চালু থাকবে। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানের মাধ্যমে প্রতিদিন প্রত্যেকের হাজিরা লিপিবন্ধ হয়ে যাবে । যেকারণে স্কুল কর্তৃপক্ষও বায়োমেট্টিক হাজিরা স্থাপনে গড়িমসি করছে। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিম্নমানের এ মেশিন কেনার ‘নির্দেশনা’ দেয়া হয়। ‘নির্দেশনা’ পেয়ে যেসব বিদ্যালয় মেশিন কিনেছে, তাদের অধিকাংশই এখন অকেজো হয়ে পড়েছে। প্রতিটি মেশিন কেনা-বাবদ ১৩ থেকে ১৮ হাজার টাকার অবৈধ‘বাণিজ্য’ হয়েছে। অর্থাৎ প্রকল্পটি থেকে হাতিয়ে নেয়া হয়েছে ২০ থেকে ৩০ কোটি টাকা। অসাধু এ চক্রের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক উপ-পরিচালকসহ অনেকে রয়েছেন বলে জানা গেছে। অনৈতিক ‘বাণিজ্যের’ বিষয়টি জানাজানি হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আর কোনো ডিজিটাল হাজিরা মেশিন না কিনতে নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে। সেকারণে যেসব বিদ্যালয় আগেই কিনেছে, সেখানেও বায়োমেট্টিক হাজিরা মেশিন ব্যবহার হচ্ছে না। মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের জন্য বায়োমেট্টিক হাজিরা মেশিন ক্রয়ের নির্দেশনা দেয় সরকার। সে অনুযায়ী, গত বছরের ২৮ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) চিঠি দেয়া হয়। প্রথম ধাপে গত বছরের ২৬ জুন স্পেসিফিকেশন নির্ধারণ করে সারাদেশে নির্দেশনা পাঠানো হয়। ১৩ অক্টোবর আবারও নতুন করে স্পেসিফিকেশন দেয়া হয়। চিঠিতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি- ৪) স্লিপ ফান্ড থেকে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বায়োমেট্টিক হাজিরা নিশ্চিত করতে ডিভাইস (ডিজিটাল হাজিরা মেশিন) কিনতে বলা হয়। অনুসন্ধানে জানা গেছে, বাজারদর অনুযায়ী স্পেসিফিকেশন অনুসরণ করে কেনার নির্দেশ উপেক্ষা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি অসাধু চক্র অতিরিক্ত দামে ওই মেশিন কিনতে তৎপর হয়। এ চক্রই নিম্নমানের মেশিন কিনতে বাধ্য করে অনেক বিদ্যালয়কে। অধিকাংশ স্কুলে এ মেশিন কিনে দিয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও), উপজেলা শিক্ষা অফিসার (টিইও) বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা (ডিপিইও)। ফলে অনেকে বাধ্য হয়েই দ্বিগুণেরও বেশি দামে ওই মেশিন কিনেছেন। মেশিন কেনা নিয়ে নানা অভিযোগ ওঠায় পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বায়োমেট্টিক হাজিরা মেশিন না কিনতে মাঠপর্যায়ে নির্দেশনা জারি হয়। এরপর থেকে বায়োমেট্টিক হাজিরা মেশিন কেনা বন্ধ রয়েছে। যেসব বিদ্যালয়ে এ মেশিন কেনা হয়েছিল সেগুলোও অকেজো করে রাখা হয়েছে। গত ২৩ ডিসেম্বর এ মেশিন ক্রয় না করতে নির্দেশ দেয়ায় বর্তমানে নতুন করে আর কোন বিদ্যালয়ে কেনা হচ্ছেনা। যেসব বিদ্যালয়ে মেশিন কেনা হয়েছিল সেগুলোও আর ব্যবহার হচ্ছে না।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন